আমার দিনলিপি ২১/৮/২১ (গতকালকে সারাদিনের বর্ণনা)
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন ? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ! আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের পোস্ট আমি গতকালকের অর্থাৎ শুক্রবারের যা করেছি তার বর্ণনা দিতে যাচ্ছি তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক......
সকাল
তো বন্ধুরা আমার দিন শুরু হয় ভোর ৪.৪০ মিনিট থেকে। ঘুম থেকে ওঠার পর আমি ওজু করি। তারপর আমি ফজরের ২ রাকআত সুন্নত এবং ২ রাকআত ফরজ নামাজ আদায় করি। নামাজ শেষ হলে আমি স্টিমিটে প্রবেশ করি এবং বিভিন্ন কমিউনিটির নতুন নতুন আপডেট সম্পর্কে অবগত হই। তাছাড়াও আমি অন্যান্য সোশাল মিডিয়া, মানে ফেইসবুক ও ইউটিউবে একটু ঘুরি আসি।
লোকেশন-https://w3w.co/barstool.geraniums.caved
গতকাল দেরি করে ঘুমাতে যাওয়ার কারণে আমি এখন আবার ঘুমিয়ে পড়ি। আজ যেহেতু শুক্রবার। আর শুক্রবার মানেই ছুটির দিন। তো আমি কোন এলার্ম সেট না করেই ঘুমিয়ে যাই। ঘুম থেকে ওঠার পর আমি আবার কিছুসময় মোবাইল ব্যবহার করি। তারপর আম্মু আমাকে সকালের নাস্তা খাওয়ার জন্য বলে। এরপর আমি নাস্তা খাওয়া শুরু করি..
নাস্তা খাওয়ার পর আমি আমার ঘর একটু পরিষ্কার করি। তারপর আমি আমার প্রাত্যহিক জীবনের কাজ-কর্ম করি। এভাবে এভাবে সকল পেরিয়ে যায়।
দুপুর
এরপর পবিত্র জুম্মার আযান পড়ে। তো আমি গোসল করে পাক-পবিত্র হয়ে নেই। গোসল করার পর আমি তাড়াতাড়ি করে মসজিদে চলে যাই। মসজিদে আসার পর প্রথমে আমি সুন্নত নামাজ পড়ি এরপর জুম্মার নামাজ পড়ি। এইসময় আমার বন্ধুদের সাথে কথা বলি। তারপর আমি আমার বাসায় চলে আসি!
লোকেশন- https://w3w.co/picturing.inventor.inundate
বাসায় এসে আমি দুপুরের খাবার খাই। তারপর আমি একটু বিশ্রাম করি ...
বিকেল
বিকেলে আমি এবং আমার বন্ধু ঘুরতে বের হই ।আজকে বিকেলের পরিবেশ অনেক সুন্দর ছিল। বিশেষ করে আজকের আকাশ অনেক সুন্দর ছিল।
লোকেশন-https://w3w.co/pounced.headscarf.venomous
লোকেশন-https://w3w.co/grumbling.cakes.farmlands
এই সময় আমি কিছু ছবি তুলো নেই। আজকের আবহাওয়া বেশ ঠান্ডা ছিল। অনেক বাতাস ছিল। এবং সে সময় আমরা এই স্হানে দাঁড়িয়ে কথা বলছিলাম। কথা বলতে বলতে আমরা আমাদের গ্রামের আশেপাশে ঘুরছিলাম। তো তারপর আমি বাড়ি ফিরে আসি।
রাত
লোকেশন-https://w3w.co/quilted.competent.animator
বাড়ি ফিরে এসে দেখি মাগরিবের আজান পড়ছে। তো আমি মসজিদে চলে যাই এবং মাগরিবের নামাজ পড়ি। তারপর আমি বাড়ি চলে আসি। তারপর আমি স্টিমিটে পোস্ট করি। এছাড়া আমি ফেইসবুক ও ইউটিউব এ ভিডিও দেখি। আজ যেহেতু ছুটির দিন তাই দিনটা মজা করেই কাটালাম। তারপর আমি এশার নামাজ পড়ি। এশার নামাজ পড়ে এসে আমি ঘুমিয়ে যাই।
তো এই ছিল আজকের পোস্ট। আজকের পোস্ট ভালো লাগলে অবশ্যই ভোট ও কমেন্ট করবেন।
আমাকে নিয়ে কিছু কথা....
আপনার গতকালের পুরো উপভোগ্য মুহুর্ত সাথে সমস্ত কিছু আমাদের মাঝে ভাগ করার জন্য ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ
অনেক সুন্দর ভাবে দিনটি অতিবাহিত করেছেন ভাই।পাঁচ ওযক্ত নামাজ আমাদের জন্য ফরয। তাই আমাদের সকলেরই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা অবশ্যই কর্তব্য।অনেক ভালো লাগলো ভাই একটি সুন্দর দিনলিপি দেখে।
ধন্যবাদ ভাইয়া