You are viewing a single comment's thread from:

RE: স্বরচিত কবিতা - মৃত্যুর গাড়ি

কবিতা পড়াটা অনেকটা নেশার মতো আমার কাছে। আপনার লেখা কবিতা অবশ্য আমার আগে কখনো পড়া হয়নি। আজকেই প্রথমবার পড়লাম। কবিতাটা পড়ার পরে ব্যাক্তিগতভাবে একেবারে অনুভুতিকে ছুঁয়ে গেছে। কারন এই মাসের ৮তারিখে আমি আমার মাকে হারিয়েছি। যার কারনে মৃত্যু জিনিসটাকে খুব কাছে থেকেই অনুভব করেছি যার স্মৃতি এখনো একেবারে জ্বলজ্বল করছে আমার মনে।এমনিতে মৃত্যু নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা পড়েছি আগে।তার লেখার সাথেতো আসলে কারো তুলনা চলে না কিন্তু আপনার লেখা এই কবিতাটা একই সাথে খুব লেগেছে আবার সাথে মায়ের কথা মনে করিয়ে দিয়েছে। বিশেষ করে শেষ চারটি লাইন একেবারে মনের গভীরে আঘাত করেছে। ধন্যবাদ আপনাকে এমন একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 63357.25
ETH 1887.49
USDT 1.00
SBD 0.37