আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষে পদার্পণে আমার অনুভূতি।
শুভেচ্ছা সবাইকে।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, আশাকরি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আমাra বাংলা ব্লগের সবাই আনন্দে সময় অতিবাহিত করছি। গতকাল দু'বছর পেরিয়ে তিন বছরে পা রাখলো আমাদের সবার প্রিয় আমার বাংলা ব্লগ। বন্ধুরা আমার নিয়মিত ব্লগের অংশ হিসেবে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমার বাংলা ব্লগের তিন বছরে পদার্পণে অনুভূতি নিয়ে। আশাকরি ভালো লাগবে আপনাদের।
স্টীমিট বা আমার বাংলা ব্লগ আমার কাছে নতুন দিগন্তের উন্মোচন। আমি তেমন প্রযুক্তি ঘেষা ছিলাম না।নেট দুনিয়ার তেমন খবর জানতাম না ।প্রয়োজনীয় কাজের জন্য মেইল ব্যবহার করতাম।পরে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হই।সোশ্যাল মিডিয়া মানে বুঝতাম ফেসবুক। আমার সার্কেলের যারা তারাও টুকটাক ফেসবুক, ইউটিউব করতো এর বেশি কিছুনা!! সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায়,নিজের ক্রিয়েটিভিটি উপস্থাপন করা যায় স্টিমিট বা আমার বাংলা ব্লগের মত প্লাটফর্ম আছে এগুলো ছিল আমার জানার বাইরে।
ছোট ভাই @sagor1233 এই নয়া দুনিয়ায় সাথে পরিচয় করিয়ে দেয়। এজন্য সাগরকে ধন্যবাদ।গত বছরের জুলাইয়ে আমি স্টীমিট নামক ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন বেজড ব্লগিং প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে প্রিয় আমার বাংলা ব্লগে কাজ শুরু করি ।আগামী মাসে এই প্রিয় প্লাটফর্মে আমারও একবছর পূর্ণ হবে। আমার বাংলা ব্লগের সহযোগী এবিবি স্কুল ও ডিসকোর্ড চ্যানেলের কল্যাণে ও প্রিয় প্রতিষ্ঠাতা @rme দাদা,মডারেটর, প্রফেসরদের ক্লাস,আলোচনা ও সহযোগিতায় আমি এখন ভেরিফাইড মেম্বার। এজন্য প্রতিষ্ঠাতা,মডারেটর,প্রফেসর সহ সংশ্লিষ্ট সবাইকে আমা বাংলা ব্লগের ৩য় বর্ষে পদার্পনে আন্তরিক শুভেচ্ছা।
স্টীমিট নামক ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন বেজড ব্লগিং প্ল্যাটফর্মের একমাত্র বাংলা ভাষায় ব্লগিং এর প্লাটফর্ম আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে ভীষণ খুশি। এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়ে কাজের মাধ্যমে ব্লগিং সম্পর্কে অনেক কিছু জেনেছি। প্রতিনিয়ত শিখছি। কত কিছু ভুলে যাওয়া বা ভুলতে বসা দক্ষতা নিয়ে নতুন করে কাজ করছি। সব চেয়ে বড় উপকার আমার যেটা হয়েছে, তা হচ্ছে অলস সময় গুলো কাজে লাগছে। এবং এখন ব্যস্তই বলা যায়। জব ছাড়ার পর টুকটাক হাতের কাজ ছাড়া তেমন কিছু করতাম না! এখন বলতে পারি আমি আমার বাংলা ব্লগে ব্লগিং করি। তাই আমি আমার বাংলা ব্লগের কাছে কৃতজ্ঞ আমাকে নতুন করে পরিচিতি দেয়ার জন্য।
প্রিয় বন্ধুরা, আমার বাংলা ব্লগ তার পথচলা অব্যাহত রাখুক। সুনাম অক্ষুণ্ণ রেখে বহুদুর এগিয়ে যাক। আমরা সাথে আছি-থাকবো। আবারও আমার বাংলা ব্লগের তিন বছর পদার্পণে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগিং এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন এবং আনন্দে থাকুন।
সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
ফটোগ্রাফিঃস্যামসাং এ১০
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আমার বাংলা ব্লগকে আমরা সবাই খুবই ভালোবাসি। আপনি আপনার সাগর ভাইয়ের মাধ্যমে এখানে এসেছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ দেখে ভালো লাগলো। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আমার বাংলা ব্লগে যুক্ত হতে পারে আমি বেশ খুশি। অনেক ধন্যবাদ ভাইয়া।