RE: বর্তমানে বিচ্ছেদ এক সামাজিক ব্যাধি||
এগুলা আসলে যারা মিডিয়াতে আছে তাদের জন্য কোন ব্যাপার না। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় যে মিডিয়া জগতের যারা আছেন তারা আসলে শো করার জন্য বিয়ে একটা করেন। তারপরে কিছুদিন সংসার করেন। এরপরে বাচ্চা একটা নিয়ে আবার বিচ্ছেদ ঘটায়। বেশির ভাগ অভিনয় শিল্পী বলেন কণ্ঠশিল্পী বলেন সবার ক্ষেত্রে একই অবস্থা দেখা যায়। এটা আসলে ওদের জন্য একটা রেওয়াজে পরিণত হয়ে গেছে। তো আপনি বেশ ভালই লিখলেন বর্তমান সময়ের শুধু মিডিয়ার পর্যায়ে নয় সমাজেও এটার প্রভাব অনেক বেশি পড়ে গেছে। যেহেতু বর্তমান সময়ে এখন সবাই স্বাবলম্বী তাই কেউ কাউকে এত বেশি পাত্তা দিতে চাই না। আসলে বিষয়টি খারাপ লাগার বিষয়। যেহেতু আর্থিকভাবে সফলতার কথা চলে আসে। তাই কেউ কাউকে পরোয়া করতে চাইনা। যে যার মত জীবন যাপন করতে তারা আগ্রহী হয়। মধ্যস্থানে যেয়ে আসলে বাচ্চা গুলো কষ্ট পায় সবচেয়ে এটা হচ্ছে কষ্টের ব্যাপার।
জি আপু একদম,ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।