You are viewing a single comment's thread from:

RE: বর্ষার দিনে গ্রামের হাটে ভয়ঙ্কর এক ঘটনা প্রতক্ষ্য করা

in আমার বাংলা ব্লগ3 years ago

অসাধারণ লিখেছেন দাদা আসলে ছোট কালের অনেক স্মৃতি মনে আছে। সে বর্ষাকালে স্কুলে যাওয়া কিংবা হেঁটে হেঁটে বাজারে যাওয়ার দৃশ্য। অনেক সময় পার পিছলে পড়ে যাওয়া পুরা শরীরে কাদা মেখে আবার ফিরে আসা। আপনি তো হাটে যাইতেন শুধু খাওয়ার জন্যই আমড়া চাটতে চাটতে আবার গজা, ঘুগণী তো পুরো বাজার শেষ করে দিতেন মনে হয়? সত্যি বেদে মেয়েটির জন্য অনেক খারাপ লাগছিল। তখনকার সমাজের এমন বৈষম্যমূলক আচরণ খুব বেশি খারাপ লাগতো নিজের চোখেও দেখেছি। বেদেদেরকে কেউ পছন্দ করত না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওরাও মানুষ আমরাও মানুষ সবার পরিচয় হচ্ছে মানুষ। কিন্তু এত ভেদাভেদ কেন জানিনা? আমাদের সমাজটা এরকম অনেক শ্রেণীবিন্যাস করে চলাফেরা করে মানুষ। এখনো আছে অনেকেই দেখবেন যে ক্লাসিফিকেশন মেনে চলে। কাদের সাথে কার বসবাস কে কার সাথে মিশবে সেই চিন্তা ভাবনায় এখনো মেতে আছেন মানুষ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63945.53
ETH 1803.59
USDT 1.00
SBD 0.39