You are viewing a single comment's thread from:

RE: নববর্ষের মেলা

in আমার বাংলা ব্লগ2 years ago

২০২ বর্ষের পদাপন করলো মানে বেশ ঐতিহ্যবাহী একটি মেলা। এ ধরনের মেলা গুলো বেশ সুন্দর হয় যদিও সাইজে বেশি বড় না মেলার আকার। আপনি তো শেষমেশ মেলাতে ঘুরতে গেলেন। আর নাগরদোলার কথা কি বলব দাদা। আমি তো ছোটবেলায় অনেক চিৎকার চেঁচামেচি করে কান্না শুরু করে দিয়েছিলাম নাগরদোলায় উঠে। সেই শেষ ওটা আমি আর কখনো মেলাতে গেলে নাগরদোলায় চড়ি নাই। কিন্তু কিছুদিন আগে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটন মেলায় যেয়ে নাগর দোলায় উঠতে হলো আবারও বাধ্য হয়ে। যেহেতু আমার সাথে মেয়েরা ছিল কিন্তু ওদের বাবা ছিল না একটি জরুরী কাজে গেছিল তাই। না হয় মেয়েদের সাথে ওদের বাবা থাকে সব সময়। নাগরদোলায় উঠে আমার বেহাল অবস্থা। আমি কোনরকম ওড়না দিয়ে আমার চোখ দুটো প্যাঁচায় রাখছিলাম। না হয় আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত হি হি হি। অনেক ভালো লাগলো আপনার মেলায় ঘোরাঘুরির মুহূর্তটি আমাদের সাথে শেয়ার করলেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64655.96
ETH 1868.96
USDT 1.00
SBD 0.38