You are viewing a single comment's thread from:
RE: "আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩৮৫ [তারিখ : ০৪-০৮-২০২৪ ]
প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া আপনাকে আমার কবিতা পোস্ট ফিচার্ড আর্টিকেলে নির্বাচন করার জন্য। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন। বিশেষ করে আমাদের দুই দাদার কবিতাগুলো খুবই ভালো লাগে। তাঁদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি প্রতিনিয়ত অনু কবিতা এবং একক কবিতা গুলো লেখার চেষ্টা করি। তবে একটা কথা বলতে হয় আমি যে কবিতা গুলো লিখি সম্পূর্ণ আমার অনুভূতি থেকে আমার অভিজ্ঞতা থেকে লিখি। আমি কোন সোর্স থেকে কোন সহযোগিতা বা ধারণা নেই না। আমি এটা বিশ্বাস করি আমার বাংলা ব্লগ কমিউনিটি সব সময় সবার ক্রিয়েটিভ গুলোকে মূল্যায়ন করেন। সেই দিক থেকে আমি অনেক বেশি আত্ন বিশ্বাসী। স্পেশালি আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার কবিতাগুলো আপনার এত ভালো লাগার জন্য এবং ফিচার্ড আর্টিকেলে নিয়ে আসার জন্য।