বাটন মোবাইল এ ম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আমিও ভাল আছি। আজ ৬ই চৈত্র্য। বসন্তকাল ,১৪৩০ বঙ্গাব্দ। ২০শে মার্চ,২০২৪ খ্রীস্টাব্দ।

ma9.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে। আমার পছন্দের কাজের মধ্যে ম্যান্ডালা আর্ট একটি।আমি চেস্টা করি বিভিন্ন জিনিসের মধ্যে ম্যান্ডালা আঁকার। তাই আজ একটি বাটন মোবাইল এ ম্যান্ডালা অংকন করেছি। চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে।ম্যান্ডালা আর্ট করতে বেশ সময় লাগে। সময় নিয়ে করলে ম্যান্ডালা আর্ট দেখতে সুন্দর হয়। যেহেতু ছোট ছোট ডিজাইন এঁকে ম্যান্ডালা আর্ট করা হয় ,তাই দেখতে বেশি সুন্দর লাগে।সেই সাথে লাগে সময়।আমি চেস্টা করি নিখুঁত ভাবে আঁকার।তাই সময় একটু বেশি লেগেছে।কিন্তু আঁকা শেষ হওয়ার পর যখন মনের মত হয়েছে তখন বেশ ভালো লেগেছে। আশাকরি ভালো লাগবে আপনাদেরও । ম্যান্ডালা আর্ট করার জন্য উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ, কালো রং এর জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আঁকলাম ম্যান্ডালাটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

ma15.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩।কালো জেল পেন
৪।স্কেল
৫।রাবার

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

ma10.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ-২

ma11.jpg

ma12.jpg

ma13.jpg

এরপর বাটন মোবাইলটি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। পেন্সিলের দাগের উপর কালো জেল পেন দিয়ে পুনরায় এঁকে নিয়েছি। পেন্সিলের দাগগুলো রাবার দিয়ে মুছে নিয়েছি ।

ধাপ-৩

ma3.jpg

মোবাইল এর স্ক্রিনে কিছু ফুলের ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৪

ma4.jpg

ma6.jpg

আরও বিভিন্ন ডিজাইন এঁকে মোবাইল এর স্ক্রিনটি ভরিয়ে দিয়েছি।

ধাপ-৫

ma7.jpg

এবার আরও কিছু ডিজাইন একেঁ নিয়েছি মোবাইলের এন্টেনা ও বাটনগুলোতে।এবং পেন্সিল দিয়ে মোবাইলের চারপাশে স্কেচ করে নিয়েছি। দেখতে সুন্দর লাগার জন্য।

ধাপ-৬

ma14.jpg

শেষে নিজের স্টিমিট আইডি লিখে বাটন মোবাইল এ ম্যান্ডেলা আর্ট শেষ করেছি।

উপস্থাপন

ma9.jpg

আশাকরি আজ আমার ম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকে ম্যান্ডালা অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।শুভ বিকাল।

পোস্ট বিবরণ

পোস্টম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ২০শে মার্চ ২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

বেশ চমৎকার আর্ট করেছেন আপনি। আপনার এই অসাধারণ ম্যান্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। একদম অতীতের সে বাটন মোবাইল গুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছেন এই আর্ট এর মধ্য দিয়ে। বেশ চমৎকার অংকন করেছেন আপু।

 2 years ago 

্ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন।এটা আমার কাছে খুব ভালো লেগেছে।এটা দেখে মনে হচ্ছে এটা করতে আপনার অনেক সময় লেগেছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

জি আপু বেশ সময় লেগেছে আর্টটি করতে। ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রতিদিনই অনেক অনেক নতুন নতুন পোস্ট দেখতে পাই। পোস্টগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপু আপনি আজকে খুব সুন্দর ভাবে বাটন মোবাইল ফোনে ম্যান্ডেলা আর্ট করেছেন। আছে সব থেকে ভালো লেগেছে মোবাইলে বাটনে ডিজাইনগুলো। এরকম সুন্দর এবং নতুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমি চেস্টা করি নিত্য নতুন পোস্ট শেয়ার করতে। ধন্যবাদ আপু।

 2 years ago 

ইউনিক একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। বাটন মোবাইলের ম্যান্ডেলা আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে ছোট ছোট ডিজাইন দেখতে অসাধারন লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ম্যান্ডালা আর্ট এর বিশেষত্বই হলো ছোট ছোট ডিজাইন আঁকা। আর তাই বেশি ভালো লাগে দেখতে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এই মোবাইলের ম্যান্ডেলা অঙ্কন টা দেখে আগেকার কথা মনে হয়ে গেল । এই ধরনের মোবাইল আগে চলত তবে এখন দিন ,দিন ডিজিটাল হয়ে মোবাইল ফোন ছোট হয়ে যাচ্ছে । যাই হোক আপনার ক্রিয়েটিভিটি সত্যি অসাধারণ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রথম দিকের মোবাইল। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি বেশ চমৎকার একটা বাটন ফোনের ম্যান্ডেলা আর্ট করছেন।এইরকম ছোট ছোট ডিজাইন দিয়ে ম্যান্ডেলা গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনার আর্ট করা বাটন ফোনের ম্যান্ডেলাটি দারুণ হয়েছে। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটি বাটন মোবাইলের ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। ম্যান্ডেলা আর্ট দেখতে এবং করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রথমে একটা বাটন মোবাইল আর্ট করে তার মধ্যে ম্যান্ডেলা আর্ট গুলো করেছেন দেখে অনেক বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65564.78
ETH 1918.22
USDT 1.00
SBD 0.38