জেনারেল রাইটিংঃ আজকের ভয়াবহ ভূমিকম্প।

in আমার বাংলা ব্লগ8 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? ভূমিকম্পের ভয়াবহ স্মৃতি নিয়ে আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , হেমন্ত-কাল । ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ। আমার বাংলা ব্লগের বন্ধুদের জন্য আজকে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্প নিয়ে একটি জেনারেল রাইটিং শেয়ার করার চেষ্টা করবো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।

A-26.jpg

আজ বাংলাদেশের সকালটা মোটেও ভালো ছিল না! ভয়াবহ সকাল কেটেছে আজ। বহুদিন মনে থাকবে ঢাকাসহ দেশের মানুষের এই সকালের কথা। সারাদিন চর্চা হয়েছে সকাল ১০.৩৮ মিনিটের কথা। মাত্র ২৬ সেকেন্ড। প্রকৃতির কি অসীম ক্ষমতা উপলব্দি করেছে মানুষ। লন্ডভন্ড হয়ে যেত সব, সৃষ্টিকর্তার কৃপায় রক্ষা পেয়েছে। আজ ছিল সাপ্তাহিক বন্ধের দিন। ঘরেই ছিল মানুষ। ভূমিকম্প কাপিয়ে দিয়েছে। সবার কথা নতুন জীবন পেয়েছি। এত বড় ভূমিকম্প জীবনে দেখিনি। যে ঝাকুনি আর কাপুনি ছিল, এই ট্রমা থেকে বের হতে অনেকের অনেকদিন লাগবে। আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকার পাশেই নরসিংদীর মাধবদী। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫।
৫ দশমিক ৭ বা ৫ দশমিক ৫রিখটার স্কেল যাই হোক, বাংলাদেশ আজ রক্ষা পেয়েছে। বাংলাদেশের মানুষ বেঁচে গিয়েছে। তারপরেও সর্বশেষ খবর অনুয়ায়ী ১০ জন মানুষ মারা গেছে। আহত হয়েছে অনেক মানুষ। ভূমিকম্পের আতঙ্কে তাড়াহুড়া করে বিল্ডিং থেকে নামনে গিয়ে আহতের সংখ্যা বেশি। যাস্ট মানুষ ছিল আতঙ্কিত। ছিল অসহায়। এত অসহায় মানুষ এর আগে কখনো ছিল বলে মনে পড়েনা। আমি নিহত মানুষ গুলোর জন্য গভীর শোক প্রকাশ করছি এবং আহত মানুষ গুলো দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করি। তবে আজকের এই ভূমিকম্প আমাদের অনেক শিক্ষা দিয়েছে। ভবিষ্যের খুকি, পরিকল্পনা ও গনসচেতনতা খুব জরুরি। সরকারকে এখনেই পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতের বিপর্যয় থেকে আমরা কিভাবে রক্ষা পাবো। বাংলাদেশ যেহেতু ভূমিকম্প প্রবন এলাকা তাই আগাম কার্যকর পদক্ষেপ ও সচেতনার বিকল্প নেই। প্রকৃতির এই বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করবে সৃষ্টিকর্তা এই কামনা করি। আসলে লেখার তেমন মুড নেই। বারবার সকালের ২৬ সেকেন্ডের কথা মনে পড়ছে। কিছুতেই মন থেকে সরাতে পারছিনা। চেষ্টা করছি। সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণঃ

শ্রেনী জেনারেল রাইটিং
পোস্ট তৈরি @selina75
তারিখ ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।
লোকেশন ঢাকা,বাংলাদেশ।

আমার পরিচয়ঃ

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64206.40
ETH 1783.22
USDT 1.00
SBD 0.39