You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩০২

in আমার বাংলা ব্লগlast year

বৃষ্টি নামে সন্ধ্যা জুড়ে,
ছাতা হাতে পথিক ছুটে,
টিনের চালে টিপ টিপ সুর,
মাটির ঘ্রাণে মনটা ভিজে।

কাদামাখা উঠোন ধরে
ছোটে শিশু খালি পায়ে,
জলে ভেজা তালগাছগুলো
দুলে ওঠে বাতাস ছায়ে।

দূরে বাজে ঘন্টার সুর,
প্রদীপ জ্বলে মৃদু আলোয়,
প্রকৃতি যেন প্রেমের ভাষা,
বর্ষা সন্ধ্যা বলে যাওয়া।

Sort:  
 last year 

বাহ বেশ দারুন লিখেছেন আপনি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64646.06
ETH 1896.59
USDT 1.00
SBD 0.37