আমের পাতা দিয়ে তালা 🔓 তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুয়ালাইকুম
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য আমি কয়েকদিন আগে এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আজকে আমি আপনাদের মাঝে আম পাতা দিয়ে তালা তৈরি করা শেয়ার করবো। ছোট বেলায় এই রকম অনেক রকম জিনিস বানিয়ে খেলতাম এখন বড় হয়ে গেয়েছি সেই রকম খেলা হয় না। বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা সুন্দর আবহাওয়া তাই ভাবলাম একটু বিকেলে বের হই ।বের হয়ে দেখতেছি চাচাতো বোন তার ছোট ভাই কে আম পাতা দিয়ে তালা তৈরি করে দিয়েছে। সেই দেখে আমার ছোট ভাই ও আমার কাছে বায়না ধরেছে। তাঁকেও বানাই দিতে হবে ।ভাইকে বললাম এটা আম পাতা নিয়ে আছো ।সে আম পাতা নিয়ে এছে আমাকে দিলো । তাকে আমি ও তালা তৈরি করে দিতে লাগলাম, তৈরি করতে দেখা সে বিসন খুশি। ওর খুশি দেখে আমি অনেক খুশি হলাম।
IMG_20240530_160839_620.jpg

        প্রয়োজনীয় উপকরণ 

একটি আম পাতা
IMG_20240530_151709_657~2.jpg

ধাপ 1 :
আম পাতাটি মাঝখান দিয়ে ছিঁড়ে দুই টুকরা করে নিলাম।
IMG_20240530_151742_831~2.jpg

ধাপ 2 :
তারপর আমের পাতার দাল আলা অর্ধেক অংশটি ছিঁড়ে ফেললাম।
IMG_20240530_152014_296~2.jpg

ধাপ 3 :
এরপর ছিঁড়ে ফেলা অংশ সাথে অপর ছিঁড়ে রাখা পাতা টি ভাঁজ দিয়ে মরিয়ে নিলাম।
img_1717067175848.jpg

ধাপ 4 :
এরপর পরের অংশটি ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দিলাম।
img_1717067587646_1.jpg

ধাপ 5 :
এরপর আমের পাতার দালটি বাঁকা করে আটকে নিলাম।
img_1717067840276_1.jpg

অবশেষে আমার আমের পাতা দিয়ে তালা তৈরি কমপ্লিট । আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
img_1717068278504.jpg

ধন্যবাদ ।

DeviceInfinix hot 12 play
Camera13 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh
Sort:  
 2 years ago 

আপু আপনার আমের পাতা দিয়ে তালা তৈরি করার পোস্ট দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। গরমের সময় আম গাছের নিচে অনেকজন একসাথে বসে গল্প করতাম আর তখন বিভিন্ন ধরনের পাতা দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করতাম। আপনি আজকে খুবই সুন্দর ভাবে আমের পাতা দিয়ে তালা তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার চাচাতো বোনের আম পাতা দিয়ে তালা বানানো দেখে আপনার ছোট ভাইও বায়না করে আম পাতা দিয়ে তালা বানিয়ে নিয়েছে জেনে ভালো লাগলো।আপনি চমৎকার বানিয়েছেন কিন্তুু আম পাতা দিয়ে তালা টি।বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর তালাটি বানিয়ে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

অনেকদিন পর আম পাতার তালা তৈরি করা দেখতে পারলাম। ছোটবেলায় এমন তালা আমরা তৈরি করেছি কিন্তু কবে যেন ভুলে গেছি আর মনেই নেই এই বিষয়টা। বেশ ভালো লাগলো সুন্দর এই আর্ট দেখে। এমন কারু কাজগুলো আমি খুবই পছন্দ করি। এরই মধ্য দিয়ে পুরাতন দিনের স্মৃতিগুলো মনে করে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38