ফটোগ্রাফি -ফুল ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি।
সবাইকে শুভরাত্রি,
@amarbanglablog এর সকল ব্লগার ভাই ও বোনেরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার অসীম রহমতে। তো বন্ধুরা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে। আসলে বর্তমান পরিস্থিতি এমন হয়ছে হঠাৎ গরম হঠাৎ বৃষ্টি এই যেন প্রতিকৃতিকে চিনাই যাচ্ছে না। বন্ধুরা আবার উপস্থিত হয়ে গেলাম আপনাদেরকে নতুন একটি ব্লগিং শেয়ার করার জন্য। বন্ধুরা প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আজকেও চিন্তা করলাম আপনাদের সাথে ভিন্ন একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। আসলেই ফটোগ্রাফি করা একটি আর্ট মনে করি। যদি খুব সুন্দর করে ধৈর্য ধরে ফটোগ্রাফি করা হয় তাহলে খুব সুন্দর ভালো ফলাফল পাওয়া যায়। আমি আজকে কিছু প্রাকৃতিক দৃশ্য এবং ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আমার আজকের শেয়ার করা ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো আপনাদের সকলের ভালো লাগবে।
সবার ফটোগ্রাফি গুলো দেখলে খুবই ভালো লাগে। যেকোনো ধরনের ফটোগ্রাফি হোক। যদি ফুলের ফটোগ্রাফি হয় আরো অনেক ভালো লাগে। তাছাড়া প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো করলেই তো দারুণ হয়। তো আমিও চেষ্টা করি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি ধারণ করার। সেই সাথে সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাহলে চলুন বন্ধুরা আমার আজকের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ফুল এমন একটি জিনিসে যে কারো চোখ এড়াতে পারে না। ফুল ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে। ছোট বড় সকলেই ফুল অনেক বেশি পছন্দ করে। এই ফুলগুলো হচ্ছে আপনারা সবাই চিনেন। এই ফুলের নাম হচ্ছে জবা ফুল। আমার তো জবা ফুল দেখতে খুবই ভালো লাগে। তবে ফুল ভালো লাগে গাছে থাকলে। কিন্তু ফুল যদি ছিঁড়ে হাতে নিতে চইলে হঠাৎ করে নষ্ট হয়ে যায়। যদি গাছে থাকে তাহলে অনেক বেশি সৌন্দর্য বৃদ্ধি করে। তাছাড়া অনেকদিন গাছের মধ্যে ফুল থেকে যায়।
সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যে প্রতিটি দৃশ্য খুবই সুন্দর। সৃষ্টিকর্তা এভাবে সৃষ্টি করেছেন যে দিকে তাকায় না কেন সবকিছুই দেখেই আমরা মুগ্ধ হয়ে যাই। তবে তার মধ্যে এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো লাগে। যেখানে আকাশ এবং সবুজ গাছের দৃশ্য দেখতে পাওয়া যায় সেখানে ভীষণ ভালো লাগে। এমন সুন্দর খোলামেলা পরিবেশের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে। তবে এ ধরনের দৃশ্য গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। কারণ শহরে তো শুধু ইট পাথরের জায়গা। এমন সুন্দর দৃশ্য দেখতে হলে তো খোলামেলা পরিবেশে যেতে হয়।
এই ধরনের রংবেরঙের লাইটিং সাধারণত কোন অনুষ্ঠানে দেখা যায়। বিশেষ করে বিয়ে বাড়িতে কিংবা বড় কোন আয়োজন হলে। তাছাড়া শহরে কিংবা মেলাতেই এই ধরনের দৃশ্য দেখা যায়। এই দৃশ্যটি আমি নিয়েছিলাম পর্যটন মেলা থেকে। এবারের কক্সবাজার পর্যটন মেলা কে কেন্দ্র করে এত সুন্দর আয়োজন করা হয়েছিল সত্যি বলার মতই না। সব দিকেই রংবেরঙের লাইটিং আর সাজ সজ্জা। এই জায়গাটি অনেক সুন্দর করে সাজিয়েছিল। যেখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট গুলো জায়গা করে নিয়েছিল। এমন সুন্দর নিরিবিলি জায়গাটিকে খুব সুন্দর করে লাইটিং এর মাধ্যমে সাজানো হয়েছিল। রাতের পরিবেশে খুব সুন্দর দেখা যাচ্ছিল। তাই আমি আর দেরি না করে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়েছিলাম।
আপনারা এখন যে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন এটাও একটি ফুলের ফটোগ্রাফি। নিশ্চয়ই কম বেশি সকলেই এই ফুলের সাথে পরিচিত। এটি হচ্ছে একটি কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি। বিশেষ করে সাদা কাঠগোলাপ ফুল আমার অনেক ভালো লাগে। তাছাড়া অন্যান্য কালারের কাঠগোলাপ ফুলগুলো অনেক সুন্দর। তবে সাদা কাঠগোলাপ ফুলের মধ্যে ভিন্ন একটি সৌন্দর্য বহন করে।
বন্ধুরা এখন যে ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি দৃশ্য। এই দৃশ্যটি আমি রয়েল টিউলিপ থেকে নিয়েছিলাম। এই দৃশ্যটি রয়েল টিউলিপের রেস্টুরেন্টের ভিতর থেকে নেওয়া হয়েছে। এই দৃশ্যটি এত সুন্দর ছিল সত্যি আমাকে অনেক বেশি মুগ্ধ করেছিল। একটা বক পাখি একটি শুকনা কাঠের উপরে দাঁড়িয়ে আছে। এমন সুন্দর দৃশ্যটি স্থাপন করা হয়েছে রয়েল টিউলিপের ভিতরে। দূর থেকে দেখতেই মনে হচ্ছিল যে বাস্তবে একটি বক পাখি দাঁড়িয়ে আছে। একটি শুকনা গাছের উপরে দাঁড়িয়ে থাকা পাখির দৃশ্য আমি ক্যামেরায় বন্দি করে নিয়েছিলাম।
এখন যে ফুলের ফটোগ্রাফি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট বেগুনের ফুল। আসলেই এই বেগুনের গাছ গুলো এমনিতেই বাড়ির আঙিনাতেই বড় হয়ে যায়। কিন্তু বড় হওয়ার পরে আমরা কিন্তু যত্ন করি। এ বেগুনের ফুল গুলো দেখতে যেমন সুন্দর তেমনি বেগুন গুলো খেতে অনেক মজার হয়। এমন সুন্দর ছোট বেগুনের ফুলের ফটোগ্রাফি আমি গ্রাম থেকে নিয়েছিলাম। আমি যখন গ্রামে ঘুরতে গিয়েছিলাম তখন নিয়েছিলাম ফটোগ্রাফি গুলো। বাড়ির পাশে দেখতেই এই ছোট বেগুনে ফুল অনেক সুন্দর দেখাচ্ছিল।
আমরা তো সবাই দেশি মুরগি খেতে অনেক বেশি পছন্দ করি। যদিও শহরে একটু দাম বেশি কিন্তু গ্রামে গেলে পর্যাপ্ত পরিমাণ দেশি মুরগি পাওয়া যায়। তবে আমরা যে শহরে যে মুরগি গুলো কিনে খাই সেগুলো গ্রাম থেকে আসে। শহরের দামের তুলনায় গ্রামে মধ্যে অনেক দাম কম। এমন সুন্দর মুরগির দৃশ্য আমি যখন গ্রামে গেছিলাম তখন দেখতে পেয়েছিলাম। এমন সুন্দর দৃশ্যটি আমি গ্রামের রাস্তা থেকে নিয়েছিলাম। মুরগি টি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল।গ্রামের রাস্তা দিয়ে হেটে যাচ্ছে যখন আমার সামনে পড়লো। আমি একটা ফটোগ্রাফি নিয়ে নিলাম।
আশা করি আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগার মানে হচ্ছে আমার শেয়ার করার সার্থকতা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে। |
|---|
ক্যামেরার বিবরণ
| ডিভাইসের নাম | Wiko,T3 |
|---|---|
| মডেল | W-V770 |
| ফটোগ্রাফার | @samhunnahar |
| লোকেশন | কক্সবাজার |
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।
আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।
আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
ঠিক বলেছেন আপু সৃষ্টিকর্তার সৃষ্টি সবকিছুই অসাধারণ সুন্দর। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল আপু। কাঠগোলাপ ফুলটা আমার অনেক পছন্দের। পাশাপাশি বেগুন এর ফুলটা দেখতেও তো দারুণ। নীশ আকাশের ফটোগ্রাফি টাও অনেক সুন্দর লাগছে। আসলেই প্রকৃতি কতটা সুন্দর। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।।
কাঠগোলাপ ফুল দেখতেছি কম বেশি সকলে অনেক পছন্দ করেন। আমারও বেশ ভালো লাগে কাঠগোলাপ ফুল। অনেক ধন্যবাদ আপনাকে।
https://steemit.com/hive-129948/@samhunnahar/7bs1jn
দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি এবং কাঠগোলাপের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ আপনাকে আমার ফটোগ্রাফি গুলো এতই ভালো লাগার জন্য।
ওয়াও ফুলের ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ হয়েছে। প্রতিটা ফুলের ছবি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল।
আসলেই ফুল ভালোবাসা না এমন মানুষ খুব কম পাওয়া যাবে, আজকের মধ্যে বেশ কয়েকটি ফুলের ছবি ছিল, কাঠগোলাপের সৌন্দর্য তো আমাকে মুগ্ধ করে দিল।
ধন্যবাদ ভাইয়া আমার ফটোগ্রাফি গুলো ভালো লাগার জন্য।
ফুল আর প্রাকৃতিক দৃশ্য দুটোই সকলের খুব পছন্দ আপু। আর আপনি আজকে তারই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন দেখে ভালো লাগছে। ছোট্ট বেগুনের ফুলটা কিন্তু দেখতে অনেক কিউট লাগছে। কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফিটিও অনেক সুন্দর লাগছে। সব মিলিয়ে দারুন একটি উপস্থাপনা ছিল আপনার আজকের।
ঠিক বলছেন আপু আমার কাছেও ছোট বেগুনের ফুল গুলো খুব ভালো লাগে দেখতে।
ফুল ও প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রকৃতির সৌন্দর দৃশ্যগুলো আপনি ফুটিয়ে তুলেছেন এই ফটোগ্রাফির মাধ্যমে দেখে যায় ভালো লাগলো।
হ্যাঁ আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই ভালো লাগে। প্রাকৃতির দৃশ্য গুলো মানুষের মনে অনেক বেশি আনন্দ দেয়।
আপু আপনি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুল ও প্রাকৃতিক দৃশ্যের এত সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফির খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু আপনার এত সুন্দর অনুভূতি পড়ে অনেক বেশি অনুপ্রাণিত হলাম।
এমনিতে ফুল মানুষের মনকে আকর্ষণ করে তোলে তাই যেখানে ফুল দেখা যাক না কেন মানুষ কখনোই চোখ এড়িয়ে চলতে পারে না। পাশাপাশি সৃষ্টিকর্তার প্রাকৃতিক দৃশ্যের কথা কি বলবো, মানুষ স্বস্তি পাওয়ার আশায় মনের গ্লানি দূর করতে প্রাকৃতিক পরিবেশের মাঝে সময় বিলিয়ে দিতে চাই নিজেকে গা ভাসিয়ে। আর তাই প্রকৃতির মধ্য থেকে ফটোগ্রাফি করতে ভালোবাসে। ঠিক যেমন প্রকৃতির মধ্য থেকে আপনি ফটোগ্রাফি করেছেন পাশাপাশি আমিও কিন্তু এমনটাই পছন্দ করি।
প্রাকৃতিক পরিবেশের মধ্যে যতটুকু আনন্দ পাওয়া যায় তা অন্য কোথাও পাওয়া যায় না।
বাহ আপনি বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ফুল ও প্রাকৃতিক দৃশ্যগুলো আপনি কত সুন্দর করে ফটোগ্রাফির মধ্য দিয়ে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আসলেই ভাল ছিল। এত সুন্দর করে ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ আমার ফটোগ্রাফি গুলো ভালো লাগার জন্য।