ফটোগ্রাফিঃবিভিন্ন ধরনের খাবারের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ10 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন। আজ ২৫শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল ,৯ই সেপ্টেম্বর ২০২৫ খ্রীস্টাব্দ।বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করি। তারই ধারাবাহিকতায় আজ একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজ বিভিন্ন সময়ে আমার বানানো কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করবো। ফটোগ্রাফি পোস্টে ভিন্নতা আনার জন্য এই চেস্টা। আশাকরি ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে।

প্রথম ফটোগ্রাফি

re1.jpg

ম্যাংগো স্টিকি রাইস এর ফটোগ্রাফি এটি। থাইল্যান্ড এর জনপ্রিয় খাবার। তবে বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাছে। এই খাবার রান্নায় যে চাল ব্যবহার করা হয় তা অনেকটা আঠালো। তাই আমি আমাদের পাহাড়ি অঞ্চলের চাল বিন্নি চাল দিয়ে তৈরি করেছি। আর এই রেসিপিটি তৈরিতে নারিকেল দুধ ব্যবহার করা হয় । তাই বেশ মজা হয় এই রেসিপিটি। রেস্টুরেন্টগুলোতে এই খাবার ডেজার্ড হিসাবে সার্ভ করা হয়।

দ্বিতীয় ফটোগ্রাফি

r21.jpg

কাঁচা আমের মোরব্বার ফটোগ্রাফি এটি। আমের সিজনে বানিয়েছিলাম। দারুন লাগে খেতে। চুন ব্যবহার করা হয় বলে আমের মোরব্বা অনেক বেশি কচকচ করে খেতে। তাই বেশি মজা লাগে। তবে চিনি অনেক পরিমাণে ব্যবহার করতে হয়। আর বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষন করা যায়, যেহেতু সিরকা ব্যবহার করা হয়।

তৃতীয় ফটোগ্রাফি

l27.jpg

সবার পরিচিত লাউ চিংড়ির তরকারি। আজকাল প্রায় বছরের সব সময় লাউ পাওয়া যায়। তবে শীতকালে লাউ এর মতো স্বাদ লাগে না। লাউ চিংড়ির তরকারী আমার অনেক পছন্দ। ধনেপাতা ও টমেটো ব্যবহার করলে এই তরকারী খেতে আরও বেশি মজা লাগে।তবে লাউ তরকারিতে ছোট চিংড়ি ব্যবহার করলে বেশি মজা লাগে।

চতুর্থ ফটোগ্রাফি

r1.jpg

খাবারের এই ফটোগ্রাফিটি হলো পেঁপের ঘাটি। আমার শ্বশুরবাড়ি দিনাজপুরে প্রথম খাই। উত্তর বঙ্গের লোকজন বেশি ঘাটি জাতীয় খাবার খায়। আলুর ঘাটি হলো উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার। তবে পেঁপের ঘাটি খেতে কিন্তু বেশ। আর সেই সাথে স্বাস্থ্যকরও বটে।

পঞ্চম ফটোগ্রাফি

r23.jpg

আমার পছন্দের একটি খাবারের ফটোগ্রাফি এটি। সীমের বিচি ও ডালের বড়ি দিয়ে রুই মাছের ঝোল। বেশ কয়েকদিন আগে রান্না করেছিলাম। ফ্রিজে ছিল সীমের বিচি। তাই দিয়ে রেসিপিটি তৈরি করেছিলাম। এভাবে সীমের বিচি মাছ দিয়ে রান্না করলে খেতে বেশ মজা লাগে। ধনেপাতা ও টমেটো ব্যবহার করলে স্বাদ দ্বিগুন হয়ে যায় রেসিপিটির।

পোস্ট বিবরণ

শ্রেনীফটোগ্রাফি
পোস্ট তৈরি@selina 75
তারিখ৯ ই সেপ্টেম্বর ,২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 10 months ago 

xp.png

xp1.png

 10 months ago 

চমৎকার খাবারের ফটোগ্রাফি গুলো আপনি শেয়ার করেছেন। আর এই ফটোগ্রাফি গুলো দেখে লোভ লেগে গেল। প্রত্যেকটা খাবার অনেক বেশি লোভনীয়।

 10 months ago 

আপনার শেয়ার করা এই সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। যেভাবে আপনি এখানে এই খাবারের ফটোগ্রাফি গুলো একের পর শেয়ার করেছেন তা দেখে একবারে মুগ্ধ হওয়া ছাড়া আর কোন উপায় নেই৷ একই সাথে এখানে খাবার এর ফটোগ্রাফি গুলো যখন একের পর এক দেখছিলাম তখন মনে হচ্ছিল যেন এগুলোকে এখন এখান থেকে নিয়ে খেয়ে ফেলি৷

 10 months ago 

ওয়াও আপু আপনি তো আজকে অনেক লোভণীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।সত্যি বলতে খাবারের সব গুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।বিশেষ করে লাউ চিংড়ি তরকারি টি দারুন হয়েছে।ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62831.88
ETH 1752.54
USDT 1.00
SBD 0.39