স্বরচিত অনু কবিতা "কিছু অনু কবিতা"।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা প্রত্যাশা করছি পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

heart-5995415_1280.png
source

আমি আপনাদের মাঝে প্রত্যেক সপ্তাহে আমার স্বরচিত কবিতা নিয়ে হাজির হই। আজও তার ব্যতিক্রম নয়। কবিতা লিখতে অনেক ভালো লাগে। তাইতো চেষ্টা করি আপনাদেরকে কিছু আমার লেখা উপহার দিতে।কবিতা মনের অনুভূতি আবেগ দিয়ে কিছু কাব্য বাস্তবতা ও কল্পনাকে ঘিরে লিখা হয়।তবে কল্পনায় ডুবে থাকতে অনেক ভালো লাগে। কারণ বাস্তবতা ও কল্পনা অনেক পার্থক্য। কল্পনায় ভর করে বাস্তবতার সাথে চলা সম্ভব নয়।তাইতো বাস্তবতার মুখোমুখি আমাদের হতে হয় । প্রিয়জন প্রিয়তম যদি হয় মনের মতন তাহলে সেই জীবনে আর থাকে না কোন হতাশার কারন।যে মানুষটির সঙ্গে সারাটা জীবন এক ছাদের নিচে কাটাতে হয় সেই মানুষটি যদি মনের মত না হয়।প্রিয়জনের প্রতি আস্থা ও বিশ্বাস না থাকে তাহলে সেই ভালোবাসার মধ্যে ফাটল ধরে। মনের মানুষটি যদি হৃদয়ের ব্যথা বুঝে তবে সেই জীবনে আর কষ্টের কোন কিছু থাকে না।

আমি আজ আপনাদের মাঝে আমার স্বরচিত কিছু অণু কবিতা নিয়ে হাজির হয়েছি।অনু কবিতাগুলো লিখতে যেমন ভালো লাগে তেমনি পড়তে অনেক ভালো লাগে। তাই তো আপনাদের মাঝে আমি অনু কবিতা নিয়ে হাজির হলাম।চলুন আর কথা না বাড়িয়ে কবিতাগুলো দেখে নেওয়া যাক।

অনু কবিতা ১

আমি আছি তুমি আছো
দুজনার কাছাকাছি,
এ হৃদয়ের যত আবেগ
ভালোবাসায় জড়ানো সব কথা।

আমার খুশিতে তুমি হাসো
প্রিয়সি মনের ব্যথাও তুমি বোঝো,
সারা জীবন তোমার পাশে থেকে
মরতে যেন পারি।
সুখ দুঃখের সাথী আমরা
যাব না কাউকে ছাড়ি।

অনু কবিতা ২

ঘুম নেই দুটি চোখে
তবু কেন স্বপ্ন ভাসে,
আমার এ নয়নের কোনায়
বাদল ধারা কেন ঝরছে অঝোরে,
জীবনের স্বপ্ন কি,
দেখা ভুল ছিল
নাকি মিথ্যে হৃদয়ের শেষ স্বপ্নটুকু।

অনু কবিতা ৩

আজ হারিয়ে যায় মন
বৃষ্টি বাদল হয় যখন।
মনটা কি আর ধরে রাখা যায়
এমন মাতাল হাওয়া প্রকৃতির সতেজতায়।

তুমি আসবে বলে এসেছিলে
আমার মনটি নিয়েছিলে।
বসন্তের কোকিল হয়ে
হৃদয়ে গুঞ্জন করছিলে।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩🇧🇩আজকের মত বিদায়🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 2 years ago 

আপনার কবিতা আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে।
আসলে কবিতা লিখতে অনুভূতি লাগে আর লাগে মনের মাধুর্য, যা আপনার মধ্যে রয়েছে। আপনার প্রতিটি কবিতার প্রতিটি লাইন হৃদয় ছোঁয়া ছিল। অনেক ধন্যবাদ আপু চমৎকার কবিতাগুলো উপহার দেয়ার জন্য।

 2 years ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতা পড়ে আমি বেশ মুগ্ধ হয়েছি। কবিতার প্রতিটি লাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। সুর ছন্দে মিল রেখে কবিতাটি আপনি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। ঘুম না থাকা সত্ত্বেও দুটি চোখের স্বপ্ন দেখেছেন স্বপ্নকে বাস্তবায়ন করে নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার কবিতা আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাই।

 2 years ago 

আমার এমনিতে রোমান্টিক কবিতা গুলো পড়তে ভালো লাগে তারপর আপনি দারুন দারুন সব রোমান্টিক টাইপের কবিতায় লেখেন। দারুন হয়েছে আপু পড়ে বেশ মজা পেলাম।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

অসাধারণ কিছু অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা গুলো পড়ে আমার খুবই ভালো লাগে। খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করলেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপু, আপনার লেখা কবিতা এবং কবিতা আবৃতি দুটোই আমার ভীষণ ভালো লাগে। আমি নিজেও কবিতা লিখতে পছন্দ করি। আপনি দেখছি আজকে বেশ কয়েকটি অনু কবিতা লিখেছেন। আর ভালবাসার মানুষের প্রতি আস্থা রাখাটা খুবই প্রয়োজন। না হলে সেটা কখনোই সঠিক হবে না। সবগুলো কবিতা পড়তে ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার কবিতা আমার ভীষণ ভালো লাগে। আপনি চমৎকার আবৃত্তি ও করেন।আপনার আজকের অনুকবিতা গুলো দারুন হয়েছে। ভিন্ন কিছু অনুভূতি নিয়ে অনুকবিতা গুলো শেয়ার করেছেন। অনেক ভালো লাগলো আবৃত্তি করে।অসংখ্য ধন্যবাদ আপু অনুকবিতা গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কবিতা আপনারা ভালো লাগে এটাই আমার সার্থকতা।

 2 years ago 

আপু মনের আবেগ দিয়ে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে ভালোবাসা যদি সঠিকভাবে জীবনে পাওয়া যায় জীবন হয় সুন্দর। আর না হয় বেদনা মই। ধন্যবাদ চমৎকার অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আজকে আপনার লেখা অনু কবিতা গুলো অসাধারণ হয়েছে। অনু কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে সুন্দর অনু কবিতা লিখেছেন। আসলে আপু ভালোবাসার মধ্যে থাকতে হয় বিশ্বাস এবং আস্থা। এগুলো না থাকলে ভালোবাসা টিকে না। মনের অনুভূতি দিয়ে সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে আমার কবিতা গুলো ভালো লেগেছে এটা আমার বড় পাওয়া।

 2 years ago 

এটা একদম ঠিক বলেছেন আপু বাস্তবতা এবং কল্পনা দুটোই আলাদা। হয়তো কখনো বাস্তবতার সাথে কোন কিছু মেলে না। আবার কল্পনায় অনেক কিছুই আমরা ভেবে ফেলি। আপনার লেখা অনু কবিতা গুলো চমৎকার হয়েছে আপু। দারুন লিখেছেন আপু। এর আগেও আপনার লেখা কবিতা পড়েছি। আজকের কবিতার লাইন গুলোও দারুন ছিল।

 2 years ago 

আমার অনু কবিতাগুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক ভাল লাগল আপু।

 2 years ago 

খুব সুন্দর কিছু অনু কবিতা তৈরি করেছেন আপনি৷ একের পর এক অনু কবিতা গুলো যখন পড়ছিলাম তখন অনেক ভালো লাগছিল৷ সবগুলো অনু কবিতা আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ আপনার এই অনু কবিতা তৈরি করার প্রতিভা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

 2 years ago 

আমার অনু কবিতাগুলো আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার বড় সার্থকতা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37