ডাই পোস্টঃ রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২রা পৌষ ১৪৩১ বঙ্গাব্দ,শীতকাল। ১৭ই ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

dt3.jpg

d2.jpg

বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ আবারও নতুন আর একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তা হলো একটি ডাই পোস্ট।রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার বেশ ভালো লাগে। তাইতো কাগজ দিয়ে বানানো বিভিন্ন জিনিস আপনাদের সাথে শেয়ার করি।আর আজ তাই একটি কাগজের ফুল বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। বেশ সহজ ফুলটি বানানো। তবে দেখতে বেশ সুন্দর। মনে হয় ফুলটি যেনো তার সকল সৌন্দর্য নিয়ে ফুটে রয়েছে। বেশ কম সময়ের মধ্যেই ফুলটি বানিয়ে নিয়েছি। আর এই ফুলটি বানাতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ।তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই ফুল তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ফুলটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

d14.jpg

d1.jpg

১। রঙ্গিন কাগজ
২।গাম
৩।কাঁচি
৪।হলুদ রং এর ক্লে
৫।টুথপিক

কাগজের ফুল তৈরির ধাপ সমুহ

ধাপ-১

d17.jpg

প্রথমে লাল রং এর কাগজ ১৪ সে;মিঃ X ২০ সেঃমিঃ সাইজের কেটে নিয়েছি ফুল বানানোর জন্য।

ধাপ-২

d13.jpg

কাগজটিকে জিকজাকভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

d12.jpg

d11.jpg

ভাঁজ করা কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। সেই সাথে কাগজের দু'প্রান্ত কোনা করে কেটে নিয়েছি।

ধাপ-৪

d10.jpg

d9.jpg

d8.jpg

দু'ভাজ করা কাগজটির খোলা অংশ দুটো গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। তাতে একটি ফুল তৈরি হয়েছে।

ধাপ-৫

d7.jpg

d6.jpg

এবার হলুদ রং এর ক্লে গোল করে চেপ্টা করে নিয়েছি। এবং তাতে টুথ পিক দিয়ে ডট ডট করে নিয়েছি। বানানো হলুদ ক্লে টি ফুলের মাঝখানে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। একইভাবে ফুলের অপর পাশেও লাগিয়ে দিয়েছি।

ধাপ-৬

d5.jpg

d4.jpg

এবার সবুজ রং এর কাগজ কেটে পাতা বানিয়ে নিয়েছি। এবং ভাঁজ করে পাতার শিরা করে নিয়েছি।

ধাপ-৭

d3.jpg

d2.jpg

এবার সবুজ রং কাগজ প্যাচিয়ে ফুলের ডালা বানিয়ে নিয়েছি ।বানানো ডাল ফুলের সাথে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। সেই সাথে বানানো পাতা দু'টোও ডালের সাথে লাগিয়ে দিয়েছি গাম দিয়ে। আর এভাবেই বানিয়ে নিলাম সুন্দর একটি কাগজের ফুল।

উপস্থাপন

dt2.jpg

d21.jpg

dt3.jpg

আশাকরি আজকে কাগজ দিয়ে বানানো ফুলটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই
ক্যামেরাSamsung Galaxy A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৭ই ডিসেম্বর, ২০২৪ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি ফুল তৈরি করেছেন আপু। দেখতে খুবই সুন্দর হয়েছে। ফুল তৈরির পদ্ধতি আমাদের মাঝে এত সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

Daily task

dt2.png

dt1.png

dt1.jpg

 2 years ago 

কাগজ কেটে যে ফুল গাছটি আপনি বানিয়ে ফেললেন তা ভীষণ সুন্দর হয়েছে। বেশ অভিনব একটি ধারণার মাধ্যমে ফুলটি তৈরি করেছেন শুধুমাত্র কাগজ ভাঁজ করে করে। সম্পূর্ণ পোস্টে ধাপে ধাপে আপনি খুব সুন্দর ভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটি আমাদের সামনে তুলে ধরলেন।

 2 years ago 

কাগজের ভাঁজে ভাঁজে ফুলটি বানাতে আমারও বেশ ভালো লেগেছে। ধন্যবাদ দাদা।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুল টি একদম বাস্তবের মতো লাগছে। তবে, বাস্তবের মতো না হলেও বাস্তবের মতো রুপ দিয়েছে।

 2 years ago 

কাগজ দিয়ে যে কোন জিনিস বানাতে আমারও বেশ ভালো লাগে। তাই প্রতিনিয়ত নতুন নতুন জিনিস বানানোর চেস্টা করি।ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

পেপার ক্রাফ্ট বরাবরই আমার ভালো লাগে।খুব সুন্দর রঙিন কাগজের একটা ফুল বানিয়েছেন আপু দেখে খুব ভালো লাগছে। লাল রঙের হয় জিনিসটা আরো বেশি ফুটে উঠেছে।

 2 years ago (edited)

পেপার ক্রাফটিং আমারও বেশ পছন্দ। ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করেছেন। ফুলটি দেখতে অসাধারণ লাগছে। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। ফুল তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

এই রঙ্গিন কাগজের তৈরি ফুলটি বেশ সময় কম লেগেছে জেনে ভালো লাগলো।আপনি চমৎকার সুন্দর করে রঙ্গিন কাগজের তৈরি ফুলটি বানিয়েছেন এবং বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে ফুলটি বানানোর জন্য ও বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 years ago 

বেশ কম সময়েই ফুলটি বানিয়েছি। আর দেখতেও বেশ সুন্দর। ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করেছেন আপু। আপনার রঙিন কাগজের ফুলটা বেশ অসাধারণ ছিল। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে দেখে। মাঝেমধ্যে এমন সুন্দর ডাই পোস্ট তৈরি করতে পারলে নিজের কাছে ভালো লাগে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64638.86
ETH 1868.02
USDT 1.00
SBD 0.38