কাঁঠালের বিচি ও লতি দিয়ে চিংড়ি মাছের মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি। আজ আজ ২৭ শ্রাবণ, বর্ষাকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১১আগস্ট,২০২৩ খ্রীস্টাব্দ।। আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিং এ আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রেসিপি নিয়ে। আর তা হচ্ছে কাঁঠালের বিচি ও লতি দিয়ে চিংড়ি মাছের মজাদার রেসিপি।কাঁঠালের বিচি শরীরের জন্য অনেক উপকারি। আর কাঁঠালের বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি যা শরীরে শক্তি সঞ্চয়ের পাশাপাশি নার্ভস সিস্টেম, হৃদ্‌যন্ত্র, মস্তিষ্ক, অন্ত্র, মাংসপেশি ইত্যাদির রক্ষণাবেক্ষণ করে থাকে।সেই সাথে রক্তে শর্করার মাত্রা কমায়, হজমক্রিয়া ও ইনসুলিন সেনসিটিভির উন্নতি ঘটায়। আর লতিতে রয়েছে প্রচুর আঁশ, আয়োডিন, ক্যালসিয়াম, লোহা, ভিটামিন সি ও ভিটামিন বি রয়েছে। কচুর আঁশ দেহ থেকে বর্জ্য বের করে দেয়, খাবার হজমে সাহায্য করে। কচুর চেয়ে লতিতে শর্করার পরিমাণ কম। এই রেসিপি তৈরিতে প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি কাঠাঁলের বিচি,লতি ও চিংড়ি মাছ। চলুন তাহলে দেখে নেয়া যাক, কিভাবে তৈরি হলো আমার উপস্থাপিত আজকের রেসিপিটি।

l1.jpg

রান্নার উপকরণ

l31.jpg

l30.jpg

l29.jpg

l25.jpg

c2.jpg

l5.jpg

উপকরণপরিমাণ
লতি৩৫০ গ্রাম
কাঠাঁলের বিচি১২০গ্রাম
চিংড়ী মাছ১০০ গ্রাম
পিয়াজ৩টি
হলুদ গুড়া১ চাঃ চামচ
মরিচ গুড়া১চাঃ চামচ
ধনে গুড়া১ চাঃ চামচ
জিরা গুড়া১/২চাঃ চামচ
রসুন১টি
কাঁচা মরিচ৫-৬টি
লবনপরিমাণ মত
তেল৩ টেঃ চামচ

রন্ধণ প্রনালী

ধাপ-১

l26.jpg

l24.jpg

প্রথমে কাঁচা মরিচ, পিয়াজ ও রসুন বেটে নিয়েছি ।

ধাপ-২

l28.jpg

লতি ভালভাবে ছিলে ছোট ছোট টুকরো করে নিয়েছি।

ধাপ-৩

l27.jpg

l25.jpg

কাঁঠালের বিচি পরিস্কার করে কেটে নিয়েছি। এবং চিংড়ি মাছ কেটে পরিস্কার করে নিয়েছি।

ধাপ-৪

l23.jpg

l22.jpg

l19.jpg

l18.jpg

চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে পরিমাণ মত তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে তাতে কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবং ৩-৪ মিনিট ভেজে অন্য একটি পাত্রে তুলে নিয়েছি।

ধাপ-৫

l21.jpg

l17.jpg

l16.jpg

l15.jpg

l13.jpg

l14.jpg

l12.jpg

চিংড়ি ভাজা তেলে রসুন ও পিয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবং ভেজে নিয়েছি। পিয়াজ ভাজা ভাজা হয়ে এলে তাতে সকল মশলা দিয়ে কষিয়ে নিয়েছি । মশলা যাতে পুড়ে না যায় সে জন্য সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি।

ধাপ-৬

l11.jpg

মশলা যখন তেল থেকে ছেড়ে আসবে তখন ধুয়ে রাখা কাঁঠালের বিচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কাষানো হয়ে এলে সামান্য পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য।

ধাপ-৭

l10.jpg

কাঁঠালের বিচি হাফ সিদ্ধ হয়ে এলে তাতে পরিস্কার করে রাখা লতি দিয়ে দিয়েছি। এবং ভাল ভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য।

ধাপ-৮

l9.jpg

l6.jpg

লতি ও কাঁঠালের বিচি মোটামুটি সিদ্ধ হয়ে এলে তাতে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবং লতি ও কাঁঠালের বিচির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবং ৮-১০ মিঃ চুলায় রেখে দিয়েছি।পানি শুকিয়ে মাখা মাখা হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিয়েছি।

পরিবেষণ

l3.jpg

l1.jpg

এরপর একটি বাটিতে তুলে নিয়ে সাজিয়ে পরিবেষণ করেছি।

আশাকরি আজকের কাঁঠালের বিচি ও লতি দিয়ে চিংড়ি মাছের মজাদার রেসিপি আপনাদের ভাল লেগেছে।আমার কাছে বেশ ভাল লেগেছে। যারা লতি ও কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন তাদের বেশ ভালো লাগবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
তারিখ১১ আগস্ট, ২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

কাঁঠালের বিচি ও লতি দিয়ে চিংড়ি মাছের মজাদার রেসিপি দেখেই অসাধারণ লাগছে। আপনি খুবই সুন্দরভাবে রেসিপি পরিবেশন করলেন। রেসিপি দেখে যেন সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। এত সুস্বাদু রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন তো আপু।কচুরলতি দিয়ে চিংড়ি মাছ খেতে আমি খুবই পছন্দ করি।কিন্তু কচুর লতির আঁশ ছাড়ানোটা খুবই কঠিন কাজ মনে হয় আমার কাছে। গতকাল বাইরে গিয়েছিলাম তো দেখলাম কচুর লতির আঁশ ছড়িয়ে বিক্রি করছে। দেখে খুব ভালো লাগল, আর ভাবলাম এখান থেকে কিনে রান্না করা যাবে মাঝে মাঝে। আপনার এই রেসিপিটি দেখে আমার খুবই লোভ লাগছে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা আপনার জন্য আপু।

 3 years ago 

জি আপু লতির আশ ছাড়ানো বেশ বিরক্তের কাজ।কিন্তু মজার লতি খেতে হলেতো একটু কস্ট করতেই হবে।অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

কাঁঠালের বিচি ও লতি দিয়ে চিংড়ি মাছের লোভনীয় একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। যেহেতু চিংড়ি মাছ আমার খুবই প্রিয় তাই আপনার তৈরি করা এই রেসিপিটা দেখেই আমার খেতে ইচ্ছা করছে।

 3 years ago 

চিংড়ি মাছ এমন একটা মাছ, যা দিয়ে যে কোন কিছু রান্না করলে খেতে দারুন লাগে।অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার রেসিপি টা দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। রেসিপির কালার টাও কিন্তু খুব সুন্দর এসেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কাঁঠালের বিচি ও লতি দিয়ে লোভনীয় চিংড়ি মাছের মজাদার রেসিপি। আসলে চিংড়ি মাছ খেতে আমার কাছে বেশ ভালো লাগে। চিংড়ি মাছ যে কোন সবজি দিয়ে রান্না করলে বেশ সুস্বাদু হয়। আপনার তৈরি রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে প্রতিটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাইয়া খেতে বেশ মজা হয়েছিল।অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দুটাই আমার খুবই পছন্দের খাবার কাঁঠালের বিচি এবং কচুর লতি। আপনি দুটির সমন্বয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছেন আমার কাছে বেশ ভালো লেগেছে। দেখতেও বেশ লোভনীয় লাগছে। অনেক ধন্যবাদ আপু দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমারও বেশ পছন্দ।অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু মজার একটি রেসিপি শেয়ার করেছেন।কাঁঠালের বিচি দিয়ে কচুর লতি খুব মজার হয়।আর সাথে চিংড়ি মাছ দিলে তো কথাই নেই।দারুন মজার রেসিপি হয়েছে।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু এই রেসিপিটি খেতে দারুন লাগে।অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

কাঁঠালের বিচি ও লতি দিয়ে চিংড়ি মাছের মজাদার রেসিপি তৈরি করেছেন।দেখতে খুব সুস্বাদু ও মজাদার মনে হচ্ছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64688.63
ETH 1883.70
USDT 1.00
SBD 0.38