You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৫৭

in আমার বাংলা ব্লগ2 years ago

অনুগল্পঃ-

সত্যি মজার একটি জোকস নিয়ে আপনি উপস্থিত হলেন ভাইয়া। কালবৈশাখী ঝড় নিয়ে বেশ মজার এটি গল্প আমার আছে। তবে একটা না বেশ কয়েকটি আছে বলতে হয়। কারণ কালবৈশাখী যেহেতু সব সময় আসে আমাদের জীবনের সাথে। ঋতু পরিক্রমা অনুসারে কালবৈশাখী গুলো চলে আসে বার বার জীবনে। একদিন ছোটবেলায় স্কুলে যাচ্ছিলাম। যদিও অনেক রোদ ছিল কিন্তু হঠাৎ করে দেখি ওয়েদারটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। ভাবলাম যে বৃষ্টি আসবে তাই ছাতা টা হাতে নিলাম।এখন কিছুদূর যাওয়ার পরেই বুঝতে পারলাম অবস্থা খুবই খারাপ। মাথায় ওড়না ছিল স্কুলের ড্রেস পড়েছি। স্কুল ব্যাগ ছিল এবং হাতে ছাতা ছিল। অনেক বেশি বাতাস বের হলো ধুলাবালি গুলো এসে মুখের মধ্যে লাগছিল চোখে লাগছিল কিছু দেখছিলাম না কিছু। ভাবলাম যে ছাতা টা হয়তো খুলে নিলে একটু নিরাপদ পাব। কিন্তু এমন একটা বাতাসের ধাক্কা দিল সাথে সাথে ছাতা একদম উল্টে গিয়ে অপজিট হয়ে গেল হা হা হা। বুঝতেই তো পারছেন ওই বয়সেই আসলে লজ্জা বেশি থাকার কথা স্টুডেন্ট মানুষ। সাথে ওড়নাটা উড়ে গেল। ভাগ্যিস কোনরকম ওড়নাটা ধরে নিলাম। ব্যাগ ছিল ব্যাগটাও আছে কিন্তু ছাতার বেহাল দশা। এই অবস্থায় আমি কিছু বুঝতে পারছিলাম না আসলে ছাতা কি করব। কোনরকম ছাতাটাকে টেনে হিঁচড়ে মুচড়ে সোজা করে নিয়ে স্কুলে চলে গেছিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64721.82
ETH 1871.10
USDT 1.00
SBD 0.39