আমার হাতে তোলা কিছু ফটোগ্রাফি। আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

আসসালামু আলাইকুম

হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ফটোগ্রাফি বা ছবি তুলতে আমি অনেক ভালোবাসি। আমি ছবির মাধ্যমে আমাদের গ্রাম বাংলার দৃশ্য দেখাতে চাই। বর্তমানে এসাইনমেন্টের প্যারার জন্য বেশ কয়েকদিন যাবত ছবি তোলা হয় না। তাই ভাবলাম আজকে কিছু ছবি তোলা যাক। আজকে আমাদের গ্রামের আবহাওয়া অনেক ঠান্ডা। বৃষ্টি বৃষ্টি ভাব! তবে কখন যে বৃষ্টি নেমে যাবে তার ঠিক নেই।ছবি তুলতে আমি চলে গেলাম আমার বাসার ছাঁদে। আমার বাসার ছাঁদ থেকে গ্রামের প্রকৃতি অনেক সুন্দর দেখা যায়। তাই ভাবলাম এখান থেকেই ছবি তুলি। অন্য স্হানে ছবি তুললে আবার মানুষ হা করে তাকিয়ে থাকে। যা আমার কাছে একদম খারাপ লাগে। চলুন কিছু ছবি দেখে নেই .....

ফটোগ্রাফি-১

1629106901995.jpg

এই ছবিটি আমাদের ছাঁদের উত্তর-পর্ব দিক থেকে তোলা হয়েছে। আমাদের বাড়ির পাসে একটা জঙ্গল আছে। এটা সেই জঙ্গলের ছবি। এখানে রয়েছে সুপারি গাছ,কাঁঠাল গাছ এবং নারিকেল গাছ। বাকি গাছগুলোর নাম আমার জানা নেই। গাছগুলো থেকে অনেক বাতাস আসে আমাদের ছাঁদে। এবং এই গাছগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে।

ফটোগ্রাফি-২

1629106731456.jpg

২য় ছবিটি হচ্ছে একটি কৃষি খেত৷ বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমাদের গ্রামেও রয়েছে অনেক কৃষক। তারা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে। এই বছর প্রচুর বৃষ্টির কারণে জমিতে আর পানি দিতে হয় নি। তবে আরও বেশি বৃষ্টি হলে কৃষকদের অনেক ক্ষতি হবে।

ফটোগ্রাফি-৩

1628763601415.jpg

এটিও একটি কৃষি জমি। এখানে আপনারা কিছু পাট শুলা দেখতে পারছেন৷ এখানে আগে পাট খেত ছিল। শীতকালে এখানে পুরো জায়গা খালি থাকে। আমরা এখানে হাঁটা -হাটি ও খেলাধুলা করি। এছাড়াও এখানে একটি পুকুর রয়েছে হয়তো দেখতে পাননি!

ফটোগ্রাফি-৪

1629106763407.jpg

তুলসীগাছকে সামনে রেখে ছবিটি তোলা হয়েছে। কিছুদিন আগেই ছাদে তুলসীগাছ লাগানো হয়েছিল। আস্তে আস্তে এটি বেড়ে ওঠছে। উপকারী এই গাছটি সবার বাসায় থাকা উচিত।

ফটোগ্রাফি-৫

1629106752420.jpg

এখানে রয়েছে কিছু রড,আছে কিছু পাতা। মোবাইলকে উলটো করে ছবিটি তুলেছিলাম। আইডিয়াটা আমি আমার বন্ধুর কাছ থেকে শিখেছি

ফটোগ্রাফি-৬

1629106781610.jpg

এটা টিনের চালকে ব্লার করে মেইন অবজেক্ট গাছগুলোকে তুলে ধরা হয়েছে । এগুলো আমাদের বাসার পিছনের বাঁশঝাড় নামে পরিচিত!

ফটোগ্রাফি-৭

1629106912360.jpg

ফটোগ্রাফি-৮

1629106934026.jpg

ফটোগ্রাফি-৯

1629106945311.jpg

ফটোগ্রাফি-১০

IMG_20210816_152958.jpg

এগুলোর বর্ণনা একদম শেষে দিবো ভাবেছিলাম৷ ফটোগ্রাফি ৭-১০ পর্যন্ত ছবিগুলো তোলার সময় আবহাওয়া ছিল এক। একই সময়ে এগুলো ভিন্ন ভিন্ন স্হান থেকে ওঠানো হয়েছে। তখন আকাশ ছিল একদম ক্লিয়ার। একটু অন্ধকার অন্ধকার ভাব। তার কারণ আমি এগুলোর ব্রাইটনেস কমিয়ে রেখেছিলাম। সবুজ গাছগুলো আমাদের সবার হাতে লাগানো গাছ। যা এখন এত বড় হয়ে গেছে ।

ডিভাইসরেডমি নোট-৯
লোকেশনবাংলাদেশ
তারিখ১৬-০৮-২০২১

আমাকে নিয়ে কিছু কথা....

আমার নাম সামিন। আমি একজন বাংলাদেশি। আমি ছবি তুলতে ভালোবাসি। আমি মুসলিম!

তো বন্ধুরা এই ছিল আজকের পোস্ট। ছবি তুলতে অনেক সময় লেগেছে এবং পোস্ট করতেও। আপনাদের মূল্যবান মতামত আশা করছি সেই সাথে পোস্ট ভালো লাগলে ভোট দিতে ভুলবেন না ।

ধন্যবাদ

Sort:  
 5 years ago 

ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই

 5 years ago 

ধন্যবাদ

 5 years ago 

ভাই ফটোগ্রাফি শেয়ার করার জন্য, দৃশ্যগুলো খুব সুন্দর ছিলো। তবে একটা জিনিষের কমতি রয়েগেছে, সেটা হলো W3W এর লোকেশন কোড, আশা করছি পরেরগুলোতে থাকবে।

এনগেজমেন্ট বৃদ্ধি পেয়েছে এটা ভালো, কমেন্টগুলো আরো একটু বড় হলে ভালো হতো। ধন্যবাদ চেষ্টা অব্যাহত রাখার জন্য।

 5 years ago 

আসলে মাঝে মধ্যে অনেক কিছু লিখতে ভুলে যাই। আমি আপডেট করে দিয়েছি। মানে W3W এর লোকেশন দিয়ে দিছি। আমি অনেক কিছুই জানি না আস্তে সবকিছু শিখে নিব ইনশাআল্লাহ। আপনার সবসময় সাপোর্টের জন্য ধন্যবাদ! চেষ্টা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।

 5 years ago 

ধন্যবাদ ভাই। কিন্তু সবগুলো ফটোগ্রাফি কি এক জায়গার?

 5 years ago 

আমি আমার ছাঁদ থেকে তুলেছি তাই একটা লোকেশন দিয়েছি৷ এখন থেকে লোকেশনের কথা মাথায় রাখব। আর আশা করছি আপনি এভাবেই আমাকে সাহায্য করে যাবেন। আবারও ধন্যবাদ!

 5 years ago 

দৃশ্যগুলো ভালো ছিলো কিন্তু আমার কাছে কেমন জানি ঘোলাটে লেগেছে ফটোগ্রাফিগুলো, স্পষ্ট হলে ‍দৃশ্যগুলো আরো আকর্ষনীয় লাগতো।

 5 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63172.75
ETH 1703.11
USDT 1.00
SBD 0.40