আর্টঃ- নামের অক্ষর এস (S) দিয়ে সাদা কালো একটি ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

শুভ সকাল সবাইকে,

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন? নিশ্চয়ই সবাই গন্তব্য স্থলে পৌঁছে গেছেন কাজের উদ্দেশ্যে? প্রতিদিনের ধারাবাহিকতায় আমাদেরকে সকাল থেকে কাজ গুলো শুরু করতে হয়। সবাই যে যার মত ব্যস্ত হয়ে পড়েন। বেশ ভালই লাগে আবারও দিন শেষে সবাই গন্তব্য স্থলে ফিরে আসেন পরিবারের কাছে। আমি সামশুন নাহার @samhunnahar. আমি প্রতিনিয়ত আপনাদের সাথে বাংলা ভাষায় ব্লগিং করি কক্সবাজার থেকে যুক্ত আছি। প্রতিনিয়ত আপনাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করি বিভিন্ন ধরনের ব্লগ নিয়ে। বেশ ভালই লাগে যখন ভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি।

rr.jpg

তাই চেষ্টা করি শত ব্যস্ততার মাঝেও নিজের ক্রিয়েটিভিটি গুলোকে আপনাদের মাঝে তুলে ধরার। তবে কতটুকু তুলে ধরতে পারি সেটা নিজেও বুঝতে পারি না। কারণ আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভিতরে সৃষ্টিকর্তা কিছু না কিছু ক্রিয়েটিভিটি দিয়েছেন। হয়তো সবাই তার উপযুক্ত ব্যবহার করতে পারেন। অথবা অনেকেই ব্যবহার করতে পারেন না। কিন্তু সেই ক্রিয়েটিভিটি গুলোকে ভালোভাবে প্রকাশ করার জন্য একটি উপযুক্ত পরিবেশের এবং সময়ের দরকার হয়। অনেকে উপযুক্ত পরিবেশ পেয়ে নিজের ক্রিয়েটিভ গুলো প্রকাশ করতে পারে। আবার অনেকে দেখবেন এমন সুন্দর পরিবেশ পেয়েও তা প্রকাশ করতে পারেনা।

r18.jpg

আবার অনেকেই আছেন যে নিজের ক্রিয়েটিভিটি গুলোকে প্রকাশ করতে চাই কিন্তু উপযুক্ত পরিবেশের অভাব থাকে। আমরা এমন সুন্দর একটি পরিবেশে আছি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে। এখানে আমরা চাইলে নিজেদের মতো করে সবকিছু শেয়ার করতে পারি। সেটা সবচেয়ে ভালো লাগার দিক। আজকে আমি শেয়ার করব একটি সাদা কালো ম্যান্ডেলা আর্ট। আর্ট করতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে সাদা কালো আর্ট গুলো অনেক বেশি পছন্দের। তাই চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে সাদা কালো আর্ট শেয়ার করার। আজকে আমি যে আর্ট শেয়ার করব সেটা আমার নামের প্রথম অক্ষর দিয়ে তৈরি করা। এস “S” দিয়ে আমি একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করেছি। আশা করি আপনাদের সকলের কাছে সেই আর্ট দেখতে ভালো লাগবে।

r16.jpg

আমি কিভাবে তৈরি করেছি সে ধাপ সমূহ আপনাদের সাথে শেয়ার করে নিব। তাহলে চলুন বন্ধুরা কেমন হয়েছে।


আর্টের প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • ড্রয়িং পেপার/ খাতা।

  • পেন্সিল।

  • রাবার।

  • জেল পেন।

  • কাল মার্কার

r.jpg


ম্যান্ডেলা আর্টের ধাপ সমূহঃ


প্রথম ধাপঃ

প্রথমে প্রয়োজনীয় উপকরণ সমূহ সব উল্লেখ করেছি এবং নিয়ে দেখিয়েছি। এখন সরাসরি আর্টের মূল পর্যায়ে চলে যাব। প্রথমে সাদা কাগজ নিয়েছি। সাদা কাগজের উপরে বড় সাইজের করে এস (S) এঁকে নিয়েছি।

r1.jpg

r2.jpg

r3.jpg


দ্বিতীয় ধাপঃ

এই ধাপে দেখতে পাচ্ছেন এস (S) এর উপরে আমি ছোট ছোট করে বিভিন্ন ডিজাইনের নকশা এঁকে নিয়েছি।

r4.jpg

r5.jpg

r6.jpg


তৃতীয় ধাপঃ

আপনারা এই ধাপে ও দেখতে পাচ্ছেন আমি প্রায় অর্ধেকের মতো ম্যান্ডেলা আর্ট তৈরি করে নিয়েছি এস (S) এর উপরে। এভাবে আমি ধাপে ধাপে পুরো এস (S) উপর ম্যান্ডেলা আর্ট তৈরি করে নিচ্ছি।

r7.jpg

r8.jpg

r9.jpg

চতুর্থ ধাপঃ

আপনারা এখন দেখতে পাচ্ছেন পুরোপুরি ম্যান্ডেলা আর্ট তৈরি করা শেষ। যখন এস (S) এর উপরে বিভিন্ন আকৃতির বিভিন্ন ডিজাইনের ম্যান্ডেলা আর্ট তৈরি করেছি। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।

r11.jpg

r12.jpg

r13.jpg


পঞ্চম ধাপঃ

এখন যেহেতু পুরো আর্ট করা শেষ নিচে আমার একটি সাইন দিয়ে দিয়েছি। এভাবে তৈরি হয়ে যায় আমার আজকের তৈরি করা ম্যান্ডেলা আর্টের পুরোপুরি কাজ।

r14.jpg

r15.jpg

r16.jpg


উপস্থাপনা

যদিও আমার নামের প্রথম অক্ষর দিয়ে আমি ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি। তৈরি করার পরে আমার বেশ ভালোই লেগেছে। কারণ নিজের নামের অক্ষর দিয়ে এভাবে ম্যান্ডেলা আর্ট করলে আশা করি সকলের ভালো লাগবে। তৈরি করার পরে বেশ সুন্দর দেখাচ্ছে। আশা করি বন্ধুরা আপনাদের কাছেও ভালো লাগবে। আমার আজকের শেয়ার করা নামের অক্ষর দিয়ে তৈরি করা আর্ট আপনাদের কেমন লেগেছে বন্ধুরা জানাতে ভুলবেন না। সময় দিয়ে আমার আজকের ব্লগিং ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।

r16.jpg

r17.jpg

r18.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিনামের প্রথম অক্ষর S দিয়ে ম্যান্ডেলা আর্ট

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 2 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে ৷ আপনি এস অক্ষরের চমৎকার একটি সাদা কালো ম্যান্ডেলা আর্ট করেছেন ৷ আপনার আর্ট দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ আর্টের ধাপ গুলোও অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন ৷ ধন্যবাদ আরনাকে এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমারও বেশ ভালো লাগে ম্যান্ডেলা আর্ট তৈরি করতে। যখন সময় পাই তখন বসে পড়ি তৈরি করার জন্য।

 2 years ago 

নামের অক্ষর এস (S) দিয়ে সাদা কালো একটি ম্যান্ডেলা আর্টটি চমৎকার হয়েছে৷ আমার নামের প্রথক অক্ষর ও S। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে আর্টটি শেষ করে আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া চেষ্টা করেছি আর্ট করার। আপনার ভালো লাগলো শুনে খুশি হলাম।

 2 years ago 

সত্যি আপু নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করার জন্য একটি পারফেক্ট পরিবেশ দরকার। আর আপনি নিজের প্রতিভায় সব সময় দারুন কিছু আমাদের মাঝে উপহার দিয়ে যাচ্ছেন দেখে অনেক ভালো লাগে। S দিয়ে সাদা কালো একটি ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

চেষ্টা করি আপু নিজের ক্রিয়েটিভিটি গুলো প্রকাশ করার। তবে খুব বেশি ব্যস্ত থাকি সময় সুযোগ হয় না তেমন।

 2 years ago 

আপু আপনার অক্ষর দিয়ে সাদাকালো ম্যান্ডেলা আর্টটি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় নিজের নামের অক্ষর দিয়ে কত ডিজাইন যে করতাম। যাইহোক আপু ম্যান্ডেলা আর্টটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু নামের অক্ষর দিয়ে সাদা কালো একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ অবশ্যই ছোট বেলায় আমরা অনেক কিছু খেলতাম। ছোটবেলার মজাই আলাদা। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপু আমার নামও তো এস দিয়ে শুরু। তাই এস এর ম্যান্ডেলা আর্ট দেখে কেন জানি মুগ্ধ হয়ে গেলাম। দারুন সুন্দর করে এস এর ম্যান্ডেলা আর্ট এর প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। আইডিয়াটি কিন্তু খারাপ না আপু। বুদ্ধি আছে বলতে হয়।

 2 years ago 

অনেক ভালো লেগেছে আপু আপনার এত সুন্দর প্রশংসা শুনে।

 2 years ago 

আজকে আপনি আপনার নামের প্রথম অক্ষরের একটি ম্যান্ডেলা তৈরি করেছেন। আপনার নামের প্রথম অক্ষর যেহেতু এসে, তাই আপনি এস অক্ষরের একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার ম্যান্ডেলার আর্ট টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া নামের প্রথম অক্ষর দিয়ে ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি। ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ইংরাজি নামের অক্ষর (S) দিয়ে সাদা কালো ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে বেশ সুন্দর লাগছে।আপনার ক্রিয়েটিভিটি ও সৃজনশীলতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার শেয়ার করা আর্ট ভালো লাগলো শুনে খুশি হয়েছি।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপু, অনেকেই উপযুক্ত পরিবেশের জন্য নিজের ভিতরের সুপ্ত প্রতিভাগুলো প্রকাশ করতে পারে না। সেদিক থেকে আমরা ভাগ্যবান, আমার বাংলা ব্লগকে পেয়েছি। যাক, এস অক্ষরের মাঝে সুন্দর ডিজাইন করেছেন।

 2 years ago 

ঠিক বলছেন আমরা অনেক ভাগ্যবান। আমরা এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে প্রতিনিয়ত নিজেদের ক্রিয়েটিভিটি গুলোকে শেয়ার করতে পারি।

 2 years ago 

আপনি তো দেখছি আমার নামের অক্ষরের অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। S অক্ষরের এই ম্যান্ডেলা আর্ট অনেক বেশি সুন্দর হয়েছে। বিশেষ করে ভেতরে নিখুঁত নিখুঁত ডিজাইন অঙ্কন করেছেন দেখে খুব ভালো লাগলো। এই ধরনের কাজগুলো যদি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে করা হয়, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনি অনেক সময় ব্যবহার করে, বিভিন্ন রকম ডিজাইনের মাধ্যমে পুরোটা সম্পূর্ণ করেছেন দেখে, আমার কাছে দারুন লেগেছে। আপনি যদি এরকম ভাবে আর্ট করার চেষ্টা করে যান, তাহলে একসময় সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে পারবেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আমার আর্ট দেখলেন এবং গঠনমূলক মতামত দিলেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38