ডাই প্রজেক্টঃ সাদা কাগজ কেটে ফুলের ডিজাইন।
সবাইকে শুভেচ্ছা।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন ? আশা করি ভাল আছেন সবাই । আমিও ভাল আছি।আজ ২২ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ,৫ মে,২০২৩ খ্রীস্টাব্দ।সাপ্তাহিক ছুটির দিন।আশাকরি ছুটির দিন সবার আনন্দে কে্টেছে।
বন্ধুরা,নিয়মিত ব্লগিং এর অংশ হিসেবে আজ আমি প্রিয় আমার বাংলা ব্লগে একটি হাতের কাজ নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে কাগজ কেটে ফুল তৈরি।বন্ধুরা, আপনারা জানেন,হাতের কাজ করতে আমার ভাল লাগে, তাই অনেকদিন পর আজ আমি সাদা কাগজ কেটে একটি ফুলের ডিজাইন তৈরি করেছি,আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক,কিভাবে কাগজ কেটে একটি সুন্দর ফুলের ডিজাইন তৈরি করলাম। আশাকরি ভাল লাগবে আপনাদের।
উপকরণ
১।সাদা কাগজ
২।পেন্সিল
৩। কাচি
৪।স্কেল
১ম ধাপ
প্রথমে এক সিট সাদা কাগজ নিতে হবে। এরপর কাগজটি কোনাকুনি ভাবে ভাজ করে নিতে হবে । এবং কাগজের অতিরিক্ত অংশটি কেটে নিতে হবে। ছবির মতো করে।
২য় ধাপ
এরপর ছবির মতো করে কাগজটি ভাজ করে নিতে হবে।
৩য় ধাপ
এবার আকা দাগ অনুযায়ী কেটে নিতে হবে। ছবির মতো করে।
৪র্থ ধাপ
এবার কাগজটি ভাজ করে নিয়ে ডিপ করে একে নিতে হবে। ডিপ কাল করা অংশ কেটে নিতে হবে।
৫ম ধাপ
কাগজটি কেটে নেয়ার পর ভাজগুলো খুলে নিলেই তৈরি হয়ে যাবে একটি কাগজের সুন্দর ফুলের ডিজাইন।
উপস্থাপনা
বন্ধুরা,কেমন লাগলো আমার আজকের হাতের তৈরি কাজটি? আশাকরি কাগজ কেটে তৈরি ফুলের ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে । আপনার ও আপনার পরিবারের সুস্থ্যতা কামনা করে আজকের মত বিদায় । পরিবারের বয়স্ক ও শিশুদের বাড়তি যত্ন নিন। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সবাইকে সুস্থ্য রাখুন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই প্রজেক্ট |
|---|---|
| ক্যামেরা | SamsungA10 |
| পোস্ট তৈরি | @selina75 |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
পেপার কাটিং ফুল আমার কাছে খুবই ভালো লাগে এগুলো ঘরে রাখলে ঘরে সৌন্দর্য যেমন বৃদ্ধি করে।
আপনি পেপার কেটে অনেক সুন্দর ভাবে ফুলের নকশা প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর।।
আপনার ভাঁজ করা এবং কাটিং পদ্ধতি একদম নিখুঁত এজন্য সৌন্দর্যটা এত বৃদ্ধি পেয়েছে।।
এ ধরনের ফুল তৈরি করা মূলত ভাজের উপর নির্ভর। অনেক ধন্যবাদ ভাইয়া।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/selina_akh/status/1654545642226876416
হাতের কাজ করতে আপনার ভালো লাগে শুনে ভালো লাগলো। সাদা কাগজ কেটে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন। এ ধরনের ফুল গুলো দেখতে খুব ভালো লাগে তবে এই ফুলগুলো তৈরি করা একটি ঝামেলা আছে। ভাঁজটা খুব সাবধানে দিতে হয় একটু এদিক ওদিক হলেই নষ্ট হয়ে যায়। আপনার ফুলটি সুন্দর হয়েছে।
জি আপু ভাজের উপরই নির্ভর করে এ ফুল তৈরি। অনেক ধন্যবাদ আপু।
ছুটির দিন মোটামুটি ভালো কেটেছে। যাই হোক আপনি কাগজ কেটে খুব সুন্দর একটি ফুলের ডিজাইন করেছেন। আপনার ফুল আমার কাছে কিছুটা ভিন্ন মনে হয়েছে। আমার কাছে খুব সুন্দর লেগেছে ফুলের ডিজাইন। আপনি ধাপে ধাপে ফুল বানানোর প্রক্রিয়া ছবি এবং বর্ণনার মাধ্যমে দেখিয়েছেন। ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ছুটির দিনে আপু অনেক ব্যস্ত ছিলাম কারণ মেয়েদের গানের স্কুল ছিল তাই। আপনি অনেক সুন্দর নকশা এঁকেছেন সাদা কাগজ দিয়ে ছুটির দিনে বেশ ভাল সময় কাটালেন। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর নকশা তৈরি করা হয়। তার সাথে সাদা কাগজের নকশা গুলো আরো অনেক ভালো লাগে।
জেনে ভালো লাগলো যে আপনার বাচ্চা গাল শিখে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
কাগজ কেটে অনেক সুন্দর একটি ফুলের ডিজাইন করেছেন আপনি। কাগজের ডিজাইন গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।। এগুলো ঘরে ঝুলিয়ে রাখলে দেখতে সুন্দর দেখায়। এই ডিজাইনগুলো তৈরি করতে কাগজের ভাঁজ গুলো খুব সুন্দর ও নিখুঁতভাবে করতে হয়। আপনি অনেক সুন্দর ও নিখুঁতভাবে ভাজ গুলো করে খুব একটি ফুল তৈরি করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি আপু এ ধরনের ফুল তৈরি করার ক্ষেত্রে কাগজের ভাজের উপর বেশ খেয়াল রাখতে হয়। অনেক ধন্যবাদ আপু।
সাদা কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা করলেন আপু দেখতে খুব সুন্দর লাগছে।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। চাইলে যে কেউ এই নকশাটি করে নিতে পারবে।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু।
আপনার করা সাদা কাগজের তৈরি নকশা ডাই অসাধারণ লাগছে দেখতে।আপনি ডাই তৈরির ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,এটা দেখে অনেক ভালো লেগেছে।তাছাড়া এই ডাই গুলো তৈরি করতে অনেকটা সময় এবং ধৈর্য্যর প্রয়োজন হয়।কেননা একটু ভুল হলেই পুরোটা নষ্ট হয়ে যায়।ধন্যবাদ আপু সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।
জি আপু কাগজের ভাজ ও কাটার হেরফের এর কারনে ডিজাইনটি নস্ট হওইয়ার সম্ভাবনা থাকে।ধন্যবাদ আপু।