ভ্রমনঃ ঈদ যাত্রা।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

ঈদ মোবারক।

আমার বাংলা ব্লগের বন্ধুরা, আশাকরি ভালো আছেন? আমিও ভালো আছি। আগামীকাল মুসলিম সম্প্রদায়ের বড় উৎসব ঈদ। ঈদুল ফিতর। একমাস সিয়াম সাধনার পর প্রত্যাশিত ঈদ। ঈদ মানেই খুশি।সবার ঘরে ঘরে বয়ে যাক খুশির ফোয়ারা।বন্ধুরা এই খুশিতে সামিল হতে পরিবারের সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামের বাড়িতে যাওয়ার আনন্দই আলাদা। আর সেই গ্রামে যাওয়ার ঈদ যাত্রা নিয়েই আজ হাজির হয়েছি প্রিয় আমার বাংলা ব্লগে। বন্ধুরা আশাকরি বরাবরের মতই সাথে থাকবেন।

tr1.jpg


যারা বাংলাদেশের তারা জানেন,ঈদে বা যেকোন উৎসবে ঢাকা থেকে গ্রামে যাওয়ার ঝক্কিঝামেলা কেমন? রাস্তায় জট,টিকেট পাওয়া না পাওয়ার জট।সব জট কাটিয়ে আপনি গ্রামে পরিবারের নিরাপদে পৌঁছাতে পারলে সৌভাগ্যবান মনে হয়। পরিবারের সবার আনন্দময় মুখ দেখলে আমরা ঝক্কিঝামেলার কথা ভুলে যাই।

আপনারা জানেন ঈদ উপলক্ষে এবার রেলওয়ে কর্তৃপক্ষ শতভাগ টিকেট অনলাইনে দিয়েছে।আমি ট্রেন ভ্রমন পছন্দ করি।লং জার্নি বাসে করতে পারি না।অনেক সমস্যা হয়। কিন্তু রেল কর্তৃপক্ষ অনলাইনে টিকেট ছাড়ার পর ১/২ মিনিটেই টিকেট শেষ হয়ে যায়। চেষ্টা করি প্রতিদিন কিন্তু টিকেটের দেখা পাই না।শেষমেষ কাংখিত টিকেটের দেখা পাই,২১ এপ্রিল সকাল ৬.৪০ মিনিটে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের।ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে।

tr3.jpg

যথাসময়ে ষ্টেশনে এসে দেখি লোকে লোকারণ্য। গতকাল দেখেছি খবরে লোকের চাপে অনেক টিকেট ধারি যাত্রি ট্রেনে উঠতে পারেনি।একটু ভয়ে ভয়ে ছিলাম।উঠতে পারবো কিনা।ডিসপ্লেতে দেখাচ্ছে আমার ট্রেন একঘন্টা লেট। তারপর ট্রেন আসলো।মানুষের ছুটাছুটি কে আগে উঠবে। আমার বগি ছিল "খ" এসিবাথ।এটেনডেন্টদের তৎপরতায় নির্বিঘ্নে ট্রেন উঠে হাফ ছেড়ে বাচলাম।

আমার গ্রাম উওরের জেলা দিনাজপুরের পার্বতীপুরে।একঘন্টা লেট ধরে বিকেল ৪ টায় পার্বতীপুরে পৌছার কথা। কিন্তু রাস্তায় আরো প্রায় ৩ ঘন্টা লেট ।ছাদে যাত্রি থাকায় ট্রেন নির্দিষ্ট গতিতে চলতে না পারাও একটা কারণ।শুধুমাত্র আমাদের দেশেই মনে হয় ট্রেনের ছাদে লোক যাতায়াত করে।কবে যে এর সমাপ্তি হবে!

tr2.jpg

বন্ধুরা,শেষ পর্যন্ত ট্রেন থেকে নেমে পার্বতীপুরের মাটি স্পর্শ করি সন্ধ্যা ৬.৪০ মিনিটে। তারপরেও অনেক আনন্দের পরিবারের সাথে ঈদ করতে পারছি বলে। আগামীকালের ঈদ সবার জীবনে সুখ-শান্তি-সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক।খুশিতে ভরে উঠুক সবার মন প্রাণ।

ঈদ মোবারক।

ফটোগ্রাফিঃ স্যামসাংঃএ১০
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

পার্বতীপুর জায়গাটার কথা অনেকবার শুনেছি। আমার ভার্সিটির লাইফের রুমমেট এর বাড়ি এই পার্বতীপুর। এখনো ভীষণ যেতে বলে কিন্তু কখনো যাওয়া হয়নি। একবার অবশ্যই যাবো। ঈদের আগে ট্রেনের অবস্থা দেখলে আমার একরকম কান্না পায়। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এতটা পথ পাড়ি দেয় শুধুমাত্র প্রিয়জনদের সাথে ঈদ করবে বলে। ভালো লাগলো দেখে যে আপনি মোটামুটি ভালোভাবে বাড়িতে পৌঁছে গেছেন। আশা করছি আজকে ঈদের দিন টা খুব মজা করে উদযাপন করছেন প্রিয়জনের সাথে। শুভেচ্ছা রইলো আপু আপনার জন্য।

 3 years ago 

ঈদ বলে কথা নাড়ির টানে বাড়ি ফিরতে হয়। এরপরেও পথে ঘাটের বিভিন্ন ঝুঁকি অতিক্রম করে সবাই বাড়ির দিকে রওনা হয় তার মধ্যে অনেকে অনেক প্রকার বিপদের সম্মুখীন হয়ে থাকে। যাই হোক আপনি যে ঈদ উপলক্ষে বাড়ির দিকে রওনা দিয়েছেন এবং সুস্থ অবস্থায় পথ চলতে পেরেছেন এটা জেনে খুশি হলাম।

 3 years ago 

আসলে আপু ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট ক্রয় করাটা বেশ কঠিন হয়ে যায়। যাহোক শেষ পর্যন্ত আপনি ট্রেনের টিকিট ক্রয় করতে পেরেছিলেন এটা জানতে পেরে বেশ ভালো লাগলো আমার। নিঃসন্দেহে পরিবারের সাথে অনেক আনন্দ করে ঈদ উদযাপন করতে পেরেছেন।

 3 years ago 

আপু অবশেষে ট্রেনের টিকেট পেয়েছেন। ট্রেন দিয়ে বাড়ি গেছেন। যদি বাসে যেতেন তাহলে আরো অনেক কষ্ট হতো। ঈদের সময় ট্রেনের টিকেট পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। সুস্থ ভাবে আবার ফিরে আসুন সেই কামনা করি। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63013.72
ETH 1871.80
USDT 1.00
SBD 0.37