নিজের হাতে তৈরি চুড়ি।

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন,আমার বাংলা ব্লগের বন্ধুরা? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।১১ রোজা শেষ হলো। সামনে ঈদ ।আর এই ঈদকে সামনে রেখে আজ আমি একটি চুড়ি তৈরি করার ব্লগ নিয়ে হাজির হয়েছি। এই ঈদে যদি ড্রেসের সাথে মিলিয়ে, নিজেই তৈরি করে নেন চুড়ি, তাহলে কেমন হবে বন্ধুরা!! বেশ ভাল হবে তাইনা!! এই চুড়ি তৈরি করার জন্য চুড়ির বেজ, ফিতা, বিডস ,গাজরা ও আরও কিছু উপকরণ ব্যবহার করেছি, যা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করবো। এই চুড়িটি যে কোন আউট ফিটের সাথেই বেশ মানানসই। আশা করি আপনাদের ভালো লাগবে, আজ আমার তৈরি চুড়িটি। তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি করলাম চুড়িটি।

2.jpg

টুলস

15.jpg

১।লং নোস প্লায়ার
২।কাটার

উপকরণ সমূহ

16.jpg

উপকরণপরিমাণ
চুড়ি১টি
সুই১টি
আই পিনপরিমাণ মতো
সোনালী রং এর বিডসপরিমাণ মতো
মেরুন রং এর গাজরাপরিমাণ মতো
সুতাপরিমাণ মতো
সোনালী রং এর ফিতাপরিমাণ মতো
জাম্প রিংপরিমাণ মতো

বানানোর পদ্ধতি

১ম ধাপ

14.jpg

প্রথমে চুড়ির বেজে সোনালী রং এর ফিতে ভালোভাবে প্যাচিয়ে নিতে হবে। ছবিতে যে ভাবে দেখানো হয়েছে।

২য় ধাপ

12.jpg

এরপর চুড়ির সাথে প্যাচানো ফিতাটি সুই দিয়ে ভালোভাবে সেলাই করে নিতে হবে,যেন খুলে না যায়।

৩য় ধাপ

13.jpg

11.jpg

10.jpg

9.jpg

সোনালী রং এর বিডসটিতে একটি আইপিন ঢুকিয়ে নিতে হবে। এবং অতিরিক্ত অংশটি কেটে নিতে হবে। এবং একটি লুপ তৈরি করে নিতে হবে।

৪র্থ ধাপ

7.jpg

6.jpg

তৈরি করা লুপের মধ্যে জাম্প রিং ঢুকিয়ে মুখ দুটি লাগিয়ে দিতে হবে ,জাম্প রিং এর। একইভাবে তিনটি করে গাজরা,জাম্প রিং এ ঢুকিয়ে ,জাম্প রিং এর মুখ দুটি বন্ধ করে দিতে হবে। এভাবে পরিমাণ মতো তৈরি করে নিতে হবে।

৫মধাপ

5.jpg

এরপর সুই দিয়ে সেলাই করে,চুড়ির সাথে লাগিয়ে দিতে হবে, বিডস ও গাজরা পর পর। আর এভাবে তৈরি হয়ে যাবে সুন্দর একটি চুড়ি।

উপস্থাপনা

1.jpg

4.jpg

আশাকরি,আজ আমার তৈরি করা হাতের চুড়িটি আপনাদের ভাল লেগেছে। আর এভাবেই, আপনাদের সামনে নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হতে চেস্টা করবো। আজ এ পর্যন্তই। সবার সুস্থ্যতা কামনা করে আজ আমার ব্লগ এখানেই শেষ করছি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসং এ১০
Sort:  
 3 years ago 

নিজের হাতে যেকোনো জিনিস তৈরি করে পড়তে পারলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আপনি তো খুব সুন্দর করে চুড়ি তৈরি করেছেন। এটা দেখে মনে হচ্ছে না যে আপনি তৈরি করেছেন। মনে হচ্ছে এটা কেনা। আপনি খুবই দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন।

 3 years ago 

জি নিজের প্রয়োজনীয় জিনিস নিজে বানালে বেশ ভাল লাগে। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর করে নিজের হাতে চুড়ি তৈরি করেছেন আপু। চুড়িটি দেখতে অনেক সুন্দর লাগছে। এটা দেখে মনে হচ্ছে যে এটা দোকান থেকে কিনা একটি চুরি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমি চেস্টা করেছি সুন্দর করে উপস্থাপন করার জন্য । অনেক ধন্যবাদ।

 3 years ago 

প্রথমে দেখে মোটেও মনে হয়নি এটি আপনি হাতে বানিয়েছেন। মনে হয়েছে দোকান থেকে কিনে এনেছেন। তবে পরবর্তীতে আপনার ধাপ গুলো দেখে মনে হলো খুব চমৎকারভাবে এই চুড়ি বানিয়েছেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

প্রথমে দেখে মোটেও মনে হয়নি এটি আপনি হাতে বানিয়েছেন। মনে হয়েছে দোকান থেকে কিনে এনেছেন। তবে পরবর্তীতে আপনার ধাপ গুলো দেখে মনে হলো খুব চমৎকারভাবে এই চুড়ি বানিয়েছেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এরকম সুন্দর একটি চুড়ি যদি আপনি আমাকে উপহার দিতেন তাহলে অনেক খুশি হতাম আপু। সত্যি কথা বলতে আপনার প্রতিভা দেখে মুগ্ধ হলাম আপু। চুড়িটি দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। নতুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

ঠিকানা পাঠিয়ে দেন দিয়ে দেবো। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ আপনি যার হাতের জিনিস আপনি নিজেই খুবই সুন্দর চমৎকারভাবে তৈরি করেছেন যা দেখে আমি মুগ্ধ হলাম। এভাবে সবাই যদি নিজের জিনিস নিজে তৈরি করে ব্যবহার করে তাহলে তো অনেক ভালো। আপনার দক্ষতা দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে ধাপগুলো আমাদের মাঝে দেখিয়েছেন এবং বর্ণনা করেছেন। কোন জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমি আমার বিভিন্ন জিনিস নিজে তৈরি করি। বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপু আপনি খুব সুন্দর করে চুড়ি তৈরি করেছেন। আমরা চাইলে চুড়ি তৈরি করতে পারি। দেখে মনে হচ্ছে খুব সহজে আপনি এটা তৈরি করেছেন। মনে হয় চেষ্টা করলে আমিও এটি তৈরি করতে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে চুড়ি তৈরি করে আমার মাঝে শেয়ার করার জন্য। আমি অবশ্যই একবার বাসায় ট্রাই করবো।

 3 years ago 

জি খুব সহজ। এক্টু চেস্টা করলে বানানো সম্ভব। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নিজের হাতে এভাবে যেকোনো জিনিস তৈরি করলে সেগুলো দেখতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এর আগেও আপনি অনেক কিছুই তৈরি করেছিলেন নিজের হাতে। আসলে আপনাদের এরকম দক্ষতা মূলক কাজগুলো সত্যি সবাইকে একেবারে মুগ্ধ করে তোলে। বিভিন্ন রকম জিনিস ব্যবহার করে নিজের হাতে চুড়ি তৈরি করেছেন আপনি। দেখে তো মনে হচ্ছে হাতে পড়লে ভীষণ ভালো লাগবে দেখতে। যাই হোক আপনার দক্ষতার প্রশংসা আজকে আর নতুন করে কি করব। সম্পূর্ণটা বেশ ভালোই ছিল। একেবারে ইউনিক আইডিয়া।

 3 years ago 

আমার নিজের অনেক জিনিস নিজে বানাই । বেশ ভালো লাগে।সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার এরকম আইডিয়া দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এর আগেও আপনি নিজের হাতে অনেক কিছুই তৈরি করেছিলেন। আজকে তো দেখছি আপনি নিজের হাতে খুবই সুন্দর ভাবে চুড়ি তৈরি করেছেন। আসলে এরকম কাজ করার মাধ্যমে নিজেদের দক্ষতার এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে যা আমি দেখে বুঝতে পারছি। হাতে পড়লে মনে হচ্ছে খুবই সুন্দর লাগবে দেখতে।

 3 years ago 

আমার এ ধরনের কাজ করতে বেশ ভাল লাগে । তাই বিভিন্ন জিনিস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার আইডিয়া দারুন ছিল। চুড়িটি দেখে দোকান থেকে কেনা চুড়ির মতই লাগছে। খুব সুন্দর চুড়ি তৈরি করেছেন। নিজের হাতের তৈরি করে কোন জিনিস ব্যবহার করার মজাটাই আলাদা তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদেরকে দেখিয়েছেন। যা দেখে যে কেউ খুব সুন্দর ভাবে তৈরি করে নিতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64104.44
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38