ফ্রুট কাটিং।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,এই গরমে সবাই ভাল ও সুস্থ্য আছেন,আশাকরি।আমিও ভাল আছি। আজ ১৬ এপ্রিল,২০২৩ খ্রীস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল, ২৪ রমজান,১৪৪৪ হিজরি। মুসলিম জাহানের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সমাগত। চলছে ঈদ প্রস্তুতি। চলছে সাধ্যমত দান- খয়রাত ও কেনাকাটার ধুম।প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ। সারাদিন রোজা রাখার পর সকলের প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়া প্রয়োজন। আর এখন বাজারে প্রচুর পরিমাণে মৌসুমী ফল পাওয়া যাচ্ছে। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রতিদিনের খাদ্য তালিকায় এ সময় মৌসুমী ফল রাখা বিশেষ জ্রুরী।গতকাল আমার বাসায় নিয়ে এসেছিল বাঙ্গি, যা অনেকেই খেতে তেমন পছন্দ করে না। কিন্তু এই গরমে উপকার পেতে,পানি শূন্যতা রোধ করতে রসালো মোসুমী ফল সবচেয়ে কার্যকর। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকরে,শরীরকে সুস্থ রাখতে সহায়ত করে। ডায়বেটিস রোগীদের জন্য বেশ উপকারী এ ফল। বাঙ্গির পুরোটাই জলীয় অংশে ভরপুর।ভিটামিন সি,শর্করা,ফলিক এসিড,বিটা ক্যারোটিনসহ আরো উপাদানে ভরপুর।বাঙ্গিতে চিনির পরিমান খুবেই সামান্য,রয়েছে প্রচুর পানি যা এই গরম ও রোজায় শরীরের জন্য উপকারি।

অনেকই ভাবছেন আমি বাঙ্গি দিয়ে নিশ্চয়ই নতুন কোন রেসিপি তৈরি করবো ,কিন্তু না,আজ আমি এ বাঙ্গি দিয়ে একটি ফ্রুট কাটিং করবো। ফ্রুট কাটিং দেখতে আমার বেশ ভাল লাগত, কিন্তু করা হয়নি কখনও । আমারবাংলা ব্লগ আয়োজিত প্রতিযোগীতায় প্রথম আমি ফ্রুট কাটিং করি। আজ দ্বিতীয়বার আমি ফ্রুট কাটিং আপনাদের সাথে শেয়ার করবো। আমি বাঙ্গির মাধ্যে একটি পাতাসহ ফুল কাটিং করার চেস্টা করেছি। যা আজ আমি আমার পোস্টের মাধ্যমে ধাপে ধাপে শেয়ার করবো। এই ফ্রুট কাটিং করতে আমি ব্যবহার করেছি বাঙ্গি,টুথ পিক ও ছুরি। বন্ধুরা, চলুন নীচে ধাপে ধাপে দেখে নেই কিভাবে আমার তৈরি ফ্রুট কাটিং ডিজাইন তৈরি হলো।

dyi 1.jpg

উপকরণ

dyi 9.jpg

উপকরণপরিমাণ
বাঙ্গি১টি
ছুরি১টি
টুথ পিক১টি

ফ্রুটস কাটিং পদ্ধতি

ধাপ-১

dyi9.jpg

প্রথমে বাঙ্গিটিকে ভালভাবে ধুয়ে পরিস্কার করে নিতে হবে। এবং একটি টুথপিক দিয়ে যে ডিজাইনটি করবো তা একে নিতে হবে।

ধাপ-২

dyi10.jpg

dyi11.jpg

dyi12.jpg

ফুলের মাঝ খানের ডিজাইনটি ছুরি দিয়ে কেটে নিতে হবে।

ধাপ-৩

dyi14.jpg

dyi15.jpg

এরপর ফুলের পাতা গুলো কেটে নিতে হবে। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।

ধাপ-৪

dyi16.jpg

ফুলের পাপড়ির শিরাগুলো কেটে নিতে হবে। যেন দেখতে সুন্দর লাগে।

ধাপ-৫

dyi17.jpg

dyi20.jpg

ফুল তৈরি করার পর কিছু পাতা কেটে নিতে হবে। যেন ফ্রুট কার্ভিংটি ফুলসহ পাতা তৈরি হয়।

পরিবেষণ

dyi 2.jpg

dyi6.jpg

dyi8.jpg

প্রিয় বন্ধুরা, আমি চেষ্টা করেছি, ফ্রুট কাটিং এর মাধ্যমে একটি বাঙ্গিতে পাতাসহ ফুলের ডিজাইন ফুটিয়ে তুলতে। একটি কথা বলে রাখা দরকার, এধরণের কাজ আমার এটা দ্বিতীয়বার করা। এ্রর আগে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য করেছিলাম। আপনাদের সবার মঙ্গল হোক।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসং এ-১০।
Sort:  
 3 years ago 

বাঙ্গির উপরে দারুন একটা ফ্রুট কাটিং আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বাঙ্গির উপরে দারুন একটা ফুল তৈরি করে ফেলেছেন দেখছি আপনি।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঠিক বলেছেন আপু বাহিরে যে পরিমাণ গরম পড়েছে এতে করে আমাদের প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়া উচিত। বাঙ্গির উপরে ফ্রুট কাটিংটা অনেক ভালো হয়েছে। আমিও খুব একটা বাঙ্গি খেতে পছন্দ করি না তবে বাঙ্গির জুস খেতে ভালো লাগে।

 3 years ago 

জি আপু বাঙ্গির জুস বেশ মজা খেতে । আমিও বানাই। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বাঙ্গির উপরে সুন্দর একটি ডিজাইন তৈরি করেছেন ফ্রুট কাটিং শেয়ার করেছেন। আপনার তৈরি ডিজাইনটি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডিজাইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার ফ্রুট কাটিং দেখতে বেশ ভাল লাগে। তাই চেস্টা করেছি। অনেক ধন্যবাদ।

 3 years ago 

বাহ অনেক দক্ষ হাতে খুব চমৎকার একটি কারুকাজ করেছেন এই ফলের উপরে। এ ধরনের কাটিং করা নিতান্তই ক্রিয়েটিভিটি ছাড়া কিছু নয়। ধন্যবাদ আপনাকে খুব চমৎকার একটি ফ্রুট কাটিং ডিজাইন আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

আমি চেস্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাহ দারুন তো।
সত্যিই অবাক হওয়ার মত একটি ফুড কাটিং প্রস্তুত করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে।।
দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে ধৈর্য ধারণ করে নকশাটি প্রস্তুত করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।

 3 years ago 

ঠিক ভাইয়া এ ধরনের কাজ বেশ সময় নিয়ে করতে হয়। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

এই গরমে পানি আর ফলের জুস খুব খেতে হবে।আপু আপনি বাঙ্গির উপরে খুব সুন্দর একটি ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে খুবই ভাল লাগলো। আপনি খুব দক্ষতার পরিচয় দিলেন।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু এ গরমে প্রচুর পরিমাণে ফলের জুস ও পানি খাওয়া জ্রুরী সুস্থ্য থাকার জন্য। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ফ্রুট কাটিং করতে আমার খুবই ভালো লাগে। কয়েকদিন থেকে ভাবছিলাম কোন কিছুর উপর কাটিং করব। আপনি তো খুব সুন্দর ভাবে কাটিং করেছেন। আসলে বাঙ্গি খেতে অনেকে পছন্দ করে আবার অনেকেই করে না। আমি খুব একটা খেতে পারি না। তবে এই ডেকোরেশন দেখে বেশ ভালো লাগলো আপু।

 3 years ago 

বাঙ্গি জুস করে খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি খুব চমৎকার ভাবে বাঙ্গি ফলের উপর সুন্দর ফ্রুট কাটিং করে ফেলেছেন। তবে ঠিক বলেছেন আপু এখন যে পরিমাণ গরম পড়তেছে। ইফতারের পরে তরল জাতীয় খাবার বেশি খাওয়া দরকার। তবে আপনি ফলের উপর ভিন্ন রকম একটি ডিজাইন করে বলেছেন। সত্যি আপনার কারুকার্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন ফ্রুট কাটিং।

 3 years ago 

জি ভাইয়া এ গরমে প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়া প্রয়োজন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি তো অনেক সুন্দর করে ফ্রুট কাটিং করেছেন।বাঙ্গি ফলটির নাম আমি এই প্রথম শুনলাম। যাইহোক রমজান মাসে বেশি পরিমাণ তরল খাবার এবং ফল খাওয়া দরকার। যেরকম গরম পড়তেছে। সত্যি বলতে আপনার ফ্রুট কাটিং দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রুট কাটিং আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

কেন আপু আপনাদের ওখানে বাংগি পাওয়া যায় না? অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

বাহ্ বাঙ্গির ফ্রুট কাটিং যে এত সুন্দর হয় আমার জানা ছিল না।আপু আপনি বাঙ্গির উপকারিতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা লিখলেন।আসলেই এটি খুবই উপকারী একটি ফল আমাদের শরীরের জন্য।ধন্যবাদ আপনাকে সুন্দর ফ্রুট কাটিং পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু বেশ উপকারী ফল । ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63414.88
ETH 1883.24
USDT 1.00
SBD 0.37