You are viewing a single comment's thread from:

RE: নতুন বছরে পদার্পন-শুভ বাংলা নববর্ষ ১৪৩০

in আমার বাংলা ব্লগ3 years ago

আপনাকে নতুন বছরের শুরুতে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা নতুন বছরটি খুব সুন্দর এবং ভালো কাটুক এই কামনা করি। প্রতিবছর শুভ নববর্ষের দিন অনেক আনন্দ করতাম যখন কলেজ জীবনে ছিলাম কিন্তু আস্তে আস্তে সেই আনন্দ কমে যাচ্ছে যদিও সীমিত পরিসরে পালন করা হয়। এই বছর তো একদম পালন করা হয় নাই কারণ এখন আমাদের রোজা চলতেছে তাছাড়া ও বাচ্চারা অনেক অসুস্থ তাই। এই দিনে ছোটখাটো মেলার আয়োজন হয় আমাদের এখানে। ভালো মন্দ খাওয়া দেওয়া হয় ইলিশ, পান্তা, ভাজি, ভর্তা আরও অনেক কিছু। সবাই মিলে অনেক আড্ডা দেওয়া হয়। বলতে গেলে দিনটি অনেক আনন্দময় একটি দিন সব বাঙালির জন্য। অনেক সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন নতুন বছর নিয়ে বেশ ভালো লেগেছে দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 62876.37
ETH 1829.96
USDT 1.00
SBD 0.39