You are viewing a single comment's thread from:

RE: আরো একটি অগ্নি দুর্ঘটনা অতঃপর........

in আমার বাংলা ব্লগ2 years ago

এগুলো আমাদের দেশের নিত্য দিনের ঘটনা। বিশেষ করে রমজান মাসের আগেই বা রমজান মাস আসলে এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটে যায়। তবে যখন ঘটনা গুলো ঘটে তখন খুব বেশি সচেতন হয়ে পড়েন প্রশাসন। এর পরে দেখবেন কিছুদিন পরে আবারও সবকিছু আগের নিয়মে চলে। এদেশের নিয়মতান্ত্রিকভাবে রোলস মেনে বিল্ডিংগুলো তৈরি করা হয় না। যার কারণে আগুন ধরলেই ভালোভাবে কাজ করতে পারে না জায়গার অভাবে। তাছাড়া গোডাউন গুলো যেখানে সেখানে করা হয়। সবকিছু মিলিয়ে এদেশের আইন প্রয়োগ কিংবা প্রশাসনের সুস্থ পরিচালনার অভাবেই এই ধরনের ঘটনা গুলো ঘটেই থাকে। এর কারণে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়ে যায় বেশি। গতকালকের ঘটনাটি জানিনা অগ্নিকাণ্ডের। কিন্তু আপনার মাধ্যমে জানতে পেরেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63769.82
ETH 1868.77
USDT 1.00
SBD 0.38