রেসিপিঃ জামের মজাদার ভর্তা।
সবাইকে শুভেচ্ছা।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৯শে জ্যৈষ্ঠ ,গ্রীষ্মকাল ১৪৩২ বঙ্গাব্দ,১২ই জুন ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি রেসিপি পোস্ট নিয়ে। আজ একটি সিজনাল ফলের ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। গ্রীস্মকালীন ফলের মধ্য অন্যতম হল জাম।পুষ্টিতে ভরপুর এই ফল আমাদের শরীরের জন্য বেশ উপকার। জামে থাকা বিভিন্ন ভিটামিন ও মিনারেলস আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।জামে থাকা পটাসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরল কমায় এবং হৃদযন্ত্রকে করে সুস্থ। এর মধ্যে থাক প্রকৃতিক আয়রন রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করে। নিয়মিত খেলে রক্ত বিশুদ্ধ হয় এবং ক্লান্তিভাব দূর হয়।অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভনয়েড ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ব্রণ কমায় এবং চুলের গোড়া মজবুত করে। জাম কেবল লবন মরিচ দিয়ে যেমন খাওয়া যায় তেমনই ভর্তা করে খেতেও বেশ মজা লাগে। তবে আমার জাম ভর্তাই বেশি ভালো লাগে। তাই বাসায় যখনই জাম আনা হয় তখনই আমি ভর্তা করি এবং মজা করে খাই। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন দেখা নেয়া যাক রেসিপি তৈরির উপকরণ হিসাবে আমি কি ব্যবহার করেছি।উপকরণ হিসাবে ব্যবহার করেছি জাম ও চিনি সহ আরও কিছু উপকরণ। বন্ধুরা তাহলে আর দেরী না করে চলুন দেখে নেয়া যাক,রেসিপি তৈরির ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
| জাম | ১৫০ গ্রাম |
|---|---|
| লবন | স্বাদ মতো |
| বিট লবন | স্বাদ মতো |
| কুচি করে কাটা কাঁচা মরিচ | ১টি |
| চিনি | স্বাদ মতো |
| মরিচ গুড়া | পরিমাণ মতো |
| ধনেপাতা | পরিমাণ মতো |
| গ্রেড করা লেবুর খোসা | আধা চাঃ চামচ |
জাম ভর্তা তৈরির প্রণালী
ধাপ - ১
প্রথমে জাম গুলো বেছে পরিস্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি।
ধাপ - ২
জাম ভর্তা বানানোর জন্য সকল উপকরন একটি প্লেটে গুছিয়ে নিয়েছি।
ধাপ - ৩
জাম ভর্তা যেহেতু ঝাকিয়ে বানানো হয় ,তাই একটি ঢাকনা সহ বাটিতে সকল জাম নিয়ে নিয়েছি। তাতে সকল উপকরণ দিয়ে দিয়েছি।
ধাপ - ৪
এবার বাটির ঢাকনা লাগিয়ে নিয়ে হাতের সাহায্যে ঝাকিয়ে ঝাকিয়ে জাম ভর্তা বানিয়ে নিয়েছি। ব্যস তৈরি জামের মজাদার ভর্তা।
ধাপ - ৫
এরপর একটি প্লেটে ঢেলে নিয়েছি জামের ভর্তা।
পরিবেশন
লেবুর স্লাইচ দিয়ে সাজিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।
আশাকরি, আজকের জামের ভর্তার মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেণি | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | Redmi Note 5A |
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ১২ই জুন, ২০২৫ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1933173186688131072
Link
https://x.com/selina_akh/status/1933159593355759912
https://x.com/selina_akh/status/1933158853866356845
https://x.com/selina_akh/status/1933158255309820266
https://x.com/selina_akh/status/1933156491609166102
ওয়াও আপনার জামের ভর্তা দেখে লোভ লেগে গেলো আপু। জাম গুলো দেখে মনে হচ্ছে অনেক মজার।আজকেই আমি আমার কয়েকজন ফ্রেন্ড মিলে জাম খেয়েছি। যাইহোক খুবই সুন্দর একটি পোস্ট করছেন। ধন্যবাদ আপনাকে আপু।
জাম খেতে অনেক মজা। আর যদি জাম ভর্তা করে খাওয়া হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। সময় উপযোগী একটি রেসিপি দেখে ভালো লেগেছে।
জাম খেতে আমি অনেক পছন্দ করি৷ তবে কখনো এরকম জামের ভর্তা রেসিপি দেখা হয়নি৷ কখনো খাওয়া হয়নি৷ আজকে যেভাবে আপনি এত সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন এটি দেখে তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷ একই সাথে রেসিপি তৈরি করার ধাপগুলো খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এটি যখন আপনার কাছ থেকে দেখছিলাম তখন মনে হচ্ছিল যেন এখনি এখান থেকে নিয়ে খেয়ে ফেলি৷
আপু জাম খেতে আমার কাছে অনেক মজা লাগে। আজকে আপনি দেখছি মজার ভর্তা রেসিপি করেছেন জামের। তবে জামের ভর্তা রেসিপি খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে জামের ভর্তা রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।