ডাই পোস্টঃ রঙ্গিন কাগজ দিয়ে ফুলের স্টিক তৈরি।

in আমার বাংলা ব্লগ7 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, বর্ষাকাল । ২১ শে জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d18.jpg

d19.jpg

বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি রঙ্গিন পেপার দিয়ে একটি ফুলের স্টিক বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করবো। রঙ্গিন পেপার দিয়ে কোন ফুল বানালে দেখতে বেশ সুন্দর লাগে। ফুলটি বানানোর পর দেখতেও বেশ সুন্দর লাগছিলো। আর লাল রং এর পেপার ব্যবহার করার কারনে দেখতে আরও বেশি সুন্দর লাগছিলো। ফুলটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি দু'রং এর পেপার সহ আরও কিছু উপকরণ । ফুলের স্টিকটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো। তাহলে চলুন দেখে নেয়া যাক ফুলের স্টিক বানানোর কৌশলটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

d2.jpg

o14.jpg

b14.jpg

১। দু'রং এর কাগজ
২। গ্লু
৩।কাঁচি
৪।কলম

রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরির ধাপ সমূহ

ধাপ-১

d3.jpg

প্রথমে লাল রং এর কাগজটি ২ ইঞ্চিX২ইঞ্চি সাইজের কেটে নিয়েছি।

ধাপ - ২

d4.jpg

কাগজটিকে কোনাকুনিভাবে তিনবার ভাঁজ করে নিয়েছি।

ধাপ - ৩

d5.jpg

d6.jpg

কাগজের ভাঁজটিতে কলম দিয়ে ফুলের পাপড়ির এঁকে নিয়েছি। এবার কাঁচি দিয়ে দাগ বরাবর কেটে নিয়েছি।

ধাপ - ৪

d7.jpg

d10.jpg

এবার ভাঁজ খুলে মাঝ বরাবর কেটে নিয়েছি। সেই সাথে কলম দিয়ে তাতে কিছু দাগ দিয়ে নিয়েছি।

ধাপ - ৫

d8.jpg

d9.jpg

d11.jpg

এরপর গাম দিয়ে আকটি পাপড়ির সাথে অন্বয পাপড়িটি লাগিয়ে নিয়ে ফুলটি বানিয়ে নিয়েছি। একইভাবে অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ-৬

d12.jpg

d13.jpg

চিকন করে কেটে নেয়া সবুজ রং এর কাগজ প্যাচিয়ে ডাল বানিয়ে নিয়েছি।

ধাপ-৭

d15.jpg

d16.jpg

d17.jpg

দু'টো পাতা কেটে নিয়েছি। পাতাগুলো জিকজাকভাবে ভাঁজ করে নিয়েছি। পাতার শিরা বুঝানোর জন্য।

ধাপ-৮

d14.jpg

d18.jpg

এবার বানানো ডালের সাথে ফুল ও পাতাগুলো গ্লু দিয়ে লাগিয়ে ফুলের স্টিকটি বানানো শেষ করেছি।

উপস্থাপন

d18.jpg

d19.jpg

d20.jpg

আশাকরি, আমার আজকে বানানো ফুলের স্টিকটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ৩ রা জুলাই, ২০২৬ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63051.82
ETH 1739.15
USDT 1.00
SBD 0.39