অরিগ্যামিঃরঙ্গিন কাগজ দিয়ে পাখি তৈরি।
সবাইকে শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও বেশ ভালো আছি।মুসলিম উম্মাহর জন্য আজকের রাত অনেক মহিমান্বিত রাত,পবিত্র রাত। লায়লাতুল কদরের রাত। ইবাদত-বন্দেগীতে আজ মসগুল সকল মুসলিম। আজকের রাতের উসিলায় পৃথিবীতে সুখ-শান্তি-সমৃদ্ধি ফিরে আসুক। সকল মানুষের কল্যাণ হোক। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে অরিগ্যামি তৈরি। আপনারা জানেন,অরিগ্যামি মূলত: কাগজের কারবার, কাগজকে নানা ভাবে ভাজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা। এক কথায় অরিগ্যামি কাগজে ভাজের খেলা। আজ আমি একটি পাখির অরিগ্যামির তৈরি করবো। উপকরণ হিসেবে ব্যবহার করেছি রঙ্গিন কাগজ,সাইন পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই,কিভাবে তৈরি হলো আজকের ব্লগ পাখির অরিগ্যামি। আশাকরি, আজকের পাখির অরিগ্যামি ভাল লাগবে আপনাদের।
উপকরণ
১। রঙ্গিন কাগজ
২।কাল রং এর সাইন পেন
৩।কাচি
তৈরির পদ্ধতি
ধাপ-১
প্রথমে রঙ্গিন কাগজের টুকরোকে কোনাকুনিভাবে ভাজ করে নিতে হবে। এবং অতিরিক্ত কাগজ কেটে নিতে হবে।
ধাপ-২
কেটে নেয়া কাগজের টুকরোটিকে প্রথমে কোনাকুনি ও পরে আড়াআড়ি ভাবে ভাজ করে নিতে হবে।
ধাপ-৩
এরপর ছবির মতো করে ভাজ করে নিতে হবে।
ধাপ-৪
ভাজ করা কাগজটিকে আবার ছবির মতো করে ভাজ করে নিতে হবে।
ধাপ-৫
যেহেতু অরিগ্যামি ভাজের খেলা তাই এবারও কাগজটিকে ভাজ করে নিলে একটা পাতার মতো দেখতে হবে।
ধাপ-৬
পাতার মতো দেখতে অংশটি উপরের দিকে উঠিয়ে নিতে হবে। ছবির মতো করে।
ধাপ-৭
এরপর লম্বা লম্বি ভাজ করে নিতে হবে। এবং সরু অংশটি পাখির ঠোট তৈরি করে নিতে হবে। ছবির মত করে।
ধাপ-৮
এবার পাখির পাখা তৈরি করে নিতে হবে, ছবির মতো করে।
ধাপ-৯
এরপর পাখির চোখ একে নিলেই তৈরি হয়ে যাবে পাখির অরিগ্যামি।
উপস্থাপনা
আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে পাখির অরিগ্যামি তৈরি করা আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। এ গরমে সুস্থ্য থাকতে প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার খান । নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সকলের সুস্থ্য থাকার দিকে যত্ন নিন।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি পাখির অরিগামি তৈরি করেছেন। খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন অনেক অনেক ধন্যবাদ।
জি ভাইয়া রঙ্গিন কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে বেশ ভাল লাগে।ধন্যবাদ ভাইয়া।
বাহ্ আপু আপনি তো খুব সুন্দর অরিগ্যামি তৈরি করতে পারেন। রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি পাখি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। এ ধরনের সুন্দর পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।
আমি চেস্টা করি । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
কাগজ দিয়ে পাখি তৈরি করেছেন।দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য । আপনার জন্য ও অনেক শুভ কামনা
রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। রঙিন কাগজের ভাজ গুলো অনেক সুন্দর করে দিয়েছেন। এধরনের কাজ গুলো করতে ভীষণ ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে যেকোন জিনিস চমৎকার ফুটে ওঠে। ধন্যবাদ আপনাকে আপু।
জি ভাই ভাজের উপরই অরিগ্যামির সৌন্দর্য ফুটে উঠে। ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ ব্যবহার করে অসাধারণ একটি পাখির অরিগামি আমি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।।
বিশেষ করে কাগজের ভাঁজগুলো একদম নিখুঁতভাবে দিয়েছেন যার জন্য দেখতে এত সুন্দর লাগছে।।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো ও শুভেচ্ছা রইল।।
্ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি পাখি তৈরি করেছেন যা দেখতে খুবই সুন্দর লাগছে। কাগজের তৈরি করা জিনিসগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার তৈরি করা পাখিটি ও তার ব্যতিক্রম নয়। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে বেশ ভাল লাগে। তাই মাঝে মাঝেই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। ধন্যবাদ আপু।
রঙিন কাগজের পাখিটি খুবই সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে যা কিছু বানানো হয় দেখতে খুব ভাল লাগে।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে এই পাখিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি আপু রঙ্গিন কাগজ দিয়ে যে কোন কিছু বানানো হোক না কেন দেখতে বেশ সুন্দর লাগে। ধন্যবাদ আপু।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি পাখি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমি সত্যি মুগ্ধ। রঙিন কাগজ ব্যবহার করে বর্তমান সময়ের সকলেই অনেক সুন্দর সুন্দর পাখি তৈরি করে শেয়ার করে যাচ্ছে যেটা সত্যি অনেক বেশি প্রশংসনীয়। চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
রঙ্গিন কাগজ দিয়ে পাখি তৈরি অসাধারণ হয়েছে। আপনার ডাই পোস্ট দেখে আমিও শিখতে পারলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে আপনি কিউট একটি পাখির ডাই তৈরি করে দেখিয়েছেন আপু।কালার টা অনেক ভালো লাগছে ডাই এর।সব মিলিয়ে অসাধারণ উপস্থাপনা ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।