ডাই প্রজেক্টঃপুরাতন শপিং ব্যাগ দিয়ে ফুলের তোড়া তৈরি ।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন ? আশা করি ভাল আছেন সবাই । আমিও ভাল আছি।আজ ১৫ শ্রাবণ, বর্ষাকাল,১৪৩০ বঙ্গাব্দ। ৩০ জুলাই,২০২৩ খ্রীস্টাব্দ। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং-এ হাতের কাজ উপস্থাপন করবো। আমরা শপিং ব্যাগ ফেলে দেই অথবা অন্য কোন কাজে ব্যবহার করি। এর পাশাপাশি ঘর সাজানোর জন্য ফুল ও অন্যান জিনিস তৈরি করতে পারি।এর আগেও আমি পুরাতন শপিং ব্যাগ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি আপনাদের সাথে শেয়ার করেছি। বেশ পছন্দ করেছেন আপনারা। আজকের পুরাতন শপিং ব্যাগ দিয়ে ফুলের তোড়া তৈরির বিভিন্ন ধাপ আপনাদের সাথে শেয়ার করবো। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক,কিভাবে পুরাতন শপিং ব্যাগ দিয়ে ফুলের তোড়া তৈরি করলাম। আশাকরি ভাল লাগবে আপনাদের।

d19.jpg

উপকরণ

d1.jpg

d18.jpg

১।পুরাতন শপিং ব্যাগ (লাল রং)
২।গাম
৩।গলুগান
৪। কাচি
৫।সবুজ রং এর কাগজ
৬।সাদা রং এর পুথি
৭।সুঁই, সুতা(লাল রং এর সুতা)
৮।তার

তৈরির পদ্ধতি

ধাপ-১

d2.jpg

প্রথমে সবুজ রংএর কাগজ চিকন করে কেটে নিয়েছি ।

ধাপ-২

d3.jpg

এরপর কেটে নেয়া কাগজটি তারে প্যাচিয়ে নিয়েছি।

ধাপ-৩

d4.jpg

এরপর ২০ইঞ্চি বাই ৩ইঞ্চি সাইজের কাপড় কেটে নিয়েছি শপিং ব্যাগ থেকে।

ধাপ-৪

d5.jpg

এরপর ছোট এক টুকরো কাপড় সেলাই করে নিয়েছি।

ধাপ-৫

d7.jpg

d6.jpg

কেটে নেয়া শপিং ব্যাগ এর কাপড়টি দুপাশে কোনা করে কেটে নিয়েছি। এবং সুই দিয়ে মাঝ বরাবর সেলাই করে নিয়েছি।

ধাপ-৬

d10.jpg

এবার সেলাই করে নেয়া সুতাটি টান দিলেই কাপড়টি কুচকে যাবে। এবং একটি ফুল তৈরি হয়ে যাবে।

ধাপ-৭

d12.jpg

d11.jpg

এবার সবুজ কাগজ দিয়ে প্যাচিয়ে নেয়া তারটির এক প্রান্ত গোল করে প্যাচিয়ে নিয়েছি। এভাবে তিনটি তার প্যাচিয়ে নিয়েছি।

ধাপ-৮

d13.jpg

d14.jpg

এরপর গলুগান দিয়ে ফুলের মাঝখানে একটি সাদা পুথি লাগিয়ে নিয়েছি যেন দেখতে ভালো লাগে।

ধাপ-৯

d15.jpg

d16.jpg

এবার ফুলের ডাল তৈরি করার জন্য প্যাচিয়ে নেয়া তার গ্লুগান দিয়ে ফুলের সাথে লাগিয়ে নিয়েছি। এবং সবুজ রং এর কাগজ কেটে পাতা তৈরি করে গাম দিয়ে তারের সাথে লাগিয়ে নিয়েছি। এভাবে তিনটি ফুল তৈরি করে নিয়েছি। আর এভাবেই একটি ফুলের তোড়া তৈরি করে নিয়েছি।

উপস্থাপন

d19.jpg

d20.jpg

আজকের পুরাতন শপিংব্যাগ দিয়ে তৈরি করা ফুলের তোড়া আশাকরি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার ডাই প্রজেক্ট পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সেই পর্যন্ত সাথে থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে

পোস্ট বিবরণ

শ্রেণীডাই প্রজেক্ট
পোস্ট তৈরি@selina75
ডিভাইসRedmi Note5A
তারিখ৩০ জুলাই, ২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আপু আপনি পুরনো শপিং ব্যাগ দিয়ে দারুন একটি ফুলের তোড়া তৈরি করে ফেললেন যা দেখি সত্যি আমি মুগ্ধ হয়েছি। এত চমৎকার লেগেছে আমার কাছে যা বলার ভাষা নেই। পুরনো শপিং ব্যাগ সাধারণত আমরা ফেলে দেই। আর আপনি এত চমৎকার করে কাজে লাগিয়ে ফেললেন ,সত্যিই আপনি ইউনিক একটি কাজ করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পুরাতন ফেলে দেয়া জিনিস দিয়ে যে কোন জিনিস বানাতে আমার বেশ ভালো লাগে।অনেক ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

পুরাতন শপিং ব্যাগ ব্যবহার করে দেখছি আপনি দারুন একটা জিনিস তৈরি করে ফেলেছেন আপু। বাজার থেকে কেনার থেকে দেখছি এই ধরনের শপিং ব্যাগ ব্যবহার করে ফুল তৈরি করাই ভালো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ওয়াও শপিং ব্যাগ দিয়ে যে এতো সুন্দর ফুলের তোড়া তৈরি করা যায়।এটা কখনো মাথায় আসেনি।বেশ সুন্দর একটি আইডিয়া শেয়ার করেছেন আপু।পোস্টটি ইউনিক ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

শপিং ব্যাগ দিয়ে অনেক কিছুই বানানো যায় আপু।অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক সুন্দর একটি কাজ করলেন আপু আপনি পুরাতন শপিং ব্যাগ পেলে না দিয়ে ঘর সাজানোর কাজে লাগায় দিলেন। এত সুন্দর একটি ফুলের তোড়া তৈরি করলেন সত্যি বলতে এই ফুল যদি ঘর সাজানোর কাজে ব্যবহার হয় তাহলে অনেক ভাল লাগবে।

 3 years ago 

জি আপু এভাবে ফুল তৈরি করে ঘর সাজানো যেতে পারে।অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

পুরাতন শপিং ব্যাগ দিয়ে খুব সুন্দর করে ফুলের তোড়া তৈরি করেছেন। এরকম পুরাতন জিনিস দিয়ে কিছু তৈরি করলে অনেক আনন্দ লাগে। আপনি খুব সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু পুরাতন শপিং ব্যাগ দিয়ে অনেক সুন্দর একটি ফুলের প্রজেক্ট সম্পূর্ণ করেছেন যা দেখতে অসাধারণ লাগছে। খুবই সুন্দরভাবে এই প্রজেক্টটি তৈরি পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছেন। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ‌।

 3 years ago 

পুরাতন শপিং ব্যাগ দিয়ে ফুলের তোড়া তৈরি খুবই সুন্দর হয়েছে, সত্যি আপনার দক্ষতার প্রশংসা করে শেষ করা যাবে না। আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করলেন, যার মাধ্যমে আমরাও শিখতে পারলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64684.42
ETH 1871.28
USDT 1.00
SBD 0.38