বাবার স্মৃতি মুখর ভালোবাসা ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম। আজ বাবা দিবস। অনেক আনন্দ ও ভালোবাসার একটি দিন। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনদেরকে বাবা দিবসের শুভেচ্ছা। আজ আমি কোনো রেসিপি গল্প ও উপন্যাস নিয়ে আসেনি আজ আমি বাবা দিবসের কিছু কথা আপনাদের সবার সাথে শেয়ার করতে এসেছি এবং সেই বাবা দিবস উপলক্ষে আমি একটি কবিতা লিখেছি। বাবা এই শব্দ দুটির মাঝে কত মধুর ভালোবাসা মায়া-মমতা জড়িয়ে আছে তা আমরা সব সময় অনুভব করি। পৃথিবীতে সব ভালোবাসা থেকে বাবাদের ভালোবাসা একটু ব্যতিক্রম এই ভালোবাসায় নেই কোনো স্বার্থপরতা নেই কোন ভেজাল। এখনকার সময়ে প্রায় সব ভালোবাসাতে স্বার্থপরতা থাকে। কেন জানি বাবাদের ভালোবাসাটা একটু ব্যতিক্রম হয়। তারা নিজেদেরকে তাদের পরিবারের জন্য বিলিয়ে দেয় । হাজার কষ্টও সে তোয়াক্কা করেনা। ঝড় নেই বৃষ্টি নেই শত বাধা-বিপত্তি অতিক্রম করে কিভাবে তার পরিবারকে সুখে ও শান্তিতে রাখবে সে সেজন্য নিজেকে সবকিছুতে বিলিয়ে দেয় সেই পরিবারের সন্তানের সুখের জন্য। বাবা দিবসে শুধু বাবার ভালোবাসা নয় বাবার ভালোবাসা প্রতিটি দিনে, প্রতিটি মুহূর্তে,প্রতিটি সময়ে। আমাদের ভালোবাসা সবসময় বাবার সাথে থাকবে আছে ও চিরদিন রবে। যার বাবা নেই সে বুঝতে পারে যে বাবার ভালোবাসার মূল্যায়ন কতটুকু। ফেলে আসা স্মৃতি গুলো নিয়ে এবং বাবার সেই কথাগুলো মনের ভেতরে অতিবাহিত যখন হয় তখন আর চোখের কান্না ধরে রাখা যায় না তখন কেবলি মন বলে বাবা তুমি আমাদের রেখে কোন অজানায় চলে গেলে। আজ কেন জানি খুব বাবার কথা মনে পড়ছে তাই তো কবিতাটি বাবা দিবসে আজ লিখে ফেললাম জানিনা আপনাদের ভাল লাগবে কিনা । আমার কবিতার নাম "বাবার স্মৃতি মুখর ভালোবাসা "

received_1023803434938289.jpeg

ফেলে আসা দিনগুলো
লিখতে বসে এলোমেলো
ধূসর হয়ে গেছে,
কুয়াশায় ঢেকে গেছে
তবুও লিখতে বসেছি শেষে।

আজ থেকে কিছু বছর আগে
ছিলাম যখন একই পরিবারে,
মায়া-মমতায় জড়ানো কিছু মুখ,
না পেয়ে কেঁদে ফেটে যায় বুক।
কোথায়-গেলে-পাবো
এ মায়ামুখর মুখ,
এ জীবনে হারিয়েছি তাকে
স্নেহ ভালোবাসা নেই সাথে।

তোমার মত ভালবাসতে কে পারে
কেমন করে রাখো তুমি সন্তানকে অন্তরে।
রাত নেই দিন নেই
তুমি স্নেহ মুখর মানব,
পরম যত্নে রেখেছো আমায়
ভালোবাসার ছায়ানিবিড় আবাসে।

আমি তো দেখেছি,
পুষ্পে পুষ্পে ফুলের গন্ধ ছড়িয়ে যায়,
বসন্তে হৃদয় মাতিয়ে যায়
তোমার ভালোবাসায় আজও হৃদয় কাঁদে।
তোমার ভালোবাসায় কি আছে?
যা কোন সন্তান ভূলতে নাহি পায়
এই ভালোবাসা শিখিয়ে গেলে কোন কিনারায় ।

একটা সময় ছিল,
আজ মনে পড়ে গেল
অফিস হতে ফিরতে যখন,
তোমার পায়ের শব্দে বুঝে তখন
দিতাম গেটটি খুলে।
অবাক নয়নে চেয়ে দেখে
মুচকি হেসে বাসায় ঢুকে,
শান্তি দিতে আমাদের মনে।

আজ হারিয়ে কোন ভূবনে
বাস করছো একা মনে,
তোমার সাথে কাটানো সেই দিনগুলো
আজও চোখে ভাসে মনের অন্তরালে।
যখনি তোমার বয়সী কোন বাবাকে দেখি
মনের ভেতর অনেক কষ্ট পুষে রাখি।
বাবা তোমাদের মত এমন মায়া মূখর ভালোবাসা
পৃথিবীতে কেউ কাউকে দিতে পারবেনা।

বাবার ভালোবাসা বট বৃক্ষের মত
ছায়ানিবিড় ভালোবাসা,
যে ভালবাসায় কোন স্বার্থপরতা নেই
খাঁটি সোনার চেয়েও খাঁটি,
সকল বাবাদের ভালোবাসা এটাই জেনে রাখি।
সকল বাবাদের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা।

আমার পরিচয়। 📎

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি ।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- "কবিতাঃ"বাবার স্মৃতি মুখর ভালোবাসা "।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার এই কবিতা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ.......

Sort:  
 4 years ago 

আজ থেকে কিছু বছর আগে
ছিলাম যখন একই পরিবারে,
মায়া-মমতায় জড়ানো কিছু মুখ,
না পেয়ে কেঁদে ফেটে যায় বুক।
কোথায়-গেলে-পাবো
এ মায়ামুখর মুখ,
এ জীবনে হারিয়েছি তাকে
স্নেহ ভালোবাসা নেই সাথে।



এই লাইনগুলো পরে যেন সেই আগের কথা মনে গেলো। কতই না সুখকর ছিল বাবার সাথে সেই দিনগুলো।যার বাবা নেই বা বাবা কাছে নেই, সেই বুঝে বাবা হারানোর ব্যাথা।অসংখ্য ধন্যবাদ আপু, বাবা দিবসে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

ধন্যবাদ ভাই আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো।

 4 years ago 

আপনার লেখা গুলো এবং কবিতার লাইন গুলো পড়ে ক্ষানিক চোখে জল চলে আসল । আমি ও এক জন বাবা তাই বাবার স্মৃতি গুলো মনে পরে । আমি যখন আমার ছেলের সাথে সময় কাটাই ঠিক তখনে আমার বাবার কথা মনে পরে যায়। চিন্তা করি আমি যেমন আমার ছেলেকে আমি আদর করি বা তার যত্ন নেই ঠিক সেই রকম আমার বা্বার নিয়েছিল । বড্ড ভালোবাসি বাবা তোমায় , আজ হয়ত তুমি দূরে আছি কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য সারাজীবন রয়ে যাবে। আমি চাই পৃথীবির প্রতিটি বাবা ভালো থাকুক এবং শান্তিতে থাকুক। আপনার বাবার জন্য দোয়া রইল এবং আপনার জন্য শুভকামনা

 4 years ago 

আমার পোস্টটি পড়ে চোখে জল এসেছে শুনে মনে হচ্ছে আমার কবিতা লেখা সার্থক।

 4 years ago 

সত্যি আপু আপনার কবিতাটা পড়ে খুবই ভালো লাগলো। কিন্তু মনে পড়ে গেল বাবার কথা। আজ আমি বাবার থেকে অনেক দূরে কিন্তু বাবাকে অনেক ভালোবাসি এটাই আসলে কথা। আমারও ছেলে আছে তো আমি একজন বাবা আসলে সকল বাবাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64084.10
ETH 1842.68
USDT 1.00
SBD 0.38