নিজের পেজের জন্য চুড়ি বানালাম।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ।, বর্ষাকাল । ২১শে জুলাই,, ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ লাইফস্টাইল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
আজ আবারও আমার নিজের পেজের জন্য বানানো কিছু চুড়ির ছবি আপনাদের শেয়ার করবো। আপনারা অনেকেই জানেন আমার জুয়েলারীর একটি পেজ আছে। আমি নিজের হাতে বিভিন্ন ধরনের গহনা বানাই আমার পেজের জন্য। সেই সকল গহনার মধ্যে আছে সুতার তৈরি বিভিন্ন গহনা। তবে গহনা তৈরির কোন কোর্স আমি করিনি। ইউটিউব থেকেই বিভিন্ন ভিডিও থেকে শিখেছি। প্রথম প্রথম আমি আমার অনেক আত্মীয়দের আমার বানানো গহনা উপহার দিয়েছি। তারা বেশ পছন্দ করেছে।তাদের উৎসাহে এই পেইজটি খুলি।আমার পেজটি ভিজিট করতে চাইলে এই লিঙ্ককে যেয়ে দেখতে পারেন https://www.facebook.com/। এখনও তেমনভাবে যদিও বিক্রি হচ্ছে না তবে আমি চেস্টা চালিয়ে যাচ্ছি।আশা করছি আমার সেই আশা পূরন হবে। আসলে পেজে বিভিন্ন ধরনের চুড়ি বা গহনা না থাকলে কাস্টমাররা পছন্দ করে অর্ডার দিতে পারে না।তাই বেশ কয়েকদিন ধরে এই চুড়িগুলো বানিয়েছি আমার পেজের জন্য।
এই গহনা বানাতে আমার বেশ ভালো লেগেছে। চেস্টা করি সময় উপযোগী ডিজাইনের গহনা বানাতে। তবে আজকাল এই ধরনের কুন্দলের গহনাগুলো বেশ চলছে। সবাই তাদের ড্রেসের সাথে মেচিং করে কাস্টমাইসড করে চুড়িগুলো বানিয়ে নেনে। তবে সুতা প্যাচিয়ে চুড়িগুলো বানাতে বেশ সময় লাগে। আমার প্রায় এক সপ্তাহ লেগেছে এই চুড়ি গুলো বানাতে। আশা করছি কাস্টমারদেরও পছন্দ হবে। সেই সাথে অর্ডারও পাবো। ইচ্ছে আছে আরো কিছু নতুন ডিজাইন এর গহনা বানাবো। ডিজাইন তৈরি করা আছে। বানানো শেষ হলে সেই সকল গহনা নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হবো।
আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | লাইস্টাইল |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ২১শে জুলাই, ২০২৬ ইং |
| মোবাইল | Redmi Note 5A |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Thanks team.