একটি উড়ন্ত পাখির পেন্সিল আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।আমিও ভাল আছি। আজ ১৪ই ফাল্গুন,বসন্তকাল ১৪৩০ বঙ্গাব্দ। ২৬শে ফেব্রুয়ারি,২০২৪ খ্রীস্টাব্দ।বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পেন্সিল আর্ট।

pe4.jpg

pe1.jpg

অনেকদিন পর একটি পেন্সিল আর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পেন্সিল আর্ট করতে আমি বেশ পছন্দ করি। তবে তেমনভাবে করা হয় না।যেহেতু এধরনের আর্ট করতে বেশ সময় লাগে ,তাই সব সময় ইচ্ছা থাকলেও করা হয়ে উঠে না। আজ আমি একটি উড়ন্ত পাখির পেন্সিল স্কেচ আপনাদের সাথে শেয়ার করব। আর্টটি করতে আমার বেশ ভালো লেগেছে। যদিও সময় লেগেছে। কিন্তু করার পর বেশ ভালো লেগেছে। আমি চেস্টা করেছি সুন্দরভাবে পাখিটি আকাঁর। আশাকরি আপনাদেরও ভালো লাগবে। বেশ কম উপকরণ ব্যবহার করে আর্টটি করেছি। এই আর্টটি করতে আমি সাদা কাগজ ও পেন্সিল উপকরণ হিসাবে ব্যবহার করেছি। তাহলে চলুন দেখে নেয়া যাক উড়ন্ত পাখি অংকনের বিভিন্ন ধাপ সমূহ। আমি চেষ্টা করি নিত্য নতুন আর্ট আপনাদের উপহার দিতে। আশাকরি ভাল লাগবে আপনাদের।

উপকরণ

pe6.jpg

১। সাদা কাগজ
২।৬বি পেন্সিল
৩।রাবার

অংকনের বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

m15.jpg

pe16.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি,। সেই সাথে পাখির ঠোঁট এঁকে নিয়েছি।

ধাপ-২

pe17.jpg

pe14.jpg

পাখির মাথা এঁকে নিয়েছি।

ধাপ-৩

pe13.jpg

pe12.jpg

এবার পাখির চোখ ,শরীর ও লেজ এঁকে নিয়েছি। এবং পেন্সিল দিয়ে কিছু কিছু অংশ ডিপ করে নিয়েছি। সুন্দর লাগার জন্য।

ধাপ-৪

pe11.jpg

pe10.jpg

pe8.jpg

এবার পাখির পা ও একটি ডাল এঁকে নিয়েছি। সেই সাথে ডালে কিছু পাতা এঁকে নিয়েছি। এবং পাতা ও ডাল পেন্সিল দিয়ে ডিপ করে নিয়েছি।

শেষ ধাপ

pe7.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে পেন্সিল আর্টটি শেষ করেছি।

উপস্থাপনা

pe1.jpg

pe5.jpg

pe2.jpg

আশাকরি আজকের উড়ন্ত পাখির পেন্সিল আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের পেন্সিল আর্টটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টপেন্সিল আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ২৬শে ফেব্রুয়ারি,২০২৪ খ্রীস্টাব্দ
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আরে বাহ্ আপু আপনি তো দেখছি অনেক সুন্দর পেন্সিল আর্ট করতে পারেন। আজকে আপনি উড়ন্ত একটা পাখির অনেক সুন্দর একটা পেন্সিল আর্ট করেছেন, যেটা দেখে আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে। পাখিটাকে দেখতে এত বেশি কিউট লাগছে যে, আমি তো আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আপনার এই সুন্দর এবং মনোমুগ্ধকর আর্টের প্রশংসা যত করব ততই কম হবে। নিশ্চয়ই অনেক সময় লেগেছিল পাখিটাকে সুন্দরভাবে আঁকার জন্য। সত্যি আপু আপনার দক্ষতা মূলক এই সুন্দর কাজটার প্রশংসা করতে হচ্ছে।

 2 years ago 

জি আপু সময় নিয়ে আঁকতে হয়েছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

একটি উড়ন্ত পাখির পেন্সিল আর্টটি চমৎকার হয়েছে। আমার কাছে আর্টটি অনেক ভালো লেগেছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে আর্টটি সম্পন্ন করেছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আমার আঁকা পাখিটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

একটি উড়ন্ত পাখির পেন্সিল আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর পাখির চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি চেস্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে ।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অসাধারণ হয়েছে আপু ৷ একটি উড়ন্ত পাখির চমৎকার পেন্সিল আর্ট করেছেন ৷ আসলে পেন্সিল আর্ট গুলো দেখতে একটু বেশিই সুন্দর লাগে ৷ আপনি অনেক সুন্দর ভাবে উড়ন্ত পাখির চিত্রাঙ্কন করেছেন ৷ আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

একটি উড়ন্ত পাখির পেন্সিল আর্ট অঙ্কন করেছেন আপু। মূলত পেন্সিল আর্ট এর মাধ্যমে পাখির সৌন্দর্যটা একদম নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার নিখুঁত আর্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার চেস্টা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

একটি পাখির দারুন পেন্সিল স্কেচ তৈরী করেছেন। সৌন্দর্য আমাকে দারুন ভাবে মুগ্ধ করেছে।
ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন।
শুভেচ্ছা রইল।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

গাছের ডালের উপর বসে আছে একটি পাখি । আবার উড়ে যাচ্ছে সেই দৃশ্যটি আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর করে অঙ্কন করেছেন। আসলে আমার কাছে পেন্সিল আর্ট দেখতে খুবই ভালো লাগে । যেগুলো একটি আর্ট এর প্রকৃত সৌন্দর্য ফুটিয়ে তোলে। সেটাই আপনি করেছেন অনেক সুন্দর করে চিত্র করে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার আঁকা পাখির পেন্সিল স্কেচ আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সুন্দর একটি পাখির পেন্সিল আর্ট দেখে ফেললাম আপনার মাধ্যমে। অনেক সুন্দর হয়েছে আপনার এই আর্ট। দারুন ভাবে আপনি আটের কাজ সম্পন্ন করেছেন, পাখিটাও দেখতে ঠিক সেই রকম হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64670.05
ETH 1868.19
USDT 1.00
SBD 0.38