ক্লে দিয়ে প্রজাপতি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবাই সবসময় যেনো ভালো থাকেন।আজ ২২শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, শরৎকাল, ১৪৩১বঙ্গাব্দ। ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ । আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

bu4.jfif

bu2.jfif

বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি পোস্ট নিয়ে। এসো নিজে করি সপ্তাহের প্রথম দিনে আজ আমি একটি ডাই পোস্ট শেয়ার করবো। আজ আমি ক্লে দিয়ে একটি প্রজাপতি তৈরি করেছি। সেই প্রজাপতি তৈরির পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করবো। ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার বেশ ভাল লাগে। যদিও মাটির মতো করে ব্যবহার করা যায় না ।তবুও কিছুটা মাটির মতো করে কাজ করা যায়।আর ক্লে দিয়ে বানান জিনিসগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আমার আজকের প্রজাপতিটি বানানোর পর দেখতে বেশ ভালই লাগছিল। আশাকরি আপনাদেরো ভালো লাগবে। আজকের প্রজাপতিটি বানাতে আমি ব্যবহার করেছি বিভন্ন রং এর ক্লে ও কাল রং এর সাইন পেন। সাথে আরও কিছু উপকরণ। চলুন দেখে নেই ক্লে দিয়ে প্রজাপতি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের ক্লে দিয়ে বানানো প্রজাপতিটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

bu3.jfif

১।বিভন্ন রং এর ক্লে
২।ক্লে টুলস
৩।কালো রং এর সাইন পেন

ক্লে দিয়ে প্রজাপতি তৈরির ধাপ সমুহ

ধাপ-১

bu20.jfif

প্রথমে কালো রং এর ক্লে গোল করে প্রজাপতির মাথা বানিয়ে নিয়েছি।

ধাপ-২

bu18.jfif

bu17.jfif

bu16.jfif

এরপর কালো রং এর ক্লে লম্বা করে প্রজাপতির শরীর ও লেজ বানিয়ে নিয়েছি। বানানো লেজ ও শরীর মাথার সাথে লাগিয়ে নিয়ে প্রজাপতির শরীর বানিয়ে নিয়েছি।

ধাপ-৩

bu15.jfif

bu14.jfif

এরপর গোলাপী রং এর ক্লে দিয়ে হাত ও ক্লে টুলস এর সাহায্যে ৪টি পাখা বানিয়ে নিয়েছি।

ধাপ-৪

bu13.jfif

bu12.jfif

পাখাগুলো বানানো প্রজাপতির শরীরের সাথে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৫

bu11.jfif

সাদা ক্লে গোল করে ্প্রজাপতির চোখ বানিয়ে নিয়েছি।

ধাপ-৬

bu10.jfif

bu9.jfif

bu8.jfif

কালো রং এর ক্লে লম্বা করে এক পাশে প্যাচিয়ে প্রজাপতির দু'টো শুর বানিয়ে নিয়েছি। শুর দুটো প্রজাপতির মাথার সাথে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৭

bu7.jfif

এবার প্রজাপতিটিকে আরও সুন্দর করে তোলার জন্য পাখায় কালো রং এর সাইন পেন দিয়ে কিছুটা অংশ রং করে নিয়েছি। সেই সাথে পাখায় কিছু রেখা এঁকে নিয়েছি। এবং শরীরে সাদা ক্লে দিয়ে দাগ দাগ দিয়ে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিলাম ক্লে দিয়ে একটি সুন্দর প্রজাপতি।

উপস্থাপন

bu5.jfif

bu1.jfif

bu7.jfif

আশাকরি আজকের ক্লে দিয়ে বানানো প্রজাপতিটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ব্লগা আপনাদের সাথে শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের প্রতি বিশেষ যত্নশীল হন।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
ক্যামেরাRedmi Note a-5
পোস্ট তৈরি@selina 75
তারিখ৭ই অক্টোবর, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

Sort:  
 2 years ago 

আপনি আজকে খুব চমৎকারভাবে ক্লে দিয়ে প্রজাপতি তৈরি করেছেন। আপনার উপস্থাপনটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এটি তৈরি করার ধাপ গুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি ক্লে দিয়ে চমৎকার একটা প্রজাপতি তৈরি করেছেন।সত্যি ক্লের তৈরি জিনিস গুলো দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি সাইনপেন দিয়ে প্রজাপতিটি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সবশেষে সাইন পেন ব্যবহার করার জন্য প্রজাপতিটি দেখতে বেশি সুন্দর লাগছে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ্ ক্লে দিয়ে চমৎকার একটি প্রজাপতি তৈরি করেছেন আপু। দেখতে খুবই কিউট লাগছে।আসলে ক্লে দিয়ে তৈরি প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর এবং ইউনিক হয়।বর্তমান সময়ে ক্লের প্রচলন খুবই বেড়ে গেছে।যাইহোক ক্লে ব্যবহার করে এত সুন্দর একটি প্রজাপতি তৈরি করে আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আমার বাংলা ব্লগের সকল ইউজার ক্লের কাজ করছে। আর তা দেখতেও বেশ সুন্দর লাগছে। তাই আমিও চেস্টা করেছি ক্লের কাজ করতে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনি ডাই ইভেন্টের জন্য ক্লে দিয়ে খুব সুন্দর একটি প্রজাপতি বানিয়েছেন। আপনার এই প্রজাপতি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রজাপতির কালার খুব সুন্দর হয়েছে। প্রজাপতি দেখে মনে হচ্ছে উড়ে এসে দেয়ালে বসে আছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

পোস্টটির সুন্দর বিশ্লেষন করে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু সবাই কে দেখি ক্লে দিয়ে কি সুন্দর ‍সুন্দর জিনিস তৈরি করে। আপনিও কিন্তু তাই করেছেন। ক্লে দিয়ে বেশ সুন্দর একটি প্রজাপ্রতি তৈরি করে তার প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সবাই ক্লে দিয়ে সুন্দর সুন্দর ডাই পোস্ট শেয়ার করে। যা দেখতে বেশ সুন্দর লাগে। ধন্যবাদ পোস্টটি পড়ে যথাযথ মন্তব্য করার জন্য।

 2 years ago 

ক্লে দিয়ে চমৎকার প্রজাপতি তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে বিশেষ করে পুরোপুরি কালারফুল ভাবে ফুটে উঠেছে যার কারণে দূর থেকেই আকৃষ্ট করছে। আপনার নিখুঁত কাজের দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ক্লে দিয়ে প্রজাপতি তৈরি করে শেয়ার করেছেন। আসলে এইসব পোস্ট তৈরি করতে হলে সত্যিই অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। আপনি বেশ ধৈর্য সহকারে আমাদের মাঝে পোস্ট তৈরি করে শেয়ার করেছেন দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন এ ধরনের কাজ করতে বেশ সময় লাগে। তবেই সুন্দর করে তৈরি করা যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ খুবই সুন্দর তো। প্রজাপ্রতি টা বেশ চমৎকার লাগছে আপু। ক্লে দিয়ে প্রজাপ্রতি টা দারুণ তৈরি করেছেন আপনি। প্রতিটা ধাপ সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার প্রশংসা করতেই হয়। বেশ ভালো ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59542.99
ETH 1584.74
USDT 1.00
SBD 0.41