ফটোগ্রাফিঃ বিভিন্ন সব্জি ফুলের ফটোগ্রাফি।
সবাইকে শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, সবাই ভাল ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আমিও ভাল আছি। আজ ২৪ আষাঢ়, বর্ষাকাল,১৪৩০ বঙ্গাব্দ। ৮ জুলাই,২০২৩ খ্রীস্টাব্দ।আমার বাসা থেকে
আগারগাঁও এলাকা বেশ কাছে হওয়াতে মাঝে মাঝেই বিকেলের দিকে আগারগাঁও এলাকায় ঘুড়তে যাই। আজও গিয়েছিলাম।দেখতে পেলাম বেশ কিছুদিন আগে আপনাদের সাথে রোড ডিভাইডারে সব্জি চাষের পোস্ট শেয়ার করেছিলাম। আজ দেখতে পেলাম লাগানো সেই সকল সব্জি গাছে ফুল এসেছে। এবং কিছু কিছু গাছে বিভিন্ন সব্জিও ধরেছে।ইট -কাঠ- পাথরের ঢাকা শহরের কংক্রিটের ফাকে ফাকে চাষকৃত সব্জি গাছের ফুল নিয়ে সাজানো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি , আমার বাংলা ব্লগে আমার আজকের ফটোগ্রাফি পোস্ট আপনাদের ভাল লাগবে।
প্রথম ফটোগ্রাফি
বেশ কিছু দিন আগে ঢাকার আগারগাঁও এলাকার রোড ডিভাইডারে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এবং সব্জি চাষের একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম।আজ আগারগাঁও এলাকায় ঘুরতে গিয়ে দেখি সব্জি গাছগুলোতে ফুল এসেছে। দেখতে বেশ ভালো লাগছিলো । তাই ফটোগ্রাফি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে। এ ফুলটি হলো চালকুমড়া ফুলের ফটোগ্রাফি। চাল্কুমড়া গরম কালে সব্জি। চাল্কুমড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে যা শরীরের জন্য বেশ উপকারী।
দ্বিতীয় ফটোগ্রাফি
এটি হল করল্লা ফুলের ফটোগ্রাফি। এখনো ফল ধরা শুরু করেনি। মাত্র ফুল আসা শুরু করেছে। আর কিছুদিন পর ফল আসা শুরু করবে। করল্লাও আমাদের শরীরের জন্য বেশ উপকারী। এ সব্জিতে রয়েছে ভিটামিন এ যা দৃষ্টি শক্তিকে ভালো রাখতে সাহায্য করে।সবুজ এই সবজীটি ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ, যা ত্বককে ভালো রাখে। তবে কিডনী রোগীদের না খাওয়াই ভালো।
তৃতীয় ফটোগ্রাফি
এটি হল ঢেঁরস গাছের ফটোগ্রাফি। গাছটিতে ফুল ও ফল দু'টোই দেখা যাচ্ছে। ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে ঢেঁড়স শরীরের টিস্যু পুনর্গঠনে ও ব্রণ দূর করতে সাহায্য করে। ঢেঁরসে রয়েছে ভিটামিন সি, অ্যান্টি ইনফ্লামেটোরি এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা শ্বাসকষ্ট নিরাময়ে সহায়তা করে।
চতুর্থ ফটোগ্রাফি
বর্তমান মানুষের আলোচনার বিষয় মরিচের দামের ঝাল ! এটি হল সেই মরিচ ফুলের ফটোগ্রাফি। তবে ভালো যত্ন না পাওয়ায় গাছের পাতা কুকড়ে গেছে। কাঁচা মরিচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে।
পঞ্চম ফটোগ্রাফি
এই ফুলটি হল বেগুন ফুল।মাত্র ফুল এসেছে। এখনও বেগুন ধরেনি। বিভিন্ন জাতের বেগুল আমাদের দেশে দেখতে পাওয়া যায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই এবং কে। যা আমাদের ত্বক,চুল ও চোখের জন্য বেশ উপকারী। বেগুন মুখের ঘা,ঠোঁটের কোণায় ঘা প্রতিরোধ করে। তবে অনেকে বেগুন খেলে শরীরে এলার্জি দেখা দেয়। তাদের বেগুন না খাওয়াই ভালো।
ঢাকার আগারগাঁও এলাকার রাস্তার ধারে লাগানো সব্জি ও সব্জি ফুলের ফটোগ্রাফিগুলো আশাকরি, আপনাদের ভাল লেগেছে। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ্য থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারে সকলের প্রতি খেয়াল রাখুন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
|---|---|
| ক্যামের | SamsungA-10 |
| পোস্ট তৈরি | @selina75 |
| তারিখ | ৮ জুলাই,২০২৩ |
| ফটোগ্রাফি | লোকেশন আগারগাঁও, ঢাকা। |
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বিভিন্ন সবজি ফুলের ফটোগ্রাফি। আপনার শেয়ার করা বিভিন্ন সবজি ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে ধেড়স ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
আমরা যারা শহুরে, তাদের কাছে কিন্তু সবুজ জিনিস খুবই ভালো লাগে, প্রকৃতির এই সকল জিনিসগুলো দেখতে কিন্তু আমরা খুবই পছন্দ করি। সবজি গাছে ফুল ফুটেছে সেখান থেকে সবজি হবে দেখেই খুব ভালো লাগছে।
সব্জি ফুল আমারও খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।
ফটোগ্রাফি করতে আমার কাছে খুব ভালো লাগে। যখন কোন সুন্দর কিছু চোখে পড়ে তখন ফটোগ্রাফি করে নিই । আজ আপনি খুব চমৎকার কিছু বিভিন্ন সবজি ফুলের ফটোগ্রাফি করেছেন বেশি দুর্দান্ত হয়েছে । বিশেষ করে আমার কাছে বেগুন ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে। এবং ঢেড়স ফুল ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। এত দুর্দান্ত ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া।
দারুন কিছু সবজির ফুলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে বেগুনের ফুলের ফটোগ্রাফি এবং ঢেঁড়সের ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ ভাইয়া।
সবজি ফুলের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। আমাদের বাড়ি গ্রামে তাই প্রতিটি সবজি গাছ ই আমাদের চেনা। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু।সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
বাইরে বের হলে খুব সুবিধা হয় আপু খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি নেওয়া যাই ভিন্ন ধরনের। অনেক সুন্দর সুন্দর সবজির ফুলের ফটোগ্রাফি গুলো নিলেন আপনি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে সবজির এমন ভিন্ন ভিন্ন ফুল দেখতে অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু ভিন্ন ভিন্ন সবজির ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
জি আপু বাহিরে বের হলে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা যায়। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আমরা কমবেশি সবাই সবজি খেতে পছন্দ করি তবে সবজির ফুল কিন্তু দেখতে অনেক চমৎকার। সেই সব ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।।
অনেক ধন্যবাদ আপু।