ডাই প্রজেক্টঃ কাগজ কেটে ফুলের ডিজাইন তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন ? আশা করি ভাল আছেন সবাই । আমিও ভাল আছি।আজ ২৪ জৈষ্ঠ্য, ১৪৩০ বঙ্গাব্দ,০৭ জুন,২০২৩ খ্রীস্টাব্দ। তাপদাহ কমছে না! তার উপর বিদ্যুতের লুকোচুরি ! গরম না কমা পর্যন্ত স্বস্তি নেই মানুষের। বৃষ্টি হলেই কিছুটা গরম কমবে। আশার কথা,ঢাকায় বৃষ্টি না হলেও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে আজ। বন্ধুরা,নিয়মিত ব্লগিং এর অংশ হিসেবে আজ আমি প্রিয় আমার বাংলা ব্লগে একটি হাতের কাজ নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে সাদাকাগজ কেটে একটি নকশা তৈরি। আপনারা জানেন,হাতের কাজ করতে আমার ভাল লাগে, তাই অনেকদিন পর আজ আমি সাদা কাগজ কেটে একটি নকশা তৈরি করেছি,আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক,কিভাবে কাগজ কেটে একটি সুন্দর নকশা তৈরি করলাম। আশাকরি ভাল লাগবে আপনাদের।

diy2.jpg

উপকরণ

diy4.jpg

১।সাদা কাগজ
২।পেন্সিল
৩। কাচি

১ম ধাপ

diy6.jpg

diy5.jpg

প্রথমে এক সিট সাদা কাগজ নিয়েছি। এরপর কাগজটি কোনাকুনি ভাবে ভাজ করে নিয়েছি । এবং কাগজের অতিরিক্ত অংশটি কেটে নিয়েছি। ছবির মতো করে।

২য় ধাপ

diy7.jpg

diy8.jpg

diy9.jpg

এরপর কাগজটিকে কোনাকুনিভাবে চার বার ভাজ করে নিয়েছি।

৩য় ধাপ

diy 10.jpg

কাগজটি কোনাকুনিভাবে চারভাজ করার পর কাগজের অতিরিক্ত অংশ কেটে সমান করে নিয়েছি। ছবির মতো করে।

৪র্থ ধাপ

diy12.jpg

diy11.jpg

এবার কেটে নেয়া কাগজটিতে যে ডিজাইন করবো তা একে নিয়েছি। এবং যে অংশগুলো কেটে বাদ দেয়া হবে তা পেন্সিল দিয়ে কাল করে নিয়েছি

৫ম ধাপ

diy 13.jpg
পেন্সিল দিয়ে কাল করা অংশগুলো কেটে নিয়েছি।

৬ষ্ঠ ধাপ

diy 12.jpg

diy13.jpg

diy14.jpg

diy1.jpg

কাগজটি কেটে নেয়ার পর ভাজগুলো খুলে নিলেই তৈরি হয়ে যাবে একটি কাগজের সুন্দর ফুলের ডিজাইন।

উপস্থাপনা

diy 15.jpg

diy2.jpg

বন্ধুরা,কেমন লাগলো আমার আজকের হাতের তৈরি কাজটি? আশাকরি কাগজ কেটে তৈরি ফুলের ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে । আপনার ও আপনার পরিবারের সুস্থ্যতা কামনা করে আজকের মত বিদায় । পরিবারের বয়স্ক ও শিশুদের বাড়তি যত্ন নিন এ গরমে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সবাইকে সুস্থ্য রাখুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই প্রজেক্ট
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
তারিখ৭জুন,২০২৩ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ডিজাইন তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। যদিও এই ধরনের ডিজাইন তৈরি করতে খুব কম সময়ের প্রয়োজন হয় কিন্তু এগুলো দেখতে অনেক সুন্দর লাগে।

 3 years ago 

কম সময় লাগে কিন্তু কাটার হেরফের হলে ডিজাইনটি নস্ট হওইয়ার সম্ভাবনা থাকে।

 3 years ago 

আপু আপনি কাগজ কেটে খুব সুন্দর একটা ডিজাইন আজ আমাদের মাঝে শেয়ার করলেন।দারুন হয়েছে। আপনি ধাপগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমার কাছে এ ধরনের ডিজাইন গুলো খুব ভালো লাগে।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

কাগজ কেটে খুব সুন্দর একটি কাগজের ফুল তৈরি করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। এরকম ফুল গুলো ঘরে ঝুলিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর দেখায়। শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটি কাগজের ফুলের ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু ।

 3 years ago 

কাগজ কেটে ফুলের ডিজাইন তৈরি অসাধারণ হয়েছে, দেখে খুবি ভালো লেগেছে আমার।এতো সুন্দর ডাই পোস্ট ধাপে ধাপে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কাগজ কেটে ফুলের ডিজাইন তৈরি। আপনার তৈরি ফুলের ডিজাইন দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই ডিজাইন গুলো তৈরি করতে হলে সময় খুব অল্প লাগলেও অনেক দক্ষতা প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

এ ধরনের ডিজাইন করতে সময় কম লাগে ঠিকই কিন্তু সাবধানে কাগজটি কাটতে হয়। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কাগজ কেটে অনেক সুন্দর করে ফুলের ডিজাইন করেছেন। এটা দেখতে এক কথায় জাস্ট অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ফুলের ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করে শেয়ার করা যায় দেখতে অনেক ভালো লাগে। রঙিন কাগজের যে কোন কিছু তৈরি করলে খুব সুন্দর হয়। আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ কেটে ফুলের নকশা তৈরি করলেন দেখতে অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি খুবই সুন্দর করে কাগজ কেটে ফুলের ডিজাইন তৈরি করেছেন, দেখে আমার অনেক ভালো লাগলো।এসব কাজ করতে হলে সময় এবং পরিশ্রম দুটাই সমানভাবে লাগে।এতো সুন্দর ডাই প্রজেক্ট বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

এ ধরনের কাজের ক্ষেত্রে সাবধানতা সবচেয়ে বেশি দরকার। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আজ আপনি কাগজ কেটে আমাদের মাঝে খুব সুন্দর ফুলের নকশা তৈরি করে উপস্থাপন করেছেন। আপনার এই সুন্দর একটি ডিজাইন আকৃতির ফুলের নকশা দেখে আমি মুগ্ধ হয়েছি আসলে এ জাতীয় জিনিসগুলো তৈরি করতে খুব ভালো লাগে এবং তা ওয়ালে লাগিয়ে রাখতে হবে বেশ ভালো লাগে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64646.06
ETH 1896.59
USDT 1.00
SBD 0.37