গান কভার-“লক্ষী সোনা আদর করে দিচ্ছি তোকে”

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাই কেমন আছেন??

আমি@samhunnahar

আমি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ থেকে।


Untitled design (1).jpg

প্রিয় বাংলা ব্লগ বাসিরা আজ আমি নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজও আমি নতুন একটি গান কভার আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা সবাই আগেও জেনেছেন আমি গান শুনতে যেমন পছন্দ করি তেমনি গান গাইতে ও অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে চেষ্টা করি পোস্টের মধ্যে ভিন্নতা আনার। চেষ্টা করি কয়েক দিন পর পর একটা গান কভার শেয়ার করার। সেই চিন্তা ধারায় আজ আবারও আমি নতুন আরেকটি গান কভার নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমার গানটি হচ্ছে একটি ভাল লাগার গান বা প্রেমের গান বলেন। গানটি আমার ভীষণ ভালো লাগে। এই গান আমি ছোট বেলায় অনেক গাইতাম। এছাড়া স্কুলে কিংবা কোন অনুষ্টানে শোনাতাম গেয়ে। গান টি আমার অনেক ভাল লাগত এক সময়। সব সময় শোনে শোনে থাকতাম। তখকার অনেক জনপ্রিয় একটি গান ছিল।

“লক্ষী সোনা আদর করে দিচ্ছি তোকে ” গানটি আমার খুব পছন্দের একটি গান। আসলে এই ধরনের গান গুলো আমার খুব ভালো লাগে। শুনতে যেমন, ভালো লাগে তেমনি গান কভার করতে পারলে আরো বেশি ভালো লাগে। প্রেমের গান/বিরহের গান গুলো সাধারণত আমি অনেক পছন্দ করি। কেন জানিনা এত ভালো লাগে শুনলে মনের মধ্যে একটা ভিন্ন ধরনের অনুভূতি অনুভব করি। এই গান আমি এক সময় অনেক শুনতাম। তবে এখন শুনিনা তা নয় বৃষ্টির দিনে দিনে বেশি শুনি। সময় পেলেই গান শুনি এবং গাওয়ার চেষ্টা করি। এই ভাল লাগা থেকেই আমার গান কভার করা। গান কভার করে যদি আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি তাহলে আরো বেশি ভালো লাগে। তাই চেষ্টা করেছি গান গেয়ে আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আমার আজকের গান আপনাদের ভালো লাগবে। তাহলে আপনাদের সাথেই আমার আজকের গাওয়া গানটি শেয়ার করে নিচ্ছি।

গানের কিছু তথ্য


গান--“লক্ষী সোনা আদর করে দিচ্ছি তোকে ”
শিল্পী-হৃদয় খান
ছায়াছবিযদি একদিন
পরিচালকমোহাম্মদ মুস্তাফা কামাল রাজ
সুরকারএস এ হক অলিক


গানটি শুনতে এখানে ক্লিক করুন


[গানের কথা]


লক্ষীসোনা, আদর করে দিচ্ছি তোকে
লক্ষ চুমু, মায়া ভরা তোরই মুখে। (x2)
কলিজা তুই আমার,
তুই যে নয়নের আলো
লাগেনা তুই ছাড়া,
লাগেনা তো যে ভালো।

রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি। (x2)

তুই আমার জীবন, তুই ছাড়া মরণ,
তুই যে আমারই সাত রাজারও ধন (x2)
কলিজা তুই আমার,
তুই যে নয়নের আলো
লাগেনা তুই ছাড়া,
লাগেনা তো যে ভালো।

রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি (x2)

তুই চাঁদের কণা, তুই ছানা বোনা,
তুই যে আমারই, সব সুখেরই ক্ষণ (x2)
কলিজা তুই আমার,
তুই যে নয়নের আলো
লাগেনা তুই ছাড়া,
লাগেনা তো যে ভালো।

রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি (x3)

সোর্স

সমাপ্তি-@samhunnahar

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 3 years ago 

খুব সুন্দর একটি গান কভার করেছেন আপনি। গানটি আমার খুবই পছন্দের। মাঝেমধ্যে এই গানটি শোনা হয়। অনেকদিন পর আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার গানের কন্ঠ অনেক সুন্দর। আপনার কন্ঠে এরকম আরো গান শোনার অপেক্ষায় রইলাম।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

আপু গানটি পুরনো দিনের গান তা জানতাম না। আপনি ছোটবেলায় শুনতেন তাহলে নিশ্চয়ই এটি অনেক আগের গান। যদিও আমি গানটি শুনেছি এইতো এক দু বছর আগেই। তাহসান ও রাইসার অভিনীত গানটি। আপনার কন্ঠ বেশ ভালো মানিয়েছে আর নিজের ছেলে মেয়েদের ছবি দেওয়ায় আরও বেশি ভালো লাগলো।

 3 years ago 

হ্যাঁ আপু অনেক সুন্দর একটি গান শুনতে বেশ ভালই লাগে ভিন্ন ধরনের একটি অনুভূতি কাজ করে।

 3 years ago 

আপনার কন্ঠ এরকম সুন্দর একটা গান শুনে মনটা ভরে গেল আপু। এই গানটা আমার অনেক বেশি পছন্দের গান। আগে বেশিরভাগ সময় এই গানটা শোনা হতো। যদিও এখন সময়ের কারণে গান একেবারেই শোনা হয় না আমার। এই গানটার ছায়াছবি ও আমি দেখেছিলাম। আপনি সম্পূর্ণ গানটা কবার করে আমাদের সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

তা ঠিক বলছেন আপু আগের মতো তেমন গান শোনা হয় না তবে মাঝে মাঝে শুনি বেশ ভালো লাগে।

 3 years ago 

কি বলবো আপু আমার অনেক বেশি ফেভারিট একটা গানের কভার করলেন আপনি। এই গানের ছায়া ছবি যেমন দেখা হয়েছে, তেমনি এই গানটাও প্রায় অনেকবার শোনা হয়েছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে সম্পূর্ণ গানটার কভার। ইচ্ছে করছে আপনার গাওয়া গানটা বারবার শুনতে। এরকম গানগুলো আপনার কণ্ঠে পরবর্তীতেও শোনার জন্য অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

বরাবরের মতোই আপনি প্রতিনিয়ত আমার গান কভার গুলো শুনেন খুব বেশি অনুপ্রাণিত করেন অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

লক্ষী সোনা আদর করে দিচ্ছি তোকে এই গানটি জনপ্রিয় ভাইরাল একটি গান। গানটি শুনলেই ভীষণ ভালো লাগে। হৃদয় খানের গান গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার কন্ঠে গানটি জাস্ট অসাধারন লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া অনেক সুন্দর একটি গান খুব ভালো লাগে আমার মেয়েরা বারবার শুনে গানটি।

 3 years ago 

হৃদয় খানের গানগুলো বেশ সুন্দর । আমার বেশ পছন্দের একটি গান এটি। আপু আপনি বেশ সুন্দর করে গেয়েছেন গানটি।আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার মত আমারও অনেক ভালো লাগে হৃদয় খানের গানের অ্যালবাম গুলো অসাধারণ সুন্দর হয়।

 3 years ago 

সুন্দর একটি গান কভার করেছেন আপু । গানটির ভিতর এক দুষ্টু মিষ্টি ভালোবাসা লুকিয়ে আছে। গান সবারই কম বেশি শুনতে ভালো লাগে। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে গান পছন্দ করে না। কারণ আমাদের যখন মন খারাপ থাকে বা মন ভালো থাকে আমরা গান শুনি। গানের মধ্যে অন্যরকম একটা জাদু আছে এটা আমার মনে হয়। সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

একদম ঠিক বলছেন ভাইয়া এই গানের মধ্যে বাবার সন্তানের মধ্যে অনেক সুন্দর একটি মিল বন্ধন আছে তাই প্রায় সন্তানেরা এই গান অনেক বেশি পছন্দ করেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64685.76
ETH 1872.76
USDT 1.00
SBD 0.38