সিদ্ধ আলুর সাথে সিদ্ধ ডিম ভুনা রেসিপি।
হ্যালো
আমার বাংলা ব্লগ বাসিরা।
সিদ্ধ আলুর সাথে সিদ্ধ ডিম ভুনা রেসিপি।
সবাই কেমন আছেন আশা করি এই পড়ন্ত বিকালে খাওয়া-দাওয়া করে সবাই ঝিমুচ্ছেন। আমিও এই পড়ন্ত বিকালে ক্লান্ত শরীরে একটা পোস্ট লিখতে বসলাম। সারাদিন ব্যস্ত ছিলাম বাসায় মেহমান ছিল তাই। আবার একটু মাকে দেখতে যাব গ্রামের বাড়িতে তাই চিন্তা করলাম আজকের ব্লগিংটা শেষ করে যায়। তো সেই ধারাবাহিকতায় আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আমার আজকের ব্লগিং রেসিপি। যে রেসিপিটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটি সচরাচর আপনারা সবাই করে থাকেন। সেটা আর কিছু নয় সবার প্রিয় ডিম ভুনা রেসিপি। আমি সিদ্ধ আলু দিয়ে সিদ্ধ ডিম ভুনা করেছি এভাবে ভুনা করে খেতে অনেক ভালো লাগে।
আসলে প্রায় সময় করা হয় কিন্তু সবার তো প্রায়ই একই রেসিপি তাই শেয়ার করা হয় না। কিন্তু আজ ভাবলাম ডিম দিয়ে সিদ্ধ আলু দিয়ে ডিম ভুনা করেছি রেসিপিটি খেতে অনেক ভালো হয়েছিল। আমার বাচ্চারা তো মুরগির মাংসের বিপরীতে ডিম ভুনাটা অনেক পছন্দ করে। কারণ ডিম টা যেহেতু মুরগির হয়তো তারা সেই হিসেবে পছন্দ করে। এই ডিম ভুনা রেসিপি টি আমার কাছে গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে। সকালের নাস্তায় কিংবা বিকেলের নাস্তায় যে কোন ভাজা পরোটা কিংবা রুটির সাথেও খেতে ভালো লাগে। যেহেতু আলু সিদ্ধ করে দিয়েছি তাই খেতে আলুর দমের মতো লাগে। সবার তো অনেক মজার মজার ডিম ভুনা রেসিপি দেখে থাকি। আশা করি আমার আজকের সিদ্ধ আলু দিয়ে সিদ্ধ ডিম ভুনা রেসিপিটি ভালো লাগবে। তাহলে শুরু করা যাক বন্ধুরা আমার আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেই ধাপ সমূহ।
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ডিম | ৪ পিস |
| সিদ্ধ ডিম | ২০০ গ্রাম |
| টমেটো | ১ টি |
| সরিষা বাটা | ২ চামচ |
| পেঁয়াজ পেস্ট | ১ টি |
| রসুন পেস্ট | ২ চামচ |
| আদা পেস্ট | ২ চামচ |
| লবণ | স্বাদমত |
| দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ | পরিমাণ মত |
| লাল মরিচ গুঁড়া | ২ চামচ |
| হলুদ গুঁড়া | ১ চামচ |
| জিরা গুঁড়া | ১ চামচ |
| ধনে গুঁড়া | ১ চামচ |
| ধনে পাতা কুচি | পছন্দমত |
| তেল | পরিমাণ মত |
সিদ্ধ আলুর সাথে সিদ্ধ ডিম ভুনা রেসিপি
সিদ্ধ আলুর সাথে সিদ্ধ ডিম ভুনা রেসিপি
রন্ধন প্রক্রিয়া-১
প্রথমে আলু এবং ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে আলু থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ডিমের খোসা ও ছাড়িয়ে নিয়েছি। প্রয়োজনীয় সব উপকরণ পরিমাণ মত নিয়ে নিছি।
রন্ধন প্রক্রিয়া-২
উপকরণ যেহেতু সব নিয়ে নিয়েছি এখন সিদ্ধ ডিমের মধ্যে সামান্য পরিমাণ হলুদ মেখে নিয়েছি। হলুদ মেখে নেওয়ার পরে একটা পাত্র চুলাই বসাই দিয়েছি। সেখানে পরিমাণ মতো তেল দিয়ে ডিম গুলো ভেজে নিয়েছি।
রন্ধন প্রক্রিয়া-৩
ভাজা ডিম গুলো তুলে নিয়ে সেই পাত্রের মধ্যে আবারো পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের সাথে দিয়ে দিব লবঙ্গ, এলাচ, দারুচিনি এবং তেজপাতা। সাথে দিয়ে দিলাম কেটে রাখা একটি টমেটো।
সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও সরিষা বাটা।
রন্ধন প্রক্রিয়া-৪
টমেটো যখন তেলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে একটা কাটা চামচের সাহায্যে টমেটোর খোসা গুলো তুলে নিব। টমেটো খোসা তুলে নিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে টমেটো গুলো সব মস লার সাথে মিক্স করে নিব।
রন্ধন প্রক্রিয়া-৫
মসলাগুলো সিদ্ধ করে নেওয়ার পরে আলু দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন শুকনা মসলা লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার পরে ডিমগুলো দিয়ে দিব।
রন্ধন প্রক্রিয়া-৬
এখন পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিব। যেহেতু ডিম সিদ্ধ করা এবং আলু সিদ্ধ করা আগে থেকে তাই বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না। যখন পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে তখন ধনেপাতা ছিটিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিয়ে নামাই ফেলবো।
পরিবেশনা
যেহেতু এত কষ্ট করে রান্না করেছি খাবার জন্য তাহলে কেমন হয়েছে আমার আজকে রেসিপিটি টেস্ট করে দেখতে হয়। দুপুর বেলায় রান্না করেছি পেটেও খিদা বেশি ছিল। তাই একটি বাটিতে নিয়ে নিলাম পরিবেশন করার জন্য। অনেক মজার হয়েছিল খেতে মেয়েরা তো মুরগির মাংস পেয়েছে মনে করেছিল।
ওদেরকে প্রায় সময় এভাবে তৈরি করে দেওয়া হয় বেশ মজার করে খাওয়া দাওয়া করে। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে মতামত দিয়ে জানাতে ভুলবেন না।
| ডিভাইসের নাম | Wiko,T3 |
|---|---|
| মডেল | W-V770 |
| ফটোগ্রাফার | @samhunnahar |
| ক্যাটাগরি | রেসিপি |
| আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আশা করি আমার আজকের রেসিপি সকলের ভাল লেগেছে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন। |
|---|
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি।আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।ফটোগ্রাফি করা আমার শখের।এছাড়া কবিতা লিখতে আমার অনেক ভাল লাগে।গান গাওয়া আমার স্বপ্ন।আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তাই আমি আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
ডিম ভুনা রেসিপি আমার খুবই পছন্দের। এইতো গতকাল মাঠের মধ্যে গিয়ে খিচুড়ির সাথে ডিম ভুনা রেসিপি করে দারুণ মজা করে খাওয়া হয়েছে। অনেক ভালো লেগেছিল আপনার রেসিপি দেখে খাবার খাওয়ার ইচ্ছে জাগলো অনেক ভালো লাগলো আপু।
খিচুড়ির সাথে তো ডিম ভুনা খেতে আমারও অনেক ভালো লাগে। তাহলে তো সবাই অনেক মজা করে খেয়েছেন।
https://steemit.com/hive-129948/@samhunnahar/7mrxer
বাসায় মেহমান থাকলে সত্যি অনেক ব্যস্ত সময় কাটে। আর যেহেতু গ্রামের বাসায় যাবেন মাকে দেখতে তাই তাড়াতাড়ি পোস্ট করেছেন জেনে ভালো লাগলো। ডিম আলু এভাবে সেদ্ধ করে রান্না করে খেয়েছি অনেক। তবে ধনিয়া পাতা দিয়ে খাওয়া হয়নি কখনো। মনে হচ্ছে এভাবে খেতে আরো বেশি ভালো লাগবে। রেসিপির কালার অনেক লোভনীয় লাগছে।
অনেক ব্যস্ত ছিলাম আপু বাসায় মেহমান আসার কারণে খুব তাড়াহুড়া করে পোস্টটা করেছি। আপনি ঠিক বলছেন আপু ধনে পাতা দেওয়ার কারণে রেসিপিটি অনেক ভালো লেগেছিল।
আলু আর ডিমের এই রেসিপিটা আমার আম্মু খুব মজা করে তৈরি করতো। আমার খেতে ভীষণ ভালো লাগতো তখন। কিন্তু অনেকদিন হয়ে গেল খাওয়া হয়নি এই রেসিপিটি। আপনি আজকে তৈরি করেছেন দেখে হঠাৎ করে অনেক ভালো লাগলো। আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। একেবারে খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করলেন আজকে।
জি আপু সিদ্ধ আলু আর সিদ্ধ ডিমের রেসিপিটা অসাধারণ।
আপু, পড়ন্ত বিকেলে খাওয়া-দাওয়া শেষে সকলেরই মনে হয় একটু আধটু ঝিমুনের অভ্যাস আছে। সে ক্ষেত্রে কিন্তু আমিও বাদ পরিনা। আপু, আপনার তৈরি সিদ্ধ আলুর সাথে সিদ্ধ ডিম ভুনা রেসিপির কালারটা খুবই লোভনীয় লাগছে। মনে হচ্ছে গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজার হয়েছিল। আর দুর্দান্ত এই রেসিপিতে ধনিয়ার পাতা যোগ করাতে স্বাদের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। রন্ধন প্রণালীটি খুব সুন্দর ভাবে দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ঠিক বলছেন ভাইয়া দুপুরে খাওয়া-দাওয়া করলে একটু ঝিমুনি আসে যদি ঘুমানো যাই তাহলে তো দারুন সময় যায়।
সিদ্ধ ডিম এবং সিদ্ধ আলুর সমন্বয় এরকম রেসিপি আসলে খাওয়া হয়নি। তবে ডিম দিয়ে আলুর রেসিপি করা হয়েছে। আপনি যেভাবে সিদ্ধ আলুর আর সিদ্ধ ডিম এভাবে কখনো খাওয়া হয়নি।যাইহোক একদিন চেষ্টা করে দেখব।
সিদ্ধ ডিমের যদি রেসিপি করার সময় আলু সিদ্ধ করে দেওয়া হয় তাহলে খেতে অনেক ভালো লাগে।
যাক নতুন কিছু শিখলাম তাহলে তো একদিন বানিয়ে খেতে হবে।ধন্যবাদ মন্তব্যের ফিডব্যাক দেওয়ার জন্য।
রেসিপিটা দেখে তো অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। কারণ দেখতে অনেকটা মাংসের কালারের মত হয়েছে। বিশেষ করে সিদ্ধ ডিম আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তবে ডিম সিদ্ধ করার পর অন্য কিছু দিয়ে রান্না করলে ডিমের স্বাদ অনেক বেশি ভালো হয়। আলু আর ডিম যেহেতু আছে মেয়েরা তো পছন্দ করবেই।
এই রেসিপি টা খেতে মাংসের ফ্লেভার চলে আসে তাই ওরা অনেক মজা করে খায়।
বাহ ভালো তো তাহলে একদিন বাসায় ট্রাই করে দেখব ধন্যবাদ আপু।
আমি ডিম ভুনা অনেক ভাবে খেয়েছি কিন্তু সরিষা দিয়ে ডিম ভুনা কখনও খাওয়া হয়নি। আপনার রেসিপির কালারটি দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা হয়েছিল। ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
হ্যাঁ আপু খেতে অনেক মজার হয়েছিল রেসিপিটি ধন্যবাদ আপনাকে।
ডিম এবং আলু দুটোই আমার পছন্দের। ডিম ভুনা আমার কাছে খেতে ভালো লাগে। তবে আলু দিয়ে এভাবে কখনো রান্না করে খাওয়া হয়নি। আপনারা রেসিপি টি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু ও লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।
আমার কাছে অন্যান্য সবজির চেয়ে আলু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে ডিম।