You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন-৬৯ || হতাশা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় কি ?

in আমার বাংলা ব্লগ4 years ago

জীবনে হতাশা আসবে এটা স্বাভাবিক। কিন্তু সে হতাশা মনে পোষণ করে বসে থাকা চলবে না। মনকে ঝেড়ে ফেলেন, পরিবারকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসেন, বন্ধুদের সাথে আড্ডা দিন।আপনার হতাশার কারণ কোন আপন জনের সাথে মন খুলে শেয়ার করেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন, আপনার মন যে কাজ করলে সবচেয়ে বেশি প্রফুল্ল থাকে এমন কাজ করেন।দেখবেন-ইনশাআল্লাহ আপনার মন থেকে হতাশা দূর হয়ে যাবে।একটাতে জয় হতে পারেন নাই বা বিফলে গেছেন কিন্তু তাতে কি হয়েছে? সৃষ্টিকর্তা তো অনেক সুন্দর সুন্দর উপহার রেখেছেন আপনাকে দেওয়ার জন্য ।হয়তো আপনাকে অপেক্ষা করতে হবে!! তাই ধৈর্য ধরে আপনার মন থেকে হতাশা মুছে ফেলেন! সুস্থ থাকেন! পরিবারের সাথে সময় দিন! কাজে ব্যস্ত থাকেন! তাহলে দেখবেন হতাশা আপনার থেকে অনেক অনেক দূরে চলে গেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64311.78
ETH 1873.24
USDT 1.00
SBD 0.36