You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৮৮

in আমার বাংলা ব্লগ2 years ago

ভালোবাসা এক ক্ষণিকের মায়া
মনের মাঝে এক আবছা ছায়া
কখনো পূর্ণিমা রাতে উজ্জ্বল আলো
আবার কখনো অমাবস্যা রাতের ঘোর কালো,

ভালোবাসার ধরন বড্ড বেসামাল
কখনো দূর আকাশে হাতছানি দিয়ে ডাকে
আবার কখনো দূরে দূরে রাখে,
তবুও তোমাকে ভালোবাসি
তবুও আমার মনের আঙিনায় তোমার বসবাস
তবুও তোমাকে নিয়ে সুখের এক দীর্ঘ নিঃশ্বাস।

Sort:  
 2 years ago 

বেশ সুন্দর লিখেছেন আপু, লাইনগুলো ভালো লেগেছে। অনেক ধন্যবাদ

 2 years ago 

সত্যি আপু ভালোবাসা হলো ক্ষণিকের মায়া। আর দিনশেষে শুধুই দীর্ঘশ্বাস। দারুন লিখেছেন। আপনার লেখা কবিতার লাইনগুলো অনেক ভালো লেগেছে।

 2 years ago (edited)

আপু অসাধারণ হয়েছে আপনার অনু কবিতা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64127.60
ETH 1820.18
USDT 1.00
SBD 0.38