ম্যান্ডালাঃরঙ্গিন ম্যান্ডালা আর্ট অংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভাল আছি। আজ ২রা আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ। ১৬ জুন,২০২৩ খ্রীস্টাব্দ। আষাঢ় মাসের ২য় দিনে সন্ধ্যায় ঝুম বৃষ্টি ঢাকার তপ্ত আবহাওয়া শীতল করেছে। এই পোস্ট যখন লিখছি তখনও গুড়ি গুড়ি বৃষ্টি। কিছুটা ঠান্ডা হল পরিবেশ।গত কয়দিন দিন যাবত প্রচন্ড গরমে জনজীবন ছিল অতিষ্ঠ।আশাকরি বর্ষাকাল তার স্বরপ দেখাবে।এদিকে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা পৌনে ১১টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।প্রকৃতি কখন কি করবে তা বোঝা বড় মুশকিল।বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি ম্যান্ডালা আর্ট নিয়ে। আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। তাই আপনাদের জন্য আমার আজকের উপস্থাপন একটি রঙ্গিন ম্যান্ডালা আর্ট। আজকের ম্যান্ডালা আর্টটি করার জন্য ব্যবহার করেছি সাদা কাগজ,পেন্সিল,মোম রং সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, ম্যান্ডালা আর্টটি অংকনের বিভিন্ন ধাপ গুলো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

ma17.jpg

উপকরণ

ma2.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩।মোম রং
৪। রাবার
৫।পেন্সিল কম্পাস

ম্যান্ডালা আর্ট অংকনের বিভিন্ন ধাপ

ধাপ-১

ma3.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি ছবির মতো করে।

ধাপ-২

ma4.jpg

এর ভিতরেই বিভিন্ন সাইজের কয়েকটি বৃত্ত অংকন করে নিয়েছি। এ বৃত্তের মধ্যেই ম্যান্ডালা অংকন করবো।

ধাপ-৩

ma5.jpg

এরপর বৃত্তগুলো বিভিন্ন রং এর মোম রং দিয়ে রং করে নিয়েছি।

ধাপ-৪

ma6.jpg

রং করা বৃত্তের মধ্যে কিছু ডিজাইন অংকন করে নিয়েছি।

ধাপ-৫

ma7.jpg

ma8.jpg

ma9.jpg

একইভাবে অন্যান্য বৃত্তগুলোও বিভিন্ন ডিজাইন একে ভরাট করে নিয়েছি। এবং কিছু অংশ পেন্সিল দিয়ে ডিপ কাল করে নিয়েছি।

শেষ ধাপ

ma11.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে ম্যান্ডালা আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপনা

ma12.jpg

ma15.jpg

আশকরি আজ আমার আঁকা ম্যান্ডালা আর্ট আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ম্যান্ডালা আর্ট আঁকা এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেণীম্যান্ডালা আর্ট
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
তারিখ১৬ জুন,২০২৩ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

প্রতি সপ্তাহে আপনি একটি করে মেন্ডেলা আর্ট শেয়ার করেন শুনে খুবই ভালো লাগলো।আমিও সপ্তাহে একবার মেন্ডেলা আর্ট শেয়ার করার চেষ্টা করি। আপনার ম্যান্ডেলা আর্টটি খুব সুন্দর হয়েছে। মোম রং ব্যবহার করার কারণে একটু ঘোলাটে লাগছিল। কিন্তু কালারফুল হওয়াতে বেশ সুন্দর লাগছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। পরামর্শ্মুলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

অসাধারণ ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। আপনার আর্ট দেখে সত্যি খুব ভালো লাগলো। আসলে আমিও মাঝে মাঝে ম্যান্ডেলা আর্ট করে থাকি। আপনার ম্যান্ডেলা আর্ট খুবই নিখুঁত হয়েছে। ম্যান্ডেলা আর্ট করার প্রক্রিয়া সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ‌‌। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

অসাধারণ একটি রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে এটা শুনে যে আপনি প্রতি সপ্তাহে একটা করে ম্যান্ডেলা আর্ট করেন। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু চেস্টা করি প্রতি সপ্তাহে একটি ম্যান্ডালা আর্ট শেয়ার করতে। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে আপু প্রকৃতি কখন কিভাবে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে সেটা বোঝা অনেক কঠিন হয়ে পড়েছে। সারা বছরে একটানা গরম পরছে একটা সময় আমাদের ষড়ঋতুর দেশ ছিল। কিন্তু এখন মনে হচ্ছে দুই ঋতু হয়ে গেছে। যাহোক আপনি রঙিন মেন্ডেলা আর্ট অঙ্কন করেছেন আপনার অংকনকে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে প্রত্যেকটা ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

যে একটা অবস্থা চার দিকে অনেক গরম। কিছুক্ষণ বৃষ্টি হলেও এরপরে কিন্তু আবার গরম শুরু হয়। তবে যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ কিন্তু আবহাওয়া খুব ভালো লাগে।আপু আপনি খুব সুন্দর করে একটি রঙিন মেন্ডেলা আমাদের মাঝে শেয়ার করেছেন। আর্ট টি সুন্দর হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকারভাবে রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার রঙিন ম্যান্ডেলা আর্ট খুব চমৎকার হয়েছে। ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনার ম্যান্ডেলা আর্ট দেখে বোঝা যাচ্ছে সময় দিয়ে আর্টি করেছেন। বিশেষ করে ম্যান্ডেলা আর্টের ভিতরে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে দেখতে বেশ চমৎকার লাগতেছে ম্যান্ডেলা আর্ট। অনেক সুন্দর করে ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার রঙিন ম্যান্ডেলা আর্ট অসাধারন হয়েছে। রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে এমনিতে অনেক ভালো লাগে। তবে আমি এখনো রঙিন ম্যান্ডেলা আর্ট করি নাই। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি ভাইয়া রঙ্গিন ম্যান্ডালা দেখতে বেশ সুন্দর লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনি বরাবর আর্ট পোস্ট শেয়ার করেন।আপনার আর্ট খুব ভালোই হয়।আজ ও একটি রঙিন ম্যান্ডেলা আর্ট শেয়ার করলেন। খুব সুন্দর হয়েছে।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার উপস্থাপনা ও দারুন ছিল।ধন্যবাদ আপু এতো সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38