প্যাস্টেল আর্টঃ একটি প্রাকৃতিক দৃশ্য অংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় ভালো থাকেন। আমিও ভাল আছি।বন্ধুরা, নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি প্যাস্টেল আর্ট নিয়ে। স্কুলে পড়ার সময় আঁকতাম। সবাই বেশ পছন্দ করত। আজ বেশ কয়েক বছর পর আবার আঁকলাম। আর তা সম্ভব হল আমার বাংলা ব্লগের কল্যানে। আমার বাংলা ব্লগ আমাদের পুরাতন আগ্রহের জায়গাগুলোকে আবার ফিরিয়ে নিয়ে এসেছেন। কোন কিছু অনেক দিন ধরে না করলে, অনেকটা ভুলে যাওয়ার অবস্থা! আবার নতুন করে করে করা মানে শুরু থেকে করা। অনেক দিন পর আঁকতে বেশ বেগ পেতে হয়েছে! সেই সাথে মনের মত হয় না। তবুও সাহস করে একে ফেললাম। জানি না আপনাদের কেমন লাগবে! আমার বাংলা ব্লগে এটা আমার প্রথম কোন ছবি আঁকার পোস্ট। আমি প্যাস্টেল রং ব্যবহার করে একটি গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য আঁকার চেষ্টা করেছি। আজকের দৃশ্যটি আঁকার জন্য আমি ব্যবহার করেছি সাদা কাগজ,পেন্সিল, মোম রং সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক,প্রাকৃতিক দৃশ্য অংকনের বিভিন্ন ধাপ গুলো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

s15.jpg

উপকরণ

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩। মোম রং
৪। স্কেল
৫।এক টুকরো টিসু।

ধাপ-১

s 1.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে হবে। ছবির মতো করে। এবং মাঝ বরাবর একটি দাগ দিতে হবে।

ধাপ-২

s3.jpg

এরপর আকাশের রং করে নিতে হবে।

ধাপ-৩

s5.jpg

এ ধাপে গাছ ও নদীর পাড় একে নিতে হবে। ছবির মত করে।

ধাপ-৪

s6.jpg

s7.jpg

s8.jpg

এবার সবুজ রং ও হ্লুদ ব্যবহার করে গাছের পাতা একে নিলাম। এবং খয়েরি রং ব্যবহার করে নদীর পার আঁকার চেষ্টা করলাম।

ধাপ-৫

s9.jpg

এবার নদীর পাড়ে কিছু গাছ একে নিলাম, দেখতে সুন্দর লাগার জন্য।

ধাপ-৬

s10.jpg

এবার গাছের সাথে মানুষ সহ দোলনা একে নিলাম। এবং আকাশে কিছু পাখি একে দিলাম। এবং এক টুকরো টিসু দিয়ে পুরো রং একটু ঘষে নিলাম, ছবিটা দেখতে ভালো লাগার জন্য।

শেষ ধাপ

s12.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিলাম। তৈরি হয়ে গেল একটি প্রাকৃতিক দৃশ্য অংকন।

উপস্থাপনা

s13.jpg

s15.jpg

আশকরি আজ আমার আঁকা গ্রাম বাংলার প্রকৃতিক দৃশ্যটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি, নিত্য নতুন পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের গ্রাম বাংলার দৃশ্য অংকন এখানেই শেষ করছি।

পোস্ট বিবরণ

শ্রেণীপ্যাস্টেল আর্ট
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
লোকেশনঢাকা,বাংলাদেশ

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

এটা ঠিক বলেছেন কোন কাজ অনেকদিন না করলে আসলেই ভুলে বললে যাওয়ার মতো অবস্থা হয়। আর হঠাৎ করে বসলেই সেই কাজে আর মন বসানো যায় না মাঝে মাঝে কাজগুলো করতে হয়। আপনি যেই প্রাকৃতিক দৃশ্যটি এঁকেছেন সেটি কিন্তু চমৎকার হয়েছে। বিশেষ করে গাছ ও মেয়ের দোল খাওয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 3 years ago 

জি আপু অনেকদিন পর করলে জানা কাজও সুন্দর হয় না। চেস্টা করলে আবার ঠিকঠাক হয়। অনেক ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আমরা আপনার মত সবাই ছোটবেলায় আর্ট করেছি। আমার বাংলা ব্লগের কল্যাণে সবাই আবার নতুন করে রং তুলি হাতে নিয়েছি ।নতুন করেই যেন সবকিছু শিখতে হচ্ছে ।আপনি নতুন করে এঁকেও বেশ ভালই এঁকেছেন ।তবে গাছটি আমার কাছে বেশি ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি আপু আমার বাংলা ব্লগে ভালোলাগার কাজগুলো আবার নতুন করে করছি। ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। এই ধরনের আর্ট করতে আর আপনাদের আর্ট দেখতে আমার কাছে অনঅনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেকদিন পর আবার আর্ট করেছি। অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু প্রাকৃতিক দৃশ্য এঁকে আমাদের মাঝে শেয়ার করেছেন। দারুন লাগে আসলে এমন দৃশ্য গুলো দেখতে ।আপনি কালার করে দৃশ্যটিকে ফুটিয়ে তুলেছেন। অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি চেস্টা করেছি। অনেকদিন পর আকাতো মনের মতো হয়নি। অনেক ধনযবাদ আপু।

 3 years ago 

আপনার প্রাকৃতিক দৃশ্যের আর্টটি চমৎকার লাগছে দেখতে আপু।মুগ্ধ হয়ে গেলাম পুরো আর্টটি দেখে জাস্ট।এই আর্ট গুলো করতে অনেকটা সময় এবং ধৈর্য্যর প্রয়োজন হয়।তাছাড়া আপনি আর্ট এর প্রতিটি ধাপ খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

যে কোন কাজ করতেই বেশ সময় ও ধৈর্য্যের প্রয়োজন। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি চিত্রাঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63490.15
ETH 1890.47
USDT 1.00
SBD 0.37