নারীর সমাধান।

in আমার বাংলা ব্লগ5 years ago

###নারীর সমাধান###

যত দূর আমার চক্ষু যায়,
পাইনা খুঁজে কুল কিনারায়,
কোথায় যাব?
ভাসবো কোন বেভায়!
হিয়ায় লুপ্ত প্রশ্ন যত,
আকাশের বর্জ্যের মত করে ক্ষত ক্ষত,
তবুও অবসান হয় না যত,

received_210958877668864.jpeg

আমি যে নারী,
তোমাদেরই মত।
বৃষ্টির ওই কণাগুলো,
আকাশ থেকে ছুটে এলো,
মনে আমার প্রশ্নগুলো,
তীরের মত বিধছে যখন,
চেয়ে থাকি আমি তখন।
হতাশা গ্রস্ত চক্ষু পানে,
বইয়ের পৃষ্ঠার সবখানে,
নীল আকাশের তারার মাঝে,
প্রশ্ন আমারও অবাধ সাঝে।
ঐ সবুজের সমারোহে,
যাব আমি কোন আবেশে,
কোন গ্রহে মিলবে,
জীবনের প্রশ্নগুলো খুলবে।
মহাকাশ পেরিয়ে,
সমাধান এলোনা বেরিয়ে,
জীবনের প্রশ্নও জীবনের ভাবনা,
স্মৃতির আবেশের পাতায়,
ভেবে ভেবে মনে এলে,
সমাধান হবে বলে,
সব প্রশ্নের অবসান মেলেনা,
ভাবনা আমার আর চলে না।
শুধুই ভাবি,!
আমি যে নারী,
ইচ্ছে হলেই সব করতে পারি।
তাই বলে থামলে চলবে না,
হতে হবে অগ্রমান,
বিশ্ব জানবে আমার আহ্বান।

Sort:  
 5 years ago 

বাহ!! অনেক ভালো লিখেছেন তো।পড়ে ভালো লাগলো

জীবনের প্রশ্নও জীবনের ভাবনা,
স্মৃতির আবেশের পাতায়,
ভেবে ভেবে মনে এলে,
সমাধান হবে বলে,
সব প্রশ্নের অবসান মেলেনা,
ভালো লেগেছে চরনগুলি।শুভেচ্ছা রইল

 5 years ago 

ধন্যবাদ ভাই।

 5 years ago 

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63907.98
ETH 1844.47
USDT 1.00
SBD 0.38