আর্টঃ রঙ্গিন ম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৮ ই জৈষ্ঠ্য,গ্রীষ্মকাল ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জুন ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।

ma.jpg

ma6.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ একটি রঙ্গিন ম্যান্ডালা আর্ট করেছি। আমি চেস্টা করি একই ধরনের আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করার। এতে কাজে এক ঘেয়েমী আসে না। এবং নতুন নতুন কাজ করার প্রতি আগ্রহ তৈরি হয়। যদিও ম্যান্ডালা করতে আমি বেশ পছন্দ করি। তাই এই আর্ট সব সময় একইভাবে না এঁকে একটু ভিন্নভাবে আঁকার চেস্টা করি। ম্যান্ডালা আর্ট এর ডিজাইনগুলো যত সুন্দর হবে ম্যান্ডালা আর্ট দেখতে তত সুন্দর লাগবে।তাই আমি চেস্টা করি ডিজাইন গুলো সুন্দর করে আঁকার। আশাকরি আমার আঁকা আজকের রঙ্গিন ম্যান্ডালা আর্টটি আপনাদেরও ভালো লাগবে। আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ ও রঙ্গিন জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।

প্রয়োজনীয় উপকরণ

ma9.jpg

১।সাদা কাগজ
২।কালো ও গোলাপী রং এর জেল পেন
৩।পেন্সিল কম্পাস

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

ma15.jpg

প্রথম সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। পেন্সিলের দাগের মধ্যেই ম্যান্ডালা আর্টটি আঁকবো।

ধাপ-২

ma14.jpg

ma13.jpg

এরপর পেন্সিলের দাগের ভিতরে গোলাপী রং এর জেল পেন দিয়ে বিভিন্ন সাইজের কিছু বৃত্ত এঁকে নিয়েছি। এবং ছোট বৃত্তটিতে একটি ফুলের ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৩

ma12.jpg

পরের বৃত্তটিতে কালো রং এর জেল পেন দিয়ে টাইঙ্গেল শেপের কিছু ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৪

ma11.jpg

ma10.jpg

ma7.jpg

বাকী বৃত্তগুলোতেও বিভিন্ন ডিজাইন এঁকে নিয়েছি কালো ও গোলাপী জেল পেন দিয়ে।

ধাপ-৫

ma8.jpg

সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে আর্টটি শেষ করেছি।

উপস্থাপন

ma2.jpg

ma3.jpg

ma4.jpg

ma5.jpg

আশাকরি ,আজকে ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাRedmi Note 5A
পোস্ট তৈরি@selina 75
তারিখ১লা জুন, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 last year 

cmc.png

 last year 

আপনি আজকে রঙ্গিন ম্যান্ডালা অংকন করেছেন।আপনার ম্যান্ডালার রঙের সমন্বয় অনেক সুন্দর! বিশেষ করে নীল ও গোলাপির টোনগুলো একে অপরের সাথে কীভাবে মিশেছে তা মনকাড়া।ম্যান্ডালার ডিজাইনে জ্যামিতিক নকশার ভারসাম্য খুবই চমৎকার!এই ম্যান্ডালাটি দেখে মনে হচ্ছে অনেক ধৈর্য্য ও সময় দিয়ে তৈরি করেছেন! আসলে সময় এবং ধৈর্য দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় হয়।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আপনার রঙিন ম্যান্ডেলা আর্টটি সত্যিই অনেক রঙিন এবং দৃষ্টি আকর্ষণ করার মত হয়েছে। দুটি রং দিয়ে অনেক সুন্দর ভাবে ম্যান্ডেলা আর্টটি আপনি করেছেন। দেখতে ভীষণ ভালো লাগছে।

 last year 

আমার চেস্টা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনার রঙ্গিন ম্যান্ডেলা আর্ট পোস্টটি দেখতে জাস্ট চমৎকার লাগছে।এই আর্ট গুলো বেশ সময় নিয়ে করতে হয়।আপনি আর্ট এর ধাপ গুলো বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন,যেটা দেখে সহজেই আর্ট শিখে নেওয়া সম্ভব।আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ঠিক তাই এ ধরনের আর্ট সময় নিয়ে করলে দেখতে বেশ সুন্দর হয়। ধন্যবাদ আপু।

 last year 

বাহ আপু আজকে আপনি খুব সুন্দর করে রঙ্গিন ম্যান্ডালা আর্ট করেছেন। ম্যান্ডালা আর্ট আমার কাছে খুব ভালো লাগে। আর রঙ্গিন ম্যান্ডালা আর্ট একটু বেশি ভালো লাগে। এবং আপনার রঙিন ম্যান্ডালা আর্ট এর মধ্যে ছোট ছোট ডিজাইন করার কারণে দেখতে বেশ ভালো লাগলো। ধন্যবাদ রঙিন ম্যান্ডালা আর্ট শেয়ার করার জন্য।

 last year 

মারও বেশ ভালো লাগে ম্যান্ডালা আর্ট করতে। আর সময় নিয়ে করলে এ আর্ট দেখতে বেশ সুন্দর লাগে।

 last year 

একেবারে অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট দেখে খুব ভালো লাগছে৷ সব সময় আপনার কাছ থেকে চমৎকার আর্ট দেখে থাকি৷ আজকের এই আর্ট এর মধ্যে আপনি রঙের সংমিশ্রণ একেবারে নিখুঁতভাবে দিয়েছেন৷ এখানে আপনি একের পর এক রং যেভাবে ব্যবহার করেছেন তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় নেই৷

 last year 

আমি চেস্টা করি সুন্দর ভাবে আর্ট করার। আর আমার আর্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62690.84
ETH 1772.84
USDT 1.00
SBD 0.39