ডাই প্রজেক্টঃকার্টুন বোর্ড দিয়ে তৈরি সুন্দর একটি পকেট আয়না।
সবাইকে শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি।প্রতিদিনের মতো আজও আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তাহচ্ছে ডাই প্রজেক্ট। আর প্রজেক্টটি হচ্ছে আপনার আমার নিত্য প্রয়োজনীয় পকেট আয়না। পার্সে ,ওয়ালেটে বা পকেটে সহজে বহন যোগ্য। যা আমাদের চলার পথে বন্ধুর মত কাজে দেয়।আজকের ডাই প্রজেক্ট পকেট আয়না তৈরিতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করেছি কার্টুন বোর্ড,আয়না রঙ্গিন কাগজ,গামসহ আরও কিছু উপকরণ। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই ,কিভাবে তৈরি হলো কার্টুন বোর্ড দিয়ে সুন্দর একটি পকেট আয়না। আশাকরি ভাল লাগবে আপনাদের।
উপকরণ
১। রঙ্গিন কাগজ
২। ছোট আয়না
৩। গাম
৪। কার্টুন বোর্ড
৫।কাচি
৬।পেন্সিল
৭। এন্টি কাটার
৮।দু'রং এর পুথি
তৈরির পদ্ধতি
ধাপ-১
প্রথমে চার বাই চার এবং সারে তিন বাই সারে তিন সাইজের দু'পিসকার্টুন বোর্ড কেটে নিতে হবে।
ধাপ-২
বড় সাইজের কার্টন বোর্ডটি আয়নার চেয়ে ছোট সাইজের একটি বৃত্ত একে নিতে হবে। এবং একটি ফুলের ডিজাইন একে নিতে হবে। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।
ধাপ-৩
ফুলের ডিজাইন আকা বোর্ডটি,একে নেয়া ডিজাইন অনুযায়ী কেটে নিতে হবে। এবং আকা বৃত্তটিও কেটে নিতে হবে।
ধাপ-৪
এবার কেটে নেয়া ফুলের ডিজাইনের বোর্ডটিতে,এক টুকরো রঙ্গিন কাগজ,গাম দিয়ে লাগিয়ে নিতে হবে। এবং ডিজাইন আনুযায়ী রঙ্গিন কাগজটি, কেটে নিতে করে নিতে হবে।উপরের ছবির মতো করে।
ধাপ-৫
এবার অপর বোর্ডের টুকরোটি ,আয়নার সাইজ মত গোল করে কেটে নিতে হবে, যেন আয়নাটি বোর্ডের ভিতরে টাইট হয়ে ঢুকে থাকে।
ধাপ-৬
এবার আয়নার চেয়ে বড় এক টুকরো গোল আকৃতির বোর্ড কেটে নিতে হবে। এবং কেটে নেয়া গোল আকৃতির বোর্ডটি, গাম দিয়ে আয়নার সাথে লাগিয়ে দিতে হবে। যাতে আয়নাটি বের হয়ে না যায়।
ধাপ-৭
এবার গোল বোর্ডের সাইজের এক টুকরো রঙ্গিন কাগজ কেটে নিতে হবে ,আয়নার উপর লাগানো বোর্ডটিকে ঢেকে দেয়ার জন্য। যাতে পিছনের দিকও দেখতে ভাল লাগে।
ধাপ-৮
তৈরি করা পকেট আয়নাকে সুন্দর করার জন্য কিছু পুথির ফুল বানিয়ে গাম দিয়ে লাগিয়ে দিতে হবে। এভাবে সম্পুর্ন কাজটি শেষ করতে হবে। আর এভাবেই তৈরি হয়ে যাবে সুন্দর একটি পকেট আয়না।
উপস্থাপন
আশাকরি আজকের কার্টুন বোর্ড দিয়ে তৈরি করা পকেট আয়নাটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার ডাই প্রজেক্ট পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।
কার্টুন বোর্ড দিয়ে তৈরি খুবই সুন্দর একটা পকেট আয়না তৈরি করেছেন আপনি। এরকম ডাই প্রজেক্ট এগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার কাছে। চারিপাশে পুঁতি দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগছে দেখতে। এটি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে দেখে বুঝতে পারছি। সময় দিয়ে যে কোন কাজ করলে শেষে তা দেখতে ভীষণ ভালো লাগে। অসম্ভব ভালো ছিল আপনার এই কাজ।
অনেক অনেক ধন্যবাদ ভাই,গঠনমূলক মন্তব্যের জন্য।একদম ঠিক বলেছেন,এধরনের কাজে অনেক সময় ব্যয় হয়।
আয়না আমাদের সবার কাছে অনেক প্রয়োজনীয়। তবে এভাবে কখনো কার্টুন দিয়ে আয়না ডেকোরেশন করা হয়নি। যখন আয়নার পিছনের আঠা খুলে যায় তখন যদি এভাবে কার্টুন দিয়ে ডেকোরেশন করা হয় তাহলে দেখতে ভীষণ ভালো লাগবে। নতুন একটি পদ্ধতি শিখে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।
জি আপু এভাবে সহজেই পুরাতন আয়নাকে নতুন বানানো যায়। অনেক ধন্যবাদ আপু।
ওয়াও অসাধারণ একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন। আপনার এত সুন্দর ডাই প্রজেক্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে আপনার এই ডাই প্রজেক্ট ইউনিক লেগেছে। কার্টুন বোর্ড দিয়ে তৈরি খুবই সুন্দর একটা পকেট আয়না তৈরি বানিয়েছেন। বিশেষ করে চারপাশে পুঁতি দিয়ে ফুল দেওয়াতে দেখতে বেশি ভালো লাগছে। ধন্যবাদ এত ইউনিক ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
খুবই সুন্দর একটি পকেট আয়না তৈরি করেছেন। দেখতেই ভীষণ ভালো লাগতেছে আমার। এ ধরনের কাজগুলো আমাদের করতে পারলে ভীষণ ভালো লাগে। আবার ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।
জি ভাইয়া এধরনের কাজ করতে আমার বেশ ভাল লাগে।অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
আয়না মানেই সবার প্রিয়।কাটুন বোর্ড দিয়ে অনেক সুন্দর পকেটে আয়না তৈরি করেছেন দেখে ভালো লাগলো। খুব সুন্দরভাবে তৈরি পদ্ধতি বর্ণনা করেছেন আমাদের মাঝে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।
ধন্যবাদ ভাইয়া।
কার্টুন বোর্ড দিয়ে খুবই চমৎকার একটি পকেট আয়না তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম ভাবেও যে আয়না তৈরি করা যায় সেটা জানা ছিল না খুবই দক্ষতার সঙ্গে আপনি এটা তৈরি করেছেন বোঝাই যাচ্ছে। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এধরনের কাজ করতে এক্টু বেশি সময় লাগে ।কিন্তু কাজ শেষে দেখতে ভাল লাগলে আর কস্টের কথা মনে থাকে না। ধন্যবাদ।
ভালো ছিল আপনার উপস্থাপনা।
তবে আয়নার ফ্রেম দেখলেও আয়না তো কোথাও খুঁজে পেলাম না আপু😁।
কেন ভাইয়া উপস্থাপনায়তো আছে। ধন্যবাদ।