You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬৯

in আমার বাংলা ব্লগlast year

তুমি কল্পনা, তুমি দিবানিশি,
তুমি কুয়াশা, তুমি সুরের বাঁশি।
তুমি সমুদ্রের উপচে পড়া ঢেউ,
মাঝে মাঝে তুমিই বড্ড বেশি অচেনা কেউ।
তুমি চঞ্চলতায় ঘেরা ভালোবাসা,
তুমি স্নিগ্ধতায় ছোঁয়া এক অপরূপ ভাষা।
তুমি আকাশের অসীম মুক্ততা,
তুমি মেঘের ভেতর ছড়িয়ে থাকা চমক।
তুমি দিনের সূর্য, তুমি রাতের চাঁদ,
তুমি জীবনের অপ্রকাশিত কোন রহস্যে মহি গাঁথা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63761.21
ETH 1788.91
USDT 1.00
SBD 0.39