ফটোগ্রাফিঃ ছাদ বাগান থেকে নেওয়া ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভ সকাল,

প্রিয় কমিউনিটির @amarbanglablog এর সকল ব্লগার ভাই ও বোনেরা আসসালামুআলাইকুম। আশা করি আপনারা সকলেই ভাল আছেন বন্ধুরা। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। প্রতিনিয়ত আপনাদের সাথে ভিন্ন কিছু শেয়ার করতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা তাই চেষ্টা করি ভিন্ন কিছু শেয়ার করার। সেই সাথে সবার মাধ্যমে খুব সুন্দর সুন্দর সুন্দর ব্লগিং দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগিং শুরু করতেছি। বন্ধুরা চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। ফটোগ্রাফি পোস্ট এর ক্ষেত্রে আমি একটা বিষয় লক্ষ্য করি সেটা হচ্ছে যে সবার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখলে মুগ্ধ হয়ে যায়। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেন সবাই সত্যি অতুলনীয়। প্রতিনিয়ত চেষ্টা করি সবার মত নিজের ফটোগ্রাফি গুলোও সুন্দর করার।

f4.jpg

তো আমিও চেষ্টা করি সুন্দর কিছু দেখলে ফটোগ্রাফি করার। কারণ সবার ফটোগ্রাফি গুলো দেখলে নিজের ও অনেক বেশি আগ্রহ জাগে। তো বন্ধুরা আজকে আমি যে ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো হচ্ছে ছাদ বাগান থেকে নেওয়া ফুলের ফটোগ্রাফি। বন্ধুরা আজকাল শুধু যেকোন বাগানে নয় বিভিন্ন পার্কে নয়। কিংবা বিভিন্ন অফিস আদালতে নয় ছাদ বাগানেও খুব সুন্দর সুন্দর ফুলের উপস্থিত লক্ষ্য করা যায়। ছাদ বাগানে ও বিভিন্ন ধরনের ফুলের বাগান লক্ষ্য করা হয়। শুধু ফুলের বাগান কেন আমাদের নিত্য দিনের খাওয়া দাওয়ার সবজি গুলো এখন ছাদ বাগান থেকে উৎপাদন করা হয়।

f7.jpg

f.jpg

এমন সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো নিয়েছিলাম আমি আমাদের নানুর বাড়ির ছাদ বাগান থেকে। কিছুদিন আগে যখন আমাদের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে নানুর বাড়িতে গিয়েছিলাম। তো বিকেল বেলায় সবাই বসে আড্ডা দেওয়ার জন্য ছাদে উঠেছিলাম। আপনারা তো জানেন আমরা যেহেতু ফটোগ্রাফি নিয়ে কাজ করি আমাদের দৃষ্টি সব সময় সুন্দর কিছু দেখলে সেখানে চলে যায়। তো আমারও তাই হয়েছিল যখন বিকেল বেলায় সময় কাটানোর জন্য বসে ছিলাম ছাদে তখন চারপাশে দেখতেছিলাম এমন সুন্দর সুন্দর ফুল। আমাকে বেশ মুগ্ধ করেছিল এমন সুন্দর ফুলের বাগান দেখে। যেহেতু বিকেলের মুহূর্ত সেই সাথে সুন্দর ফুলের বাগান। তো আমি সেখান থেকে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি নিয়েছিলাম।

f1.jpg

f2.jpg

নিশ্চয় বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন সেখানে বিভিন্ন ধরনের ফুলের উপস্থিতি ছিল। নয়ন তারা ফুল গাছ ছিল। তাছাড়া ছিল সুন্দর পাতা বাহারের গাছ। ছিল তুলসী পাতা গাছের খুব সুন্দর ফুল। এছাড়াও ছিল ঝিঙ্গে সবজির গাছ। সেখানে ঝিঙ্গে ফুল দেখা যাচ্ছিল আমি সেখান থেকে ফটোগ্রাফি নিয়েছিলা। তাছাড়াও ছিল শসা গাছ যে গুলো আমাদের খেতে খুবই ভালো লাগে সবার প্রিয় সবজি। সুন্দর হলুদ কালারের শসা ফুল গুলো দেখে অনেক ভালো লেগেছিল আমার কাছে।

f3.jpg

f6.jpg

তাই আর দেরি না করে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমি ক্যামেরায় বন্দি করে রাখছিলাম। তো আজকে চিন্তা করলাম সেই ফুলের ফটোগ্রাফি গুলো নিয়ে আপনাদের সাথে ব্লগিং শেয়ার করি। আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের বেশ ভালো লাগবে। ফুল বলতে সেখানেই সবজির ফুল ছিল। তাছাড়াও ছিল নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। আরো ছিল পাতা বাহারের ফটোগ্রাফি। সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে তুলসী পাতা গাছের ফুল গুলো।

f5.jpg

সবকিছু মিলিয়ে অসাধারণ একটি সময় কাটিয়েছিলাম। আশা করি বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে। ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের সাথে মুহূর্তটি শেয়ার করতে পেরেছি তাই কিছুটা ভাল লাগতেছে। নিশ্চয়ই আপনাদেরও অনেক ভালো লাগবে। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিফুলের ফটোগ্রাফি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Steem_Pro.png

Sort:  
 3 years ago 

ছাদে যদি এরকম সুন্দর বাগান থাকে তাহলে অনেক সুন্দর লাগে। ছাদ বাগান থেকে নেওয়া বিভিন্ন ফুলের ফটোগ্রাফি আজকে শেয়ার করেছেন আপনি। আমার কাছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি খুব ভালো লেগেছে দেখতে। বিশেষ করে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে। অন্যান্য সব ফটোগ্রাফি গুলো ও অনেক বেশি সুন্দর ছিল। ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

 3 years ago 

এই ছাদ বাগানে বিকেলে বসে আড্ডা দিতে খুব ভালো লাগছিল আপু।

 3 years ago 

ছাদ বাগানে অপরূপ সৌন্দর্যময় ফুল গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এই সুন্দর ফুলগুলো ফটোগ্রাফি করেছেন এবং বর্ণনা করেছেন দেখে অনেক বেশি ভালো লেগেছে আমার।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সময় দিয়ে দেখার জন্য।

 3 years ago 

আপু আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছে। আসলে ফুলের ফটোগ্রাফি গুলো আমি সবসময়ই অনেক বেশি ভালোবাসি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

তাহলে তো ভালোই হলো আপনি দেখার সুযোগ পেয়েছেন অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলেই বর্তমান সময়ে কমিউনিটিতে প্রায় সকলেই অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে সকলের সুন্দর ফটোগ্রাফি দেখে আমিও রীতিমত মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনারা আজকের এই ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল ছাদ বাগান থেকে দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। কোনটা দেখে কোনটার প্রশংসা করব ভেবে পাচ্ছি না,শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ আমার ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লাগার জন্য।

 3 years ago 

ছাদ বাগানে দেখছি চমৎকার। অনেক কিছু রয়েছে। যেখান থেকে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন, পাশাপাশি দারুণ সবজির গাছের দৃশ্য লক্ষ্য করা গেল। খুবই ভালো লাগলো ছাদ বাগানের সুন্দর সব দৃশ্য ফটোগ্রাফি করে তুলে ধরেছেন দেখে।

 3 years ago 

ফুলের বাগানের চেয়ে সবজির বাগান আমার অনেক ভালো লাগে ছাদে।

 3 years ago 

ছাদ বাগান থেকে খুব সুন্দর কিছু ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি করেছেন আপু।প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ফটোগ্রাফির সাথে বর্ণনা গুলো খুব চমৎকার ভাবে দিয়েছেন।ফটোগ্রাফি পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ছাদ বাগান গুলো আমার খুব ভালো লাগে আপু।

 3 years ago 

নিজ হাতে ক্যামেরা নিয়ে সুন্দর মুহূর্ত বন্দি করার মজাই অন্যরকম। ছাদ বাগানের ফুলের ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর কিছু দেখলে ফটোগ্রাফি নিতে খুব ইচ্ছে করে আমার।

 3 years ago 

আপনি আপনার নানু বাড়িতে গিয়ে ছাদ থেকে অনেকগুলো ফটোগ্রাফি সংগ্রহ করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে বলেছেন আপু। ঠিক বলেছেন এখন প্রত্যেকটা ছাদে ফুল ফল সহ বিভিন্ন গাছের উপস্থিতি দেখা যায়। যেটা আমার কাছে খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম আপু এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছেন। বাড়ির ছাদে বাগান করেন এখন সবাই।

 3 years ago 

কোন কিছুর ফটোগ্রাফি করলে তা অনেক বেশি সুন্দর হয়, এবং দেখতেও ভালো লাগে আমার কাছে। আপনি আপনার ছাদ বাগান থেকে এই ফটোগ্রাফি গুলো করেছিলেন দেখে ভালো লেগেছে। আমার কাছে সব ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। বিশেষ করে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে দেখতে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর করে করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া যেহেতু আপনার ভালো লেগেছে জানতে পেরে অনুপ্রাণিত হলাম।

 3 years ago 

বাহ! ছাদ বাগান থেকে দেখছি চমৎকার ফটোগ্রাফি করেছেন আপু। হলুদ রঙের ফুলটি কি চিচিঙ্গার নাকি আপু? এটা চমৎকার লাগছে ফটোগ্রাফি। আর শেষের ফটোগ্রাফিটাও দারুণ হয়েছে আপু 🌼

 3 years ago 

হ্যাঁ ভাইয়া ফুলের মধ্যে একটি ছিল চিচিঙ্গা ফুল আর অন্যটি ছিল শসার ফুল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.41
ETH 1856.77
USDT 1.00
SBD 0.38