প্রকৃতির কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

সবাই কেমন আছেন?

আমার বাংলা ব্লগ পরিবারের সকল বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন ব্যস্ততম সময় নিয়ে। ভাল থাকা আর খারাপ থাকা এই নিয়ে হচ্ছে জীবন যাপন। তো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিন ভিন্ন কিছু শেয়ার করতে ভালো লাগে। আসলে ভালো মন্দ মিলিয়ে তো মানুষের জীবন। ভালো মন্দ সব কিছু শেয়ার করতে অনেক ভালো লাগে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফি সব সময় করতে ভালো লাগে এবং শেয়ার করতে অনেক ভালো লাগে। তাছাড়া অন্যদের সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতেও ভীষণ আনন্দ উপভোগ করি।

WhatsApp Image 2023-07-31 at 16.05.01.jpg

ফটোগ্রাফির মধ্যে সবচেয়ে ভালো লাগে আমার প্রকৃতির এবং ফুলের ফটোগ্রাফি গুলো। তাছাড়া প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে অনেক বেশি পছন্দ করি। আমি আজকে শেয়ার করব বিভিন্ন সময় ঘোরাফেরা করার সময় কিছু সবুজ প্রকৃতির এবং বিভিন্ন দৃশ্যের ফটোগ্রাফি নিয়েছিলাম। সেই ফটোগ্রাফি গুলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমাদের গ্রাম বাংলার বৈচিত্র খুবই সুন্দর। যে দিকে থাকায় সেদিকে এক অন্য ধরনের সৌন্দর্য বিরাজ করে। তার মধ্যে যদি হয় এমন সুন্দর সুন্দর দৃশ্য তাহলে ভীষণ ভালো লাগে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিভিন্ন সময় করা সুন্দর কিছু ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভাল লাগবে। তাহলে চলুন বন্ধুরা আমার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে আসি

সবুজ প্রকৃতির দৃশ্যঃ

এমন সুন্দর সবুজ প্রকৃতির দৃশ্য আমার অনেক ভালো লাগে। একদিকে নীল আকাশ অন্যদিকে সবুজ প্রকৃতি ভীষণ সুন্দর একটি মুহূর্ত ছিল। তো বন্ধুরা সুন্দর কোন দৃশ্য কিংবা মুহূর্ত দেখলে সাথে সাথে ফটোগ্রাফি করে নিতে চাই। কারণ ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। এছাড়া পরবর্তীতে এমন সুন্দর দৃশ্য দেখার সুযোগ হয় ফোনের গ্যালারি থেকে। এমন সুন্দর প্রকৃতির দৃশ্য দেখলে মনে হয় না যে এগুলো বাংলাদেশের ভিতরে থাকা কোন দৃশ্য।

p.jpg


একটি সুন্দর ব্রিজের দৃশ্যঃ

মাঝে মাঝে ইচ্ছে করে প্রকৃতির মাঝে হারিয়ে যায়। এই সুন্দর দৃশ্য চলতি পথে সব সময় দেখি। সময় সুযোগ হলে হাত ছাড়া করি না। এই দৃশ্য আমি বার বার দেখি তবে সব সময় ফটোগ্রাফি করার সুযোগ হয় না। সে দিন যখন বোট নিয়ে যাচ্ছিলাম তখন আমি ফটোগ্রাফি করে নিলাম। যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হয়েছে।

p3.jpg


সমুদ্র পাড়ে সূর্যাস্তের মুহূর্তেঃ

এই সুন্দর দৃশ্য আমি সব সময় দেখি। সমুদ্র পাড়ের এই দৃশ্যটি দেখতে আমার অনেক ভালো লাগে। গোধূলি লগ্নে সূর্যের এমন লাল বর্ণ দেখতে অনেক ভালো লাগে। হাজার হাজার মানুষ এখানে ভিড় জমায় সমুদ্রপাড়ের বিকেলের গোধূলি লগ্নের এমন সুন্দর দৃশ্য দেখার জন্য। তবে আমার সব সময় দেখার সুযোগ হয়ে থাকে। সেজন্য আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি।

p2.jpg


একটি আর্টিফিশিয়াল ফুলঃ

অন্যান্য ফুলের মত আর্টিফিশিয়াল ফুল গুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে। তবে বাস্তবে যে ফুল গুলো আমরা গাছের মধ্যে দেখি সে ফুল গুলো শুধু গাছের মধ্যে সৌন্দর্য বিরাজ করে। কিন্ত আর্টিফিশিয়াল ফুল গুলো দিয়ে যদি ঘর সাজানো হয় তাহলে ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আমি তো সুযোগ পেলেই এবং সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুল দেখলে ঘরে নিয়ে আসি ঘর সাজানোর জন্য।

p6.jpg


পড়ন্ত বিকেল বেলায়ঃ

আমাদের প্রকৃতি এমনই সুন্দর যখন যে সময় দেখি না কেন সে সময়ের সৌন্দর্য অন্যরকম। সকালের মুহূর্ত কিংবা দুপুরের সৌন্দর্য বেশ ভালো লাগে। এছাড়া সন্ধ্যা বেলায় কিংবা পড়ন্ত বিকালের প্রকৃতি ও আরো সুন্দর। যখন বিকেল বেলায় বাচ্চাদেরকে নিয়ে বাসার ছাদে উঠা হয় তখন পড়ন্ত বিকেল বেলায় এমন সুন্দর সূর্যের রশ্মি দেখতে অনেক ভালো লাগে। সূর্য ডুবন্ত ডুবন্ত অবস্থায় একটি লাল কিরণ বিরাজ করে পৃথিবীর মাঝে। যা চারদিকে রঙিন হয়ে ওঠে।

p1.jpg


নৌকা ও নদীর দৃশ্যঃ

আচ্ছা বন্ধুরা বলেন তো আমাদের প্রকৃতির কোন জিনিসটা আপনাদের ভালো লাগে না? কিন্তু আমার তো প্রতিটি জিনিসই ভালো লাগে। যখন যেদিকে যেটা দেখি না কেন সৃষ্টিকর্তা এত সুন্দর করে প্রকৃতিকে সাজিয়ে রেখেছেন দেখলে নয়ন জুড়িয়ে যায়। সাগরের মাঝে এমন সুন্দর নৌকা গুলো দেখতে বেশ ভালো লাগে। যখন মহেশখালী যাওয়ার সময় ঘাট পারাপার করার জন্য যাওয়া হয় তখন সব সময় এমন সুন্দর একটি মুহূর্ত আমি অনুভব করি।

p4.jpg


থিয়েটারের নাটক দেখার মুহূর্তঃ

এই সুন্দর দৃশ্যটি আমি ফটোগ্রাফি নিয়েছিলাম যখন কক্সবাজার থিয়েটারের নাটক দেখতে গিয়েছিলাম তখন। দৃশ্যটি অনেক ভালো লেগেছিল। এমন সুন্দর দৃশ্য সত্যি সবারই ভালো লাগারই কথা। যেহেতু ফোনের গ্যালারিতে দেখলাম দৃশ্যটি এত সুন্দর দেখাচ্ছিল। তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম।

p5.jpg


268712224_305654151337735_1271309276897107472_n.png

আশা করি আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগার মানে হচ্ছে আমার শেয়ার করার সার্থকতা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।


ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
লোকেশনকক্সবাজার
ক্যাটাগরিফটোগ্রাফি


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার সংক্ষিপ্ত পরিচিতি।
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

20230713_213736_0000.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 3 years ago 

আপনি অনেক সুন্দর করে রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে সব কিছুর মধ্যে ভালো-মন্দ আছে। তবে আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে কোন মন্দ নেই। সবগুলো অসাধারণ। আপনার ফটোগ্রাফি অসাধারণ এরমধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো ব্রিজের এবং আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি। সুন্দর করে বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার এত সুন্দর মন্তব্য পেয়ে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি।

 3 years ago 

আসলে আপু প্রকৃতি সব সময় সুন্দর। আমরা প্রকৃতিকে কাছ থেকে না দেখলে অনুভব করা যায় না। আপনার প্রকৃতির ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। সত্যি আপু ব্রিজের ফটোগ্রাফি অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম সঠিক কথা আপু প্রকৃতির সান্নিধ্যে না গেলে বুঝা যায় না প্রকৃতি কত সুন্দর।

 3 years ago 

প্রকৃতি দৃশ্য দেখতে কার না ভালো লাগে ,
আমি নিজেই প্রকৃতিপ্রেমী মানুষ। প্রকৃতির অপরূপ দৃশ্য দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি।যাইহোক আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফির অসাধারণ ছিল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি ভালো লাগার জন্য।

 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে নদী এবং নৌকার ফটোগ্রাফি আর সূর্য অস্তের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ফটোগ্রাফি গুলো ভালো রাখার জন্য।

 3 years ago 

প্রকৃতি ছবি গুলো দেখলে মনের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে।এই ধরনের ছবি দেখলে গ্রামের কথা মনে পড়ে যায়।ব্রিজের দৃশ্যটা দারুন লাগছে।ব্রিজের নিচের নৌকা দিয়ে ঘুরতে পারলে চমৎকার লাগবে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কিছু দৃশ্য ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রকৃতি বিভিন্ন ধরনের দৃশ্য বেশ ভালোই লাগে যেটা দেখি না কেন।

 3 years ago 

প্রকৃতির ফটোগ্রাফি করতে আমরা সকলেই অনেক বেশি ভালোবাসি প্রকৃতি যে কতটা সুন্দর সেটা প্রকৃতির সন্নিকটে কেউ না গেলে সেটা বুঝতেই পারবে না। খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যিই মুগ্ধ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া সব সময় প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ইচ্ছে করে যদি পাখি হতাম তাহলে উড়ে উড়ে থাকতাম 😀😀।

 3 years ago 

আপনি তো দেখতেছি প্রকৃতির খুব সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমি হা করে তাকিয়ে রইলাম। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। যদিও ফটোগ্রাফির মধ্যে বেশি ভালো লাগলো আমার কাছে প্রকৃতির ফটোগ্রাফি এবং আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি। তবে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

জ্বী ভাইয়া আপনার পছন্দ ঠিক আছে প্রকৃতি সব সময় ভালো লাগে।

 3 years ago 

আপনার তোলা প্রকৃতির ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে । বলতে হবে আপনি বেশ ভালোই ফটোগ্রাফি করেন। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি আমাকে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার ফটোগ্রাফি গুলো এত পছন্দ করার জন্য।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি দেখলে চোখ ফেরানো যায়না। সবুজ প্রকৃতি,পড়ন্ত বিকাল আর সূর্যাস্তের এত সুন্দর দৃশ্য দেখে অনেক ভালো লাগলো। প্রতিটা ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার চমৎকার মন্তব্য প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64592.00
ETH 1923.19
USDT 1.00
SBD 0.39