ফটোগ্রাফি পোস্টঃ রেনডম ফটোগ্রাফি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন। আজ ৩রা আষাঢ়,বর্ষাকাল ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই জুন ২০২৫ খ্রিষ্টাব্দ। প্রতি সপ্তাহের ন্যায় আজ একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।
গতকাল ঢাকায় দুপুরের দিকে বেশ বৃষ্টি হয়েছিল। তাই গরম কিছুটা কমেছে। আজও আকাশ মেঘলা ।মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। রাস্তা ঘাটে জমে থাকা পানিতে জন্ম নিবে এডিস মশা। যার ফলে দেখা দেবে ডেঙ্গুর প্রাদুর্ভাব। তাই আমাদের সকলে বেশ সাবধানে থাকতে হবে। নিজের বাড়ির আশপাশ পরিস্কার রাখতে হবে ডেঙ্গু থেকে রক্ষা পেতে।বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি ব্লগ শেয়ার করার চেস্টা করি। তারই ধারাবাহিকতায় আজও একটি ফটোগ্রাফি ব্লগ নিয়ে এসেছি। এই ফটোগ্রাফিগুলো করেছিলাম গত বিকালে ছাঁদে গিয়ে। আশাকরি আজকের রেনডম ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের। তাহলে বন্ধুরা, আসুন দেখে নেয়া যাক আমার আজকের ফটোগ্রাফি গুলো।
প্রথম ফটোগ্রাফি
বৃষ্টি পরবর্তি আকাশের রুপ এটি। গতকাল বিকালে ছাঁদে গিয়ে এই ফটোগ্রাফিটি করেছিলাম। কি অপরুপ রুপ আকাশের । দেখেই মনটা ভালো হয়ে যায়। আকাশে অনেক মেঘ থাকায় ফটোগ্রাফিটি বেশী সুন্দর লাগছিল। ফটোগ্রাফিটি করার কিছুক্ষন পরই আবার শুরু হলো বৃষ্টি। বার্ষাকালে এই এক প্রকৃতি পরিষ্কার আকাশ আর পরক্ষনেই আবার বৃষ্টি শুরু।
দ্বিতীয় ফটোগ্রাফি
সন্ধ্যা মালতী ফুলের এই ফটোগ্রাফিটিও করেছিলাম ছাঁদে গিয়ে বৃষ্টি স্নাত সন্ধ্যা মালতি ফুলটি যেনো তার সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে। খুবই সুন্দর লাগছিল। সন্ধ্যা মালতী ফুল বিভিন্ন রং এর দেখতে পাওয়া যায়। মেজেন্ডা রং এর সন্ধ্যা মালতি সব চেয়ে বেশ দেখা যায়। তবে আজকাল হলুদ ও সাদা রং এর সন্ধ্যা মালতী ফুল বেশ চোখে পরে। সন্ধ্যার আগে ফুটে এই ফুল ।সাধারনত বিচ থেকেই এই ফুলের চারা তৈরি করা হয়।সন্ধ্যা মালতী গাছে প্রচুর ফুল ফোটে এবং সারাবছরই গাছে ফুল ফোটে। সারাবছর ফুল ফুটলেও বর্ষা আর শরতে ফুল সবচেয়ে বেশী ফোটে।
তৃতীয় ফটোগ্রাফি
শীতকালে প্রায় সব জায়গায় এই ফুল দেখা যায়। গাঁদা ফুল বিভিন্ন জাত ও রঙের দেখা যায়। এই ফুল সাধারণত উজ্জল হলুদ ও গাঢ় খয়েরী হয়ে থাকে। সাধারণত: এটি শীতকালীন ফুল হলেও বর্তমানে এটি গ্রীষ্ম এবং বর্ষাকালেও চাষাবাদ হয়ে থাকে। বাগানের শোভা বর্ধন ছাড়াও বিভিন্ন উৎসব-অনুষ্ঠান, পূজা-পার্বণ ও গৃহসজ্জায় এর ব্যাপক ব্যবহার করা হয়। গাঁদা ফুলের বেশ উপকারী। কাঁটা স্থানে এই ফুলের পাতার রস লাগিয়ে দিলে বেশ উপকার পাওয়া যায়। আজকালে বানিজ্যিকভাবে এই ফুলের চাষ বেশ বৃদ্ধি পেয়েছে।
চতুর্থ ফটোগ্রাফি
আমাদের খুবই পরিচিত একটা ফুল হলো বাগান বিলাস।আমদের দেশের মোটামুটি প্রায় সব জায়গায় এই গাছ চোখে পরে। বিশেষ করে বাড়ির সামনের গেট অথবা পার্কে বেশি দেখা যায় এই ফুলের গাছ লাগাতে। লাল, কমলা, হলুদ, সাদা, গোলাপী সহ আরও অনেক রং এর দেখা যায় এই ফুল। বাগান বিলাস মূলত বিদেশি ফুল। নামের মতোই দেখতেও অনিন্দ্য সুন্দর এই ফুল। পৃথিবী ব্যাপি বাগান বিলাসের ১৮টি পর্যন্ত প্রজাতির সন্ধান মেলে। দক্ষিন আমেরিকার ব্রাজিল, পেরু, আর্জেন্টিনা এই দেশগুলোকে আমাদের বাগান বিলাসের আদি নিবাস বলে ভাবা হয়।
পঞ্চম ফটোগ্রাফি
মাধবী বা মাধবীলতার অনেক নাম- মণ্ডপ, কামী, পুষ্পেন্দ্র, অভীষ্টগন্ধক, অতিমুক্ত, বিমুক্ত, কামুক ও ভ্রমরোৎসব। মাধবীর বৈজ্ঞানিক নাম Hiptage benghalensis (L.) Kurz., পরিবার Malpighiaceae। মাধবীলতা দক্ষিণপূর্ব এশিয়া, ভারত, ফিলিপাইন-এর উদ্ভিদ। ফুল সাদা রঙের, পাঁচটি পাপড়ি। একই গুচ্ছে বিভিন্ন রং এর ফুল দেখা যায়। ফুল দেখতে তিল ফুলের মতো এবং খুব সুগন্ধি। বসন্ত ও গ্রীষ্ম এই ফুলের ঋতু হলেও কখনো কখনো বর্ষা পর্যন্ত ফোটে।মাধবী অযত্নেও বাড়ে, বীজ থেকে চারা হয়, ডাল কেটে মাটিতে পুঁতে রাখলেও চারা পাওয়া যায়।
আশাকরি আজকের রেনডম ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | ফটোগ্রাফি |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| মোবাইল | Redmi Note 5A |
| তারিখ | ১৭ই জুন,২০২৫ |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি মাঝে মাঝে শেয়ার করেছেন। তবে আমার ফুলের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে। পুরাই নজর করা হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো ।
https://x.com/selina_akh/status/1934918459252723932
Link
https://x.com/selina_akh/status/1934912929587187979
https://x.com/selina_akh/status/1934913753176514687
https://x.com/selina_akh/status/1934914393760018892
https://x.com/selina_akh/status/1934916458615853221
হ্যাঁ সব জায়গায় বৃষ্টি হওয়ার কারণে গরম অনেকটাই কম। চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। ফুলের ফটোগ্রাফি করতে এবং দেখতে ভালই লাগে আমার কাছে। তবে বিশেষ করে মাধবীলতা ফুলের ফটোগ্রাফি ও সন্ধ্যা মালতি ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ওয়াও আপু আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।বিশেষ করে আকাশের ফটোগ্রাফিটি আমার অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
দারুন ফটোগ্রাফি শেয়ার করলেন এক কথায়। প্রত্যেকটি ফটোগ্রাফি কোয়ালিটি ফুল ছিল। আমার কাছে সবচেয়ে বেশি আপনার ফটোগ্রাফি বর্ণনা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। ফটোগ্রাফি করতে গেলে ধৈর্য ধরে করলে ফটোগ্রাফি সুন্দর দেখায়। তাছাড়া আপনি মাঝে মধ্যে ফটোগ্রাফির পোস্ট শেয়ার করেন আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের প্রথম ফটোগ্রাফি গুলো একটু বেশি ভালো লাগলো।
আপনি দেখছি আজকে বেশ কয়েকটি এলোমেলো ফুল এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা সন্ধ্যা মালতী ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে।
চমৎকার কিছু ফটোগ্রাফি উপস্থাপন করেছেন আপু। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি ছিল অতুলনীয়। ফটোগ্রাফির সাথে খুব সুন্দর ভাবে বর্ণনাও তুলে ধরেছেন।যা পড়ে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।