হলিডে মার্কেটে একদিন। (শেষ কিস্তি)
সবাইকে শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি, প্রচন্ড গরমেও ভাল আছেন সবাই। আমিও ভাল আছি। আজ ২৮চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ,১২ এপ্রিল, ২০২৩ খ্রীস্টাব্দ২০ রমজান, ১৪৪৪ হিজরি। বাংলা বছরের আর মাত্র দুই দিন বাকি। পহেলা বৈশাখকে বরণ আর ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এর উপর চলছে প্রচন্ড দাবাদাহ সারাদেশ। গরমে অতিষ্ট জনজীবন।এই গরমে সবার সুস্বাস্থ্য কামনা করে প্রতি দিনের মত আজও আমার ব্লগ নিয়ে হাজির হলাম। বন্ধুরা,আজ আপনাদের সাথে শেয়ার করবো ঢাকার ব্যতিক্রমী এক হলিডে মার্কেটে ঘোরাঘুরির অভিজ্ঞতা নিয়ে। গতকাল প্রথম কিস্তি ছিল। আজ শেষ কিস্তি। প্রিয় বন্ধুরা ঢাকায় বন্ধের দিন গুলোতে প্রাণখুলে ঘোরাঘুরি ও কেনাকাটার জায়গা খুব বেশি নেই। আগারগাও এর ডিএনসিসি-ঔক্য হলিডে মার্কেট ঘোরাঘুরি-কেনাকাটার জন্য দারুণ জায়গা।গতকাল বলেছিলাম,এই মার্কেট আমার ভাল লেগেছে। আপনিও সময় করে বন্ধের দিন পরিবার বা বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন। আশাকরি ভাল লাগবে।
সারি সারি ১০০ টি স্টল। রাস্তার পূর্বপার্শ্বে ৫০টি আর পশ্চিমে ৫০টি। দেশিয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের বিশাল সমাহার। কি নেই এই হলিডে মার্কেটে? আপনার প্রয়োজ্নীয় সবকিছুই আছে। দামও সাধ্যের মধ্যে। তার উপর চলছে প্রতিটি স্টলে পণ্যের উপর ৫-১০% ছাড়। নতুন নতুন আইডিয়ার বাহারি সব পণ্যের ব্যাপক আয়োজন। গুণে-মানে ভাল। আয়োজকদের একজন কর্মীর সাথে কথা বলে জানতে পারলাম,মার্কেটে উপস্থিত স্টল গুলোর পণ্যের গুণগত মান আগে থেকেই নিশ্চিত হয়েই এই হলিডে মার্কেটে স্টল স্টল বরাদ্ধ পেয়েছে।
ঘুরে ঘুরে প্রায় সবগুলো স্টলেই দেখেছি। একজন মানুষের বা একটি পরিবারের যা যা দরকার তার প্রায় সবই আছে এই হলিডে মার্কেটে। কৃষিবীজ,গাছপালা,ফুলফল,শরিষার তেল,বিভিন্ন মশলা,ইলেকট্রিক পণ্য,ঘরের সাজসজ্জ্বার রকমারি জিনিস,গয়নাগাটি, নারী-পুরুষের পোশাক-প্রসাধনি,চামড়াজাত পণ্য,কুটির শিল্প,হাতের কাজের পণ্যসহ রকমারি আয়োজন। আর প্রচুর খাবারের দোকান। মানুষ ঘুরছে-কিনছে আড্ডা দিচ্ছে ,খাচ্ছে। ফুড স্টল গুলোতেও প্রচুর ভিড়।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩ ঘন্টার মত ছিলাম হলিডে মার্কেটে। প্রতি স্টলেই ভিড়। স্টল কর্মিদের সাথে কথা বলে জানতে পারলাম,প্রচুর বিক্রি হচ্ছে। তাদের শো-রুম ও অনলাইন পেজের এড্রেস নিচ্ছে। চাহিদা মত অর্ডার দিচ্ছি। ক্রেতাদের সাড়ায় প্রায় প্রতিটি স্টলের কর্মিদের মুখে হাসি। পণ্য বিক্রি সংক্রান্ত ছাড়া বাড়তি কথা বলার তেমন সময় নেই।
তিন ঘন্টা স্টলে স্টলে ঘুরে আমিও অনেকটা ক্লান্ত।বাসায় ফেরারও তাড়া আছে। খাবারের দোকানের দিকে গেলাম। মার্কেটে এসে কিছু না খেলে কেমন হয়!একটি স্টলে আইসক্রিম তৈরি করছে। আমিও টাকা জমা দিয়ে অর্ডার স্লিপ সংগ্রহ করলাম। স্লিপ জমা দিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে রোলার লাইভ আইসক্রিম হাতে পেলাম। পাশেই একটা ফাকা তুলে বসে রোল আইসক্রিম খেলাম।
আরো কিছু সময় থাকার ইচ্ছা ছিল কিন্তু বাসায় ফেরার তাড়া ছিল তাই আর থাকা হলো না! বন্ধুরা আপনারা যারা ঘুরতে আসবেন হলিডে মার্কেটে তারা হাতে সময় নিয়ে আসবেন। আগারগাওয়ে তিনটি যাদুঘর আছে মুক্তিযুদ্ধ যাদুঘর,বিজ্ঞান যাদুঘর ও বিমান বাহিনী যাদুঘর] চাইলে সেগুলোও ঘুরে দেখতে পারবেন। ভাল সময় কাটবে আপনাদের। ডিএনসিসি-ঔক্য হলিডে মার্কেট সফল হোক। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে হলিডে মার্কেট নিয়ে আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে।
সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসাং এ১০
Sort: Trending
[-]
successgr.with (75) 3 years ago