রেসিপিঃডালের বড়ি দিয়ে মিক্স সব্জি ।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি। আজ ৮ আষাঢ়,১৪৩০ বঙ্গাব্দ, ২২ জুন,২০২৩ খ্রীস্টাব্দ। আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিং এ আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রেসিপি নিয়ে। আর তা হচ্ছে ডালের বড়ি দিয়ে মিক্স সব্জি রেসিপি। সজনে ডাটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে সজনে ডাটা। এই রেসিপির জন্য উপকরণ হিসেবে ব্যবহার করেছি সজনে ডাটা, ডালের বড়ি,আলু ওপটল । এছাড়া অন্যান্য উপকরণ তো আছেই। আজ আর কথা নয় চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি হলো আমার উপস্থাপিত আজকের রেসিপি ডালের বড়ি দিয়ে মিক্স সব্জি রেসিপি।

n7.jpg

রান্নার উপকরণ

n1.jpg

n2.jpg

n8.jpg

n10.jpg

r24.jpg

উপকরণপরিমাণ
সজনে ডাটা২৫০ গ্রাম
বেগুন১টি
আলু৩টি
পটল৫-৬টি
ডালের বড়ি১০-১২টি
পিয়াজ কুচি২ টেঃ চামচ
হলুদ গুড়া১ চাঃ চামচ
ধনে গুড়া১ টেঃ চামচ
জিরা গুড়া১/২ চাঃ চামচ
রসুন কোয়া৪-৫টি
কাচা মরিচ৫-৬টি
লবনপরিমাণ মত
তেল৪ টেঃ চামচ

রন্ধণ প্রনালী

ধাপ-১

n8.jpg

n14.jpg

প্রথমে পিয়াজ,কাচা মরিচ,রসুন বেটে নিয়েছি ।

ধাপ-২

n15.jpg

বেগুন, আলু,পটল ও সজনে ডাটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি।

ধাপ-৩

n11.jpg

n13.jpg

n12.jpg

একটি হাড়ি চুলায় বসিয়ে দিয়েছি। হাড়ি গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে তাতে ডালের বড়িগুলো দিয়ে ব্রাউন করে ভেজে অন্য একটি বাটিতে তুলে নিয়েছি।

ধাপ-৪

n20.jpg

n21.jpg

চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে পরিমাণ মত তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে তাতে একত্রে বেটে নেয়া পিয়াজ,কাচা মরিচ ও রসুন দিয়ে দিয়েছি।

ধাপ-৫

n22.jpg

n23.jpg

n24.jpg

n25.jpg

n26.jpg

n27.jpg

n28.jpg

পিয়াজ ভাজা ভাজা হয়ে এলে তাতে সকল মশলা দিয়ে কষিয়ে নিয়েছি । মশলা যাতে পুড়ে না যায় সে জন্য সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি।

ধাপ-৬

n29.jpg

মশলা যখন তেল থেকে ছেড়ে আসবে তখন ধুয়ে রাখা ধুয়ে রাখা সকল সব্জি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কাষানো হয়ে এলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবং ঢাকনা দিয়ে ১৫-২০মিঃ জ্বাল দিয়ে নিয়েছি।

ধাপ-৭

n30.jpg

n31.jpg

সব্জিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এলে তাতে ভেজে রাখা ডালের বড়ি দিয়ে দিয়েছি । এবং আরও ১০-১২ মিঃজ্বাল দিয়ে নিয়েছি। পানি শুকিয়ে মাখামখা হয়ে এলে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল ডালের বড়ি দিয়ে মিক্স সব্জি রান্না।

পরিবেষণ

n3.jpg

n4.jpg

এরপর একটি বাটিতে তুলে নিয়ে সাজিয়ে পরিবেষণ করেছি।

আশাকরি আজকের মজাদার ডালের বড়ি দিয়ে মিক্স সব্জি রেসিপি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
তারিখ২২ জুন, ২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ডালের বড়ি দিয়ে চমৎকার একটি সবজি রান্না করে দেখালেন আপু। আমি ব্যাক্তিগত ভাবে এধরনের সবজি খেতে ভীষণ পছন্দ করি। সজনে দেয়াতে তরকারির পুষ্টিগুণ অনেক বৃদ্ধি পেয়েছে। বেশ চমৎকার গুছিয়ে উপস্থাপন করেছেন আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া আমার কেছেও মিক্স সব্জি বেশ ভালো লাগে। আর ডালার বড়িতো শীতকালে খেতেই হয় আমার। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ডালের বড়ি দিয়ে একবার সবজি রান্না করে খেয়েছিলাম খেতে অনেক ভালো লাগে। এটাই আমার প্রথম খাবার ছিল ডালের বড়ির অসাধারণ ছিল ফ্লেভারটা। আপনি বেশ মজার করে অনেক গুলো সবজি মিক্স করে রান্না করেছেন খেতে নিশ্চয়ই অনেক মজার হবে। সজনে ডাটা দেওয়াতে খেতে আরো ভালো লাগবে।

 3 years ago 

আমাদের বাসায় তেমন খায় না ডালের বড়ি । আমি শ্বশুর বাড়িতে খাওয়া শিখেছি। আমার কাছে বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

সজনে ডাঁটা আজকেও খেয়েছি। উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে এই সবজি ভীষণ উপকারী। ডালের বড়ি দিয়ে যেকোনো সবজি রান্না করলে খেতে অনেক মজার হয়। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল।লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

জি আপু ডালের বড়ি দিয়ে যেকোন সব্জি অনেক ভালো লাগে। আমার বেশ প্রিয় ডালের বড়ি। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

শীতকাল আসলে ডালের বড়ি দেয়ার ধুম পড়ে যায়। বিশেষ করে এসব দৃশ্যগুলো গ্রামাঞ্চলে বেশি দেখা যায়। আপনি ডালের বড়ি দিয়ে মিক্সড সবজি রান্না করেছেন। আপনার রান্না দেখে বসে আছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। রান্নার ধাপ গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

্সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সজনে ডাটা যে মানব দেহের জন্য এতটা উপকারী সেটা আমি আগে কখনো জানতাম না আপনার পোষ্টের মাধ্যমে জানতে পেরে খুবই ভালো লাগলো। খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে মজাদার রেসিপি পাশাপাশি সুন্দর কিছু কথা তুলে ধরেছেন যেগুলো আমাদের সকলের জানা উচিত বলে আমি মনে করি। ডালের বড়ি দিয়ে মিক্সড সবজি রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কেবল সজনে ডাটা নয় সজনে ফুল, পাতা এবং সজনে গাছের বাকলও উপকারী। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ডালের বড়ি আমার অনেক পছন্দ। আপনার রেসিপিটা দেখে লোভ সামলাতে পারছিনা। আপনি অনেক সুন্দর করে রেসিপিটির প্রস্তুত প্রণালী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আমারও বেশ পছন্দ ডালের বড়ি অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38